ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যাকবলিতদের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: মাহদী আমিন


বন্যাকবলিতদের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: মাহদী আমিন

বন্যাকবলিত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। তিনি আরো বলেন, ইতোমধ্যে বন্যাদুর্গতদের কাছে আড়াই হাজার মেট্রিক টন চাল পৌঁছে দেয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ কোটি ১৫ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহদী আমিন। তিনি উল্লেখ করেন, জনগণের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে সরকার কাজ করছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। বৈষম্যহীন, মেধাভিত্তিক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য। সরকারি বাংলা কলেজের প্রসঙ্গ টেনে মাহ্‌দী আমিন আরও বলেন, বাংলা ভাষার প্রসার ও চর্চার উদ্দেশ্যেই এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান, দেশের নানা গণতান্ত্রিক আন্দোলনে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাত্ররাজনীতিতেও সরকারি বাংলা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, অভিযুক্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, অভিযুক্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগে ফাঁস হওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনে শুক্রবার (১০ জুলাই) তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে ওয়েব পোর্টালে আপলোড করার সময় যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করায় ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী অসদাচরণের অভিযোগে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েস ৯ জুলাই থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন। বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা নেবেন।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশে বৃত্তির ফল ফাঁসের ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এই তদন্ত কমিটির আহ্বায়ক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এবং সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন ও সদস্যসচিব প্রশাসন-২-এর সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পূর্বে ৮ জুলাই চূড়ান্ত করা হয়েছিল। এই ফলাফল ওয়েবপোর্টালে আপলোড করতে প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে।

এতে আরও বলা হয়, ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে তা ওয়েবপোর্টালে আপলোড করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকসমূহে আপলোড করা হয়। অল্প সময়ে সচল থাকায় সাধারণ ব্যবহারকারীরা ওই লিংকসমূহ থেকে ফলাফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

জানা যায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার (৯ জুলাই)। কিন্তু কারিগরি ত্রুটির কারণে ফল প্রকাশ করতে পারেনি। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বৃত্তি পরীক্ষার ফলাফলের খণ্ডিত অংশ ছড়িয়ে পড়েছে। অনেক শিক্ষক ও অভিভাবক এই ফলাফল শেয়ার করে নিজেদের ছাত্রছাত্রী বা সন্তানদের শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু এই ফল সঠিক কিনা, নাকি ভুয়া, তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।

দিনভর বিভিন্ন আলোচনা-পর্যালোচনার পর রাতে ঘটনা সম্পর্কে বিবৃতি এবং একটি তদন্ত কমিটি গঠন করে সরকার। এবারে অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনকে চলমান দুর্যোগ এবং বন্যায় দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তার উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, বিএনপির নেতাকর্মীদেরও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার, রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে মাহদী আমিন এসব বিবরণ দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানায়, বন্যাদুর্গতদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ কোটি ১৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি, তাদের কাছে আড়াই হাজার মেট্রিক টন চালও পৌঁছে দেওয়া হয়েছে।

মাহদী আমিন জানিয়েছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার চেষ্টা করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা

জুলাই মাসের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে ভারতে নির্বাসিত আছেন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এদিকে, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজা তিনি পেয়েছেন। এর মধ্যেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা।

সম্প্রতি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সভানেত্রী এই কথা জানিয়েছেন।

বিস্তারিত আসছে....

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা বর্ষণ ও ঢলে পটিয়ায় জলাবদ্ধতা, পানিবন্দি ১০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


টানা বর্ষণ ও ঢলে পটিয়ায় জলাবদ্ধতা, পানিবন্দি ১০ হাজার মানুষ

টানা ভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলের পানির ফলে চট্টগ্রামের পটিয়া উপজেলা কার্যত জলাবদ্ধ জনপদে পরিণত হয়ে গেছে।

উপজেলার ১৭টি ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ায় অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

কার্যকরী পদক্ষেপ হিসেবে উপজেলা প্রশাসন প্রাথমিকভাবে এক হাজার মানুষের জন্য শুকনো খাদ্য ও জরুরি সামগ্রী বিতরণ শুরু করেছে। পাশাপাশি ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। জলাবদ্ধতার কারণে মঙ্গলবার থেকে উপজেলার মাধ্যমিক স্তরের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন এলাকায় বাড়িঘর, উঠান, রান্নাঘর, এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে রয়েছে। অনেক পরিবার রান্না করতে পারছে না এবং বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। শুকনো খাবার, স্যালাইন এবং প্রয়োজনীয় সহায়তার জন্য হাজারো মানুষ অপেক্ষায় রয়েছেন। একই সময়ে পটিয়া পৌরসভার বিভিন্ন এলাকার জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে।

পৌর সদরের রামকৃষ্ণ মিশন সড়ক, গোবিন্দার খিল, খলিলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ সড়কসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে রয়েছে। অনেক বাড়ির নিচতলা ডুবে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। কোথাও মায়েরা শিশুদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে, আবার কোথাও বৃদ্ধরা উঁচু স্থানে বসে সময় পার করছেন। দোকানপাটে পানি প্রবেশ করেছে, ফলে ব্যবসা-বাণিজ্যও স্থবির হয়ে গেছে।

কেলিশহর, হাইদগাঁও, কচুয়াই, ধলঘাট, শোভনদণ্ডী, কুসুমপুরা, আশিয়া, কোলাগাঁও, জঙ্গলখাইন, ছনহরা, এবং ভাটিখাইনসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে বীজতলা, সবজি ক্ষেত, পুকুর, মাছের ঘের এবং খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষক ও মৎস্যচাষীরা নতুন করে ক্ষতির হিসাব কষতে শুরু করেছেন।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও মাছচাষীদের মধ্যে অনেকেই কয়েকদিন ধরে কর্মহীন রয়েছেন। আয়-ব্যয়ের ঘাটতির কারণে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে।

পানিবন্দি সুলতানা আক্তার জানাচ্ছেন, "সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে পানি রয়েছে। চুলায় আগুন ধরানোর উপায় নেই। বাচ্চাদের নিয়ে শুকনো খাবার খেয়ে কাটাচ্ছি। কখন পানি নামবে, জানি না।"

আশিয়া ইউনিয়নের বাসিন্দা রাশেদা বেগম জানান, "রাতে ও দিনে পানি বাড়ছে। ছোট বাচ্চা আবার বয়স্ক মানুষসহ খুব কষ্টে আছি। বিশুদ্ধ পানিও পাওয়া যাচ্ছে না। প্রতি বছর পানি ওঠে, তবে এবারের পরিস্থিতি অনেক বেশি খারাপ।"

উপজেলা প্রশাসন সূত্রের খবর, ক্ষতিগ্রস্তদের জন্য বিতরণ করা প্রতিটি শুকনো খাবারের প্যাকেটে অন্তর্ভুক্ত রয়েছে এক কেজি চিড়া, আধা কেজি মুড়ি, একটি প্যাকেট টোস্ট বিস্কুট, আধা কেজি গুড়, খাবার স্যালাইন, একটি লাইটার এবং এক ডজন মোমবাতি। জনপ্রতিনিধিদের মাধ্যমে ইউনিয়নভিত্তিক এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান জানিয়েছেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এক হাজার পানিবন্দি মানুষের জন্য শুকনো খাবার পাঠানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়া হবে।

তিনি জানান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত সেখানে সরিয়ে নেওয়া হবে। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মো. বখতিয়ার উদ্দিন (বকুল) জানিয়েছেন, ইউনিয়নের বিভিন্ন এলাকায় শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্রশাসনের দেওয়া শুকনো খাবার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। নতুন বরাদ্দ আসলে তা দ্রুত বিতরণ করা হবে। জলাবদ্ধতায় পুকুর, জলাশয় এবং মাছের প্রকল্প ডুবে যাওয়ার ফলে মাছচাষীরা বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছেন।

এদিকে কৃষি ও মৎস্য খাতে বড় করে ধাক্কা লেগেছে। অনেক এলাকায় বীজতলা ও সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। পুকুর ও মাছের ঘের উপচে গিয়ে মাছ ভেসে যাওয়ার ঘটনাও ঘটছে। ঋণ নিয়ে চাষাবাদ কিংবা মাছের ঘের করা অনেক ক্ষুদ্র ও মাঝারি কৃষক এখন চরম অনিশ্চয়তায় পড়ে গেছেন।

স্থানীয়দের অভিযোগ, টানা বর্ষণের পাশাপাশি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালা ভরাট, পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়া এবং অপর্যাপ্ত নালা-নর্দমার কারণেও জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। তাঁদের মতে, এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং পরিকল্পনার অভাবের ফল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%