ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ইরানি প্রতিনিধিরা


যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন ইরানি প্রতিনিধিরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি সই হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ)-এর ধারাবাহিকতায় রোববার থেকেই এই আলোচনা শুরু হতে যাচ্ছে। আলোচনা সফল করতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে অংশ নেবেন।

আরও পড়ুন: সউদিতে হুতিদের হামলার জের: আটকা হাজারো ভারতীয় ওমরাহযাত্রী

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেহরান ছাড়ার ঠিক আগমুহূর্তে এই সফরের লক্ষ্য স্পষ্ট করেন।

ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সুইজারল্যান্ডে হওয়া এই আলোচনার মূল উদ্দেশ্য হলো চুক্তির অপর পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র যাতে তাদের প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ করে, সেই চাপ সৃষ্টি করা। একই সঙ্গে ওয়াশিংটন কীভাবে তাদের আইনি বাধ্যবাধকতাগুলো বাস্তবায়ন করবে, তা পরিষ্কার করা।

মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানায়, তবে ইরানও বসে থাকবে না এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন: ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকবিরোধী আইন সংশোধনের উদ্যোগ: মুশফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


মাদকবিরোধী আইন সংশোধনের উদ্যোগ: মুশফিকুর রহমান

মাদকবিরোধী বিদ্যমান আইন সংশোধন করে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।

তিনি শনিবার (২০ জুন) দুপুরে কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চবিদ্যালয়ে রহমান ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত সায়েন্স ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মুশফিকুর রহমান আরও বলেন, মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হলেও অনেক ক্ষেত্রে দ্রুত জামিনে মুক্ত হয়ে যায়। এ বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদকবিরোধী আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মাদক ব্যবসায়ীরা কঠোর শাস্তির মুখোমুখি হয় এবং মাদক ব্যবসা থেকে সরে আসে।

তিনি উল্লেখ করেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনার জন্য যেভাবে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান রয়েছে, একইভাবে মাদকবিরুদ্ধেও কঠোর আইন প্রণয়ন করা হবে।

এ সময় তিনি এলাকার মাদক ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, এখনই মাদক ব্যবসা বন্ধ করতে হবে। মাদকের কারণে সমাজের তরুণ প্রজন্ম ধ্বংস হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্যুত হলে ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হতে পারবে না। একজন মাদক ব্যবসায়ীর পরিবারের সামাজিক অবস্থানও ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সায়েন্স ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহভীন রহমান মুনিয়া, আশফাক জামিল রহমান, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি মুহম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী এবং উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আযম।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিডিপি ও সিপিআই গণনা পদ্ধতি সংস্কারে কারিগরি কমিটি গঠন করবে সরকার : জোনায়েদ সাকি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


জিডিপি ও সিপিআই গণনা পদ্ধতি সংস্কারে কারিগরি কমিটি গঠন করবে সরকার : জোনায়েদ সাকি

আজ পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ মো. আব্দুর রহিম সাকি রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ মো. আব্দুর রহিম সাকি উল্লেখ করেছেন, মোট দেশজ উৎপাদন (জিডিপি) এবং ভোক্তা মূল্য সূচক (সিপিআই) গণনায় ব্যবহৃত পদ্ধতিগুলো পর্যালোচনা ও আধুনিকীকরণের লক্ষ্যে দুটি বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করবে সরকার। তিনি বলেন, 'অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরা সরকারের গণতান্ত্রিক ও মানবিক দায়িত্ব।' আজ রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব গুরুত্বপূর্ণ কথা জানান। অর্থনীতিবিদ, গবেষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা এই সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রধান জাতীয় অর্থনৈতিক সূচকগুলো তৈরি ও প্রকাশের প্রক্রিয়া সহজীকরণ এবং সরকারি পরিসংখ্যানের প্রতি জনগণের আস্থা জোরদার করার জন্য জোর দেওয়া হয়। বক্তৃতায় জোনায়েদ সাকি জাতীয় অর্থনৈতিক পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশে নির্ভুলতা, স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রস্তাবিত কমিটিগুলো আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক পদ্ধতির সুপারিশ করবে। এই সুপারিশগুলো নীতি নির্ধারণ এবং উন্নয়ন পরিকল্পনায় ব্যবহৃত প্রধান অর্থনৈতিক সূচকগুলোর নির্ভরযোগ্যতা বাড়াতে সাহায্য করবে। তিনি আরও জানান, একটি কমিটি মূল্যস্ফীতির প্রধান পরিমাপক সিপিআই গণনার পদ্ধতি পর্যালোচনা করবে। অন্য একটি কমিটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত গৌণ তথ্যের মান ও নির্ভরযোগ্যতা যাচাই করে জিডিপি নিরূপণের পদ্ধতি পরীক্ষা করবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি আরও বলেন, পূর্ববর্তী পরিসংখ্যানের সামঞ্জস্যহীনতা বা অসঙ্গতিগুলো চিহ্নিত করার জন্য এবং সরকারি তথ্যের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকার অতীতের পরিসংখ্যানগত তথ্যগুলো পুনরায় খতিয়ে দেখবে। তিনি বলেন, 'কোথায় কোথায় তথ্যের বিকৃতি ঘটেছে তা জানতে চাই এবং এটি নিশ্চিত করতে চাই, যেন ভবিষ্যতের পরিসংখ্যানগুলো মাঠপর্যায়ের প্রকৃত বাস্তবতাকে সঠিকভাবে উপস্থাপন করে।' সভায় অংশগ্রহণকারীরা বিবিএস কর্তৃক নিয়মিত প্রস্তুত ও প্রকাশিত চারটি প্রধান অর্থনৈতিক সূচক - সিপিআই, মূল্যস্ফীতি, মজুরি হারের সূচক (ডব্লিউআরআই) এবং জিডিপি নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীরা এসব সূচক প্রণয়নের বিদ্যমান পদ্ধতি পর্যালোচনা করেন এবং পরিসংখ্যান প্রতিবেদনের মান, সামঞ্জস্য ও স্বচ্ছতা বৃদ্ধির উপায় নিয়ে মতবিনিময় করেন। জোনায়েদ সাকি মন্তব্য করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ কতটা কার্যকর হচ্ছে তা মূল্যায়নের জন্য নির্ভুল মূল্যস্ফীতি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, আধুনিক পরিসংখ্যান চর্চা গ্রহণের প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে তাৎক্ষণিক তথ্য সংগ্রহের ব্যবহার বাড়ানো এবং বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সভায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুসরণ করে অর্থনৈতিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়। যাতে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় থাকে এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহায়তার সুযোগ সৃষ্টি হয়। আলোচনা পর্বে পরিকল্পনা মন্ত্রণালয়, বিবিএস এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের প্রবীণতম স্থলচর প্রাণী জোনাথনের বয়স কতকাল?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


বিশ্বের প্রবীণতম স্থলচর প্রাণী জোনাথনের বয়স কতকাল?

পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে, যারা সাধারণ মানুষের গড় আয়ুর তুলনায় অনেক বেশি সময় পর্যন্ত বেঁচে থাকে। তবে তাদের মধ্যেও একটি ব্যতিক্রমী নাম রয়েছে, ‘জোনাথন’। এই বিশালাকার কচ্ছপটি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী স্থলচর প্রাণী হিসেবে পরিচিত এবং তার বর্তমান বয়স ১৯৪ বছর।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, জোনাথন হল একটি সেশেলস জায়ান্ট কচ্ছপ। ধারণা করা হয়, তার জন্ম ১৮৩২ সালের কিছট আগে হয়েছে। এর মানে হলো, জোনাথন ব্রিটেনের ভিক্টোরিয়ান যুগ, লন্ডনের টাওয়ার ব্রিজ এবং প্যারিসের আইফেল টাওয়ার নির্মাণের ইতিহাসেরও আগে জন্মগ্রহণ করেছে।

বর্তমানে জোনাথন দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে বাস করছে। বৈজ্ঞানিকভাবে তার প্রজাতির নাম ‘আলডাব্রাছেলিস জিগান্টিয়া হলোলিসা’ বলে পরিচিত।

বার্ধক্যের কারণে জোনাথনের ঘ্রাণশক্তি কিছুটা কমে গেছে। তবে স্থানীয় পশুচিকিৎসকদের মতে, তার স্বাস্থ্যের অবস্থা এখনও ভালো এবং খাবারের প্রতি তার আগ্রহ রয়েছে। বিশেষজ্ঞরা বর্তমানে জোনাথনের ডিএনএ নিয়ে গবেষণা করছেন। তাদের আশা, এই গবেষণা মানুষের দীর্ঘায়ু ও বার্ধক্য-সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচনে সহায়ক হবে।

স্থানীয়দের কাছে ‘জোনো’ নামেও পরিচিত এই কচ্ছপটি গভর্নরের বাসভবনের বাগানে তিনটি অন্যান্য কচ্ছপের সঙ্গে একসঙ্গে বসবাস করে। ঘাস খাওয়া, রোদ পোহানো এবং শান্ত পরিবেশে সময় কাটানোই তার খুব প্রিয় কাজের মধ্যে রয়েছে। তার জন্মদিনে নিরামিষ কেক কেটে উদযাপন করার কারণেও জোনাথন বেশ পরিচিত।

প্রায় দুই শতাব্দীর বেশি সময় ধরে বেঁচে থাকা জোনাথন কেবল একটি কচ্ছপই নয়, বরং জীবন্ত ইতিহাসের এক অমূল্য সাক্ষী।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরগঞ্জে আ. লীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


ঈশ্বরগঞ্জে আ. লীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলায় সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অপতৎপরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) ঈশ্বরগঞ্জ সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশিদ।

বক্তব্যে বিএনপি নেতা এ কে এম হারুন অর রশিদ বলেন যে, ৫ আগস্ট পরবর্তী সময়ে পলাতক ফ্যাসিস্টদের অপতৎপরতা, বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাচ্ছে। তারা বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে চুরি, ডাকাতি ও ছিনতাই সংঘটিত করার অপচেষ্টা চালাচ্ছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। শুধু তাই নয়, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নামে বিভিন্ন কুৎসা রটনা করা হচ্ছে।

সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমাদের ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।

তিনি আরো বলেন যে, ফ্যাসিস্টরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির মালামাল সরিয়ে তাদের দায় বিএনপি ও বর্তমান সরকারের ওপর চাপানোর পাঁয়তারা করছে। তবে আপনারা সাংবাদিকরা জাতির বিবেক, আমরা বিষয়টি প্রথমে আপনাদের অবগত করলাম। ভবিষ্যতে এ ফ্যাসিস্টদের এসব অপতৎপরতা রুখে দিতে প্রস্তত ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা মনি বলেন, বিগত ১৭ বছর ধরে আমাদের বিনা কারণে অসংখ্য মামলা, বাড়িঘরে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান লুট করে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছে। কিন্তু ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু কিছুই বলছি না। কিন্তু যদি আমাদের এই উদারতাকে দুর্বলতা মনে করে নিষিদ্ধ ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে, তাহলে আমরা আর ছাড় দেব না।

এসময় উপজেলা বিএনপি সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক শরীফ জায়েদী, যুগ্ম আহ্বায়ক সাহজাহান জয়পুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাঈদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, সালাউদ্দিন খুররম, নুরুন্নবী, সুজন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সদস্য সচিব রেদোয়ান আহমদে রিজনসহ বিভিন্ন নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%