ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!


বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে ফুটবলের জাদুকরী নান্দনিকতা বললে, সবার আগে মনে পড়বে মাঠের তারকা খেলোয়াড়দের সম্পর্কে। তবে মাঠের গোলপোস্টের ভেতরে আছড়ে পড়া বলটির উৎপত্তির জায়গাটি কোথা, তা অনেকেরই জানা নেই। বিস্ময়কর হলেও এটি সত্যি যে, বিশ্বের ফুটবল উৎপাদনের প্রকৃত প্রাণকেন্দ্র বা ‘ফুটবল ফ্যাক্টরি’ হিসেবে পরিচিত শহর শিয়ালকোট। এই শহরটি উত্তর-পূর্ব পাকিস্তানে অবস্থিত এবং বর্তমানে এটি বিশ্ব ফুটবলের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

পরিসংখ্যানের মাধ্যমে জানা যায়, বিশ্বের মোট ফুটবলের প্রায় ৭০ শতাংশই এখানে শিয়ালকোটের কারখানাগুলোতে উৎপাদন করা হয়। প্রতিদিন এখানে প্রায় তিন লাখেরও বেশি ফুটবল তৈরি হয় এবং পৃথিবীর নানা প্রান্তে সেগুলি পাঠানো হয়। বিশেষ করে, বিশ্বকাপ ফুটবল আয়োজনের বছরের সময়ে এই সংখ্যা চমকপ্রদভাবে বৃদ্ধি পায়; বিশ্বকাপের মৌসুমে এখানে প্রায় চার কোটি ফুটবল রপ্তানি করা হয়।

অবশ্য, মজার বিষয় হলো, পাকিস্তান ফুটবল দল এখনও পর্যন্ত কখনো ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে গিয়ে সফলতা অর্জন করতে পারেনি। তবে গত ৪৪ বছরেরও বেশি সময় ধরে সবাইকে মুগ্ধকারী বলগুলো প্রতিটি বিশ্বকাপ আসরের সময় শিয়ালকোট থেকেই উৎপন্ন হয়। বিশেষ করে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত শিয়ালকোটের ‘ফরোয়ার্ড স্পোর্টস’ কোম্পানিটি বিশ্ব ফুটবলে নিজেদের অনন্য অবস্থানে নিয়ে গিয়েছে। ২০১৪ সালের ব্রাজুকা, ২০১৮ সালের টেলস্টার ১৮, ২০২২ সালের আল রিহলা এবং ২০২৬ সালের আসরের ট্রায়ন্ডা; টানা চারটি বিশ্বকাপে ব্যবহৃত অফিশিয়াল ম্যাচ বল তৈরির দায়িত্ব পালন করেছে এই শহরের দক্ষ কারিগররা।

আরও পড়ুন: কিংবদন্তী: বালকের স্বপ্ন, যে ঘুমাতে দেয়নি রোনালদোকে

এভাবে, একদিকে দেশের জাতীয় ফুটবল দলের বৈশ্বিক মঞ্চে না থাকার আক্ষেপ রয়েছে, অন্যদিকে বিশ্বের প্রতিটি বড় ফুটবল টুর্নামেন্টের অবিচ্ছেদ্য অংশ থাকার বৈপরীত্য শিয়ালকোটকে দিয়েছে একটি অদ্ভুত পরিচিতি। খেলোয়াড়দের পায়ের জাদুর মাধ্যমে মাঠে গোল আসলেও, সেই জাদুর কারিগর হিসেবে নেপথ্যে কাজ করছে পাকিস্তানের এই শহর। ফুটবল বিশ্বের অঘোষিত এই ‘কারখানা’ আজ বিশ্ব ক্রীড়াঙ্গনে একটি অনন্য এবং গর্বিত নাম হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার লাশ দাফনে সাত সন্তানের আপত্তি, কী ঘটেছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:২২ পি.এম


বাবার লাশ দাফনে সাত সন্তানের আপত্তি, কী ঘটেছিল

ভোলার চরফ্যাশনে পারিবারিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে মৃত বাবার লাশ দাফনে চরম উত্তেজনা, সংঘর্ষ ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের বাধার মুখে দুইবার কবর খোঁড়া হলেও দীর্ঘ সময় লাশ দাফন করা সম্ভব হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর হস্তক্ষেপে সংক্ষিপ্ত জানাজা শেষে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয়।

উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ৩ নম্বর ওয়ার্ডে নিহত জলিল পণ্ডিতের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জলিল পণ্ডিত জীবদ্দশায় চারটি বিয়ে করেছিলেন। বর্তমানে তার দুই স্ত্রী ও সাত ছেলে-মেয়ে রয়েছেন। সম্প্রতি তার মৃত্যু হলে স্বজনরা পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেন। এ সময় কয়েকজন সন্তান দাফনে আপত্তি জানান। তাদের অভিযোগ, মৃত্যুর আগে জলিল পণ্ডিত তার সম্পত্তির একটি বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে দলিল করে দিয়েছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, সেই বিরোধের জের ধরেই কয়েকজন সন্তান বাবার লাশ দাফনে বাধা দেন। প্রথমে পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া হলেও সেখানে লাশ দাফন করতে দেওয়া হয়নি। পরিস্থিতি জটিল হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা বাড়ির উঠানে দ্বিতীয়বার কবর খোঁড়েন। কিন্তু সেখানেও আপত্তি জানানো হয়। একপর্যায়ে লাশ বাড়ির উঠানে রেখে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাফনকে কেন্দ্র করে কয়েক ঘণ্টা ধরে উত্তেজনা বিরাজ করে। লাশ দাফন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে একাধিক দফায় বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এমনকি লাশ বাড়ির উঠানে রেখে ভাই-বোনদের মধ্যে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতিতেও কয়েক দফা উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উভয় পক্ষকে শান্ত করার উদ্যোগ নেন। দীর্ঘ আলোচনার পর স্থানীয়দের মধ্যস্থতায় বিরোধের অবসান ঘটে। পরে বাড়ির উঠানে নামমাত্র জানাজা শেষে জলিল পণ্ডিতের লাশ দাফন করা হয়।

এ বিষয়ে শশীভূষণ থানার ওসি ফিরোজ আহমেদ বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাস্থ আশুগঞ্জ সমিতির সভাপতি কাউসার ও সাধারণ সম্পাদক নুরে আলম নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


ঢাকাস্থ আশুগঞ্জ সমিতির সভাপতি কাউসার ও সাধারণ সম্পাদক নুরে আলম নির্বাচিত

ঢাকাস্থ আশুগঞ্জবাসীর ঐতিহ্যবাহী সংগঠন ‘আশুগঞ্জ সমিতি, ঢাকা’-র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সুদীর্ঘ ৪৮ বছরের গৌরবোজ্জ্বল পথচলা, প্রীতি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভাটি শনিবার (২০ জুন) রাজধানীর আগারগাঁও লায়ন চক্ষু হাসপাতাল ইনস্টিটিউট এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) কাউসার আহমেদকে সভাপতি এবং পুলিশ সুপার নুরে আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়, এবং ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে উল্লেখ করেন যে, আশুগঞ্জের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও সুসংহত করা হবে। তাঁরা বলেন, ‘‘ঢাকায় বসবাসরত আশুগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ জোরদার করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, কার্যকর ও জনকল্যাণমুখী সংগঠন গড়ে তুলতে কাজ করব।”

সাবেক উপসচিব মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত আইজিপি গোলাম মোস্তফা, অধ্যাপক মোঃ আলমগীর, প্রফেসর ড. এস এম হাফিজ, এডঃ রহমত আলী খান, অধ্যাপক শাহনাজ পারভীন, আজহারুল ইসলাম ভুইয়া, শামিম আহমেদ, মকসুদ আলী মৃধা, নাজমুল হাসান বিপ্লব, আক্তারুজ্জামান, নাজমুল হাসান হামদু, সহিদ খালিদ জামিল খান, কামরুল হাসান মোবারক, মোঃ মামুনুর রহমানসহ আশুগঞ্জের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গঠনতন্ত্র উপস্থাপন করেন প্রফেসর আজিজুর রহমান মোকসেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আক্তারুজ্জামান।

ঢাকায় বসবাসরত আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবক, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সমিতির সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অডিটোরিয়াম মুখর হয়ে ওঠে। দীর্ঘদিনের ঐতিহ্য ও শেকড়ের টানে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং আশুগঞ্জের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভার প্রথম অধিবেশনে সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। সমিতির নতুন গঠনতন্ত্র সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ইরানি প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ইরানি প্রতিনিধিরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি সই হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ)-এর ধারাবাহিকতায় রোববার থেকেই এই আলোচনা শুরু হতে যাচ্ছে। আলোচনা সফল করতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে অংশ নেবেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেহরান ছাড়ার ঠিক আগমুহূর্তে এই সফরের লক্ষ্য স্পষ্ট করেন।

ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সুইজারল্যান্ডে হওয়া এই আলোচনার মূল উদ্দেশ্য হলো চুক্তির অপর পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র যাতে তাদের প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ করে, সেই চাপ সৃষ্টি করা। একই সঙ্গে ওয়াশিংটন কীভাবে তাদের আইনি বাধ্যবাধকতাগুলো বাস্তবায়ন করবে, তা পরিষ্কার করা।

মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানায়, তবে ইরানও বসে থাকবে না এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকবিরোধী আইন সংশোধনের উদ্যোগ: মুশফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


মাদকবিরোধী আইন সংশোধনের উদ্যোগ: মুশফিকুর রহমান

মাদকবিরোধী বিদ্যমান আইন সংশোধন করে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।

তিনি শনিবার (২০ জুন) দুপুরে কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চবিদ্যালয়ে রহমান ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত সায়েন্স ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মুশফিকুর রহমান আরও বলেন, মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হলেও অনেক ক্ষেত্রে দ্রুত জামিনে মুক্ত হয়ে যায়। এ বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদকবিরোধী আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মাদক ব্যবসায়ীরা কঠোর শাস্তির মুখোমুখি হয় এবং মাদক ব্যবসা থেকে সরে আসে।

তিনি উল্লেখ করেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনার জন্য যেভাবে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান রয়েছে, একইভাবে মাদকবিরুদ্ধেও কঠোর আইন প্রণয়ন করা হবে।

এ সময় তিনি এলাকার মাদক ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, এখনই মাদক ব্যবসা বন্ধ করতে হবে। মাদকের কারণে সমাজের তরুণ প্রজন্ম ধ্বংস হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্যুত হলে ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হতে পারবে না। একজন মাদক ব্যবসায়ীর পরিবারের সামাজিক অবস্থানও ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সায়েন্স ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহভীন রহমান মুনিয়া, আশফাক জামিল রহমান, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি মুহম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী এবং উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আযম।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%