প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জরুরি মুহূর্তে অসুস্থ রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে সামাজিক সংগঠন ‘ইউনিটি ফর হিউম্যানিটি’র উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করা হয়েছে।
উপজেলার সামাজিক সংগঠন ‘ইউনিটি ফর হিউম্যানিটি’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার।
অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এস. কে. শহীদ, আইরন জয়কুল এম. এম. মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি ইনচার্জ মোঃ মাসুম হাওলাদার এবং স্থানীয় যুবসমাজ ও সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাউখালী উপজেলায় প্রায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস রয়েছে। নদীমাতৃক এলাকা হওয়ার কারণে কয়েকবার সংকটজনক রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এর ফলে রোগীরা সময়মতো অক্সিজেন না পেলে ঝুঁকির মধ্যে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য আপাতত কয়েকটি অক্সিজেন সিলিন্ডার সহ বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সিলিন্ডারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সেবা পেতে রোগীদের অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের একটি ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেখাতে হবে। যেকোনো জরুরি প্রয়োজনে সংগঠনের স্বেচ্ছাসেবকদের জানালেই রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া ভবিষ্যতে জরুরি রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত ব্যবস্থা চালুর পরিকল্পনাও তাদের রয়েছে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার বলেন, ভৌগোলিক অবস্থান ও যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক সময় প্রবীণ ও সংকটাপন্ন রোগীরা সঠিক সময়ে অক্সিজেন থেকে বঞ্চিত হন। তিনি বলেন, সময়মতো অক্সিজেনের অভাবে কোনো রোগীর প্রাণহানি ঘটলে সেটি অত্যন্ত বেদনাদায়ক হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে ‘ইউনিটি ফর হিউম্যানিটি’র এই উদ্যোগ মানবতার সেবায় একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন