০৪:০২ পি.এম
৯ই আগস্ট ২০২৬ রোজ রোববার সকাল ১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ফ্রি চিকিৎসা ব্যবস্থা করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি শুভ দৃষ্টিতে দেখেছেন মোঃ সাগর প্রধান, যে আট নম্বর ওয়ার্ডের সভাপতি এবং প্রশাসক সহায়তার কমিটির সদস্য।
এ অবিত্তে আয়োজনে ছিল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ লিটন জানিয়েছেন, প্রতিবন্ধীরা কোন দোয়া চায় না, তারা নিজেদের অধিকার চায়। কিছু মহল প্রতিবন্ধীদের করুনা বলে জানান, তাই এইসব কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।
আরও পড়ুন: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ মিনিটে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
এছাড়া উপস্থিত প্রতিবন্ধীদের অনেকেই সরকারি প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। প্রতিবন্ধীদের পরিবার জানিয়েছে, তারা অনেক চেষ্টা করার পরও তাদের প্রতিবন্ধী ভাতা এখনও পর্যন্ত পাননি। প্রশাসক সহায়ক কমিটির দায়িত্ব সম্পর্কিত জানতে চাইলে তারা এ বিষয়ে অস্বীকৃতি জানান। তালাশ বিডির প্রতিনিধির কাছে কিছু পরিবার এই বিষয়ে সরাসরি কমপ্লেন দেন যে তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন