প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দল বিজয়ের মানসিকতা নিয়ে বহুদূর যেতে চায়। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে দলের আবাসিক ক্যাম্পে অনুশীলন শেষে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের এ প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ জেরার্ড এমলিন জোন্স এবং দলের নতুন মুখ এডাম আব্বাস।
রবিবার (৯ আগস্ট) দুপুরে একাডেমি মাঠে এক ব্রিফিংয়ে দল নিয়ে নিজেদের এ প্রত্যয় ব্যক্ত করেন তারা। কোচ জেরার্ড এমলিন জোন্স জানান, দলের দীর্ঘ অনুশীলনের মাধ্যমে ফুটবলারদের মান ভালোভাবে মূল্যায়ন করা সম্ভব হয়েছে। কেবল বর্তমান প্রতিযোগিতা নয়, বরং অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ দলের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি মাথায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হচ্ছে।
তিনি জানান, প্রস্তুতির অংশ হিসেবে চারটিরও বেশি প্রস্তুতি ম্যাচ খেলেছে দল। প্রতিটি ম্যাচ থেকে খেলোয়াড়েরা শারীরিক শক্তি, কৌশলগত অবস্থান এবং চাপের মুখে খেলার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছে। মাঠের সার্বিক পরিস্থিতি বা পিচ যা-ই হোক না কেন, সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করে খেলোয়াড়দের স্ট্যামিনা ও ব্যালেন্স বাড়ানোর ওপর জোর দিয়েছেন কোচ।
জোন্স বলেন, লক্ষ্য একটাই, ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের জন্য সেরাটা দেওয়া এবং জয় ছিনিয়ে আনা। কোচের ভাষ্যমতে, দলে নতুন যোগ দেওয়া খেলোয়াড় এডাম আব্বাস অত্যন্ত পেশাদার, নম্র এবং শেখার মানসিকতাসম্পন্ন একজন ফুটবলার। তাকে একজন দক্ষ খেলোয়াড় ও গোলদাতা হিসেবে তৈরি করার বিশেষ পরিকল্পনা রয়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এডাম আব্বাস জানান, বাংলাদেশের হয়ে ফুটবলের মাঠে নামতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত তিনি। জাতীয় দল, সহকারী কোচিং স্টাফ এবং টেকনিক্যাল টিম সবাই যেভাবে কঠোর পরিশ্রম করছে—তা প্রশংসনীয়। হামজা চৌধুরী ও ইয়াসিন আলফির মতো তরুণ ফুটবলারদের জাতীয় দলে খেলা তাকে অনুপ্রাণিত করেছে বলে বলেন তিনি।
আসন্ন এএফসি এশিয়ান কাপ টুর্নামেন্টসহ বড় মঞ্চে ভালো করাই দলের মূল লক্ষ্য। কোচ ও সকল খেলোয়াড়দের মধ্যে অসাধারণ সমঝোতা রয়েছে উল্লেখ করে এডাম বলেন, ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রমের ধারা বজায় রাখলে জাতীয় ফুটবল দল দেশকে বড় সফলতা এনে দিতে পারবে।
ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার এডাম আব্বাস। ১৯ বছর বয়সী এই ফুটবলার মূল পজিশন রাইট উইঙ্গার, তবে প্রয়োজনে খেলতে পারেন সেন্টার ফরওয়ার্ড কিংবা নম্বর ৯ হিসেবে। আর সবচেয়ে বড় বিষয়— ইংল্যান্ডের দুই ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির যুব পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন