ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াতের কাছে ভুল-শুদ্ধ শিখতে হবে না, তারেক রহমান সঠিক পথেই আছেন: প্রিন্স


জামায়াতের কাছে ভুল-শুদ্ধ শিখতে হবে না, তারেক রহমান সঠিক পথেই আছেন: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘জামায়াতে ইসলামীর কাছে বিএনপিকে ভুল-শুদ্ধ জানার বা শিখতে হবে না।’ তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেমন সঠিক পথে ছিলেন, তেমনি তারেক রহমানও সঠিক পথেই আছেন। বিএনপি জনগণের স্বার্থে দায়িত্বশীল রাজনীতি করে যাচ্ছে।’

শনিবার (২০ জুন) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের আলী শাহ বাজারে উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন ফকিরের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

প্রিন্স আরও উল্লেখ করেন, যারা ফ্যাসিবাদের আমলে নীরব থেকেছে কিংবা গুপ্ত ছিলেন, তাদের মুখে একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিপ্লব বা আগ্নেয়গিরি সৃষ্টির আহ্বান দেশ, জাতি ও গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের বার্তা বহন করে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের

তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে জনগণের নির্বাচিত সরকার যখন জনকল্যাণমুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করছে, তখন জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করার অজুহাত তুলে বিরোধী নেতাদের হুমকি-ধমকি তাদের দুরভিসন্ধিমূলক রাজনীতিরই বহিঃপ্রকাশ।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপি ভেসে আসা কোনো দল নয়। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।’

স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন, এরপরও জামায়াত ও এনসিপির কিছু নেতা জনগণকে বিভ্রান্ত করতে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে অপপ্রচার চালাচ্ছেন।

তিনি দাবি করেন, বিএনপি কখনোই গণভোটের রায় বাস্তবায়ন করবে না—এমন কথা বলেনি। বরং গণভোট প্রসঙ্গে বিভিন্ন সময়ে দলের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

এছাড়াও, গণভোটের চারটি বিষয়ের মধ্যে সাড়ে তিনটি বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই বলেও তিনি উল্লেখ করেন।

দেশবাসীর উদ্দেশে প্রিন্স বলেন, ‘বিরোধী দলের কিছু নেতার দুরভিসন্ধিমূলক রাজনীতি সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে এবং গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে বিভ্রান্তি এড়িয়ে চলতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমাকে আনচেলত্তির কথা শুনতে হবে’, পজিশন পরিবর্তনের ফলে ম্যাচসেরা ভিনিসিউস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


‘আমাকে আনচেলত্তির কথা শুনতে হবে’, পজিশন পরিবর্তনের ফলে ম্যাচসেরা ভিনিসিউস

ভিনিসিউস জুনিয়র ক্যারিয়ারজুড়ে উইঙ্গ বা ফরোয়ার্ড পজিশনেই খেলে আসছেন। কিন্তু গতকাল হাইতির বিপক্ষে তিনি ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচে মাঝমাঠে খেলেছেন। এই ৩ গোলের ম্যাচে ভিনিসিউস এক গোল করার পাশাপাশি ম্যাথুস কুনিয়াকে দিয়ে একটি গোল করিয়েওছেন। ফলস্বরূপ তিনি হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

ভিনিসিউস এই পজিশন বদল করেছেন কার্লো আনচেলত্তির পরামর্শ দেওয়ার পর। ব্রাজিল তারকা মনে করছেন, কোচের কথা তার আরও বেশি বেশি শুনতে হবে। কারণ এই পজিশন থেকে তুলনামূলকভাবে তিনি বেশি গোল করেন।

ম্যাচ শেষে ব্রাজিলের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় বলেন, ‘আজ আমি ভিন্ন একটি পজিশনে খেলেছি। কোচ আমাকে দুই সেন্টার-ব্যাকের মাঝখানে খেলতে বলেছিলেন। আমি সাধারণত সেখানে খুব বেশি খেলি না, কিন্তু যখনই কোচ আমাকে সেখানে খেলতে বলেন, আমি গোল করি। আমার উচিত তার কথা আরও বেশি শোনা।’

ভিনি আরও বলেন, হাইতির বিপক্ষে এই জয় দলকে টুর্নামেন্টে আরও উন্নতি করার আত্মবিশ্বাস এবং মানসিক স্বস্তি দিয়েছে। ‘প্রথম ম্যাচটি (মরক্কোর বিপক্ষে) ছিল সম্পূর্ণ আলাদা, কারণ প্রথম ম্যাচের চাপ ছিল। কিন্তু আজ সবাই অনেক বেশি স্বস্তিতে ছিল। মাঠও আমাদের ফুটবল খেলার জন্য সহায়ক ছিল। আমরা আশা করি এভাবেই এগিয়ে যেতে পারব এবং আরও উন্নতি করব, কারণ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

রিয়াল মাদ্রিদ উইঙ্গার উল্লেখ করেন, বর্তমানে তিনি শারীরিক, কারিগরি এবং মানসিক; সবদিক থেকেই নিজের সেরা অবস্থায় আছেন। ‘বিশ্বের সেরা প্রতিযোগিতায় শতভাগ ফিট অবস্থায় থাকার স্বপ্ন আমি সবসময় দেখেছি। গোল করা এবং একটি অ্যাসিস্ট করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাকে পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাস দেয়। আমি আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব এবং আরও ভালো ম্যাচ খেলতে পারব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুরা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুলনায় কেএমপির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


আশুরা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুলনায় কেএমপির বৈঠক

পবিত্র আশুরা উদযাপন উপলক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আজ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হয় এবং ধর্মীয় এই উৎসবের শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে কেএমপি কর্মকর্তা ও শিয়া সম্প্রদায়ের নেতারা একত্রিত হয়ে আলোচনা করেন। সভার সভাপতিত্ব করেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ এবং অপরাধ ও অভিযান বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, শহরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেএমপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে, গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে এবং এই উপলক্ষ্যে সব প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি পবিত্র আশুরা পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে পূর্ণ সহযোগিতা করার জন্য শিয়া সম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানান। ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলসহ ধর্মীয় অনুষ্ঠানগুলোর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান, খালিশপুর হোসেনী মহররম কমিটির সভাপতি মো. কাউসার আলী, সাধারণ সম্পাদক মো. শাহজাদ হোসেন টেকা এবং শিয়া সম্প্রদায়ের অন্যান্য নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা রাখতে হবে : ঢাবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা রাখতে হবে : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে এক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন শাহেদ এবং সাধারণ সম্পাদক রাগীম আনজুম উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে বিতর্কের মতো সহ-শিক্ষামূলক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং সামাজিক ব্যাধি নির্মূলে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিতর্কের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি এবং সমস্যা তুলে ধরার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ইউএনডিপি বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী সংস্থা। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপির সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়া সাধারণ ঘটনা নয় : তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়া সাধারণ ঘটনা নয় : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এসময় বক্তব্য রাখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি হিসেবে নান্দাইলের আচারগাঁও উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে খেলা এবং তাঁর হাত থেকে ট্রফি নেওয়া-এগুলো সাধারণ ঘটনা নয়।

আজ শনিবার (২০ জুন) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান শেষে উপস্থিত নান্দাইলবাসী, খেলোয়াড় ও শুভাকাক্সক্ষীদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন।

নান্দাইল দলের চমৎকার নৈপুণ্যের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমি তোমাদের খেলা দেখি। তোমরা আজকে মাঠে অত্যন্ত ভালো খেলেছ। কিন্তু খেলার নিয়ম অনুযায়ী জয় এবং পরাজয় থাকবেই। আজকের এই হারের মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখেছি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে আরও ভালো খেলব।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের মতো অত্যন্ত মর্যাদাপূর্ণ মাঠে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করায় তিনি নান্দাইলবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, দেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম এবং ব্যাপক অংশগ্রহণমূলক ক্রীড়া আয়োজন। এবারের টুর্নামেন্টে সমগ্র বাংলাদেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে উন্নীত হতে দেশব্যাপী মোট ১ লাখ ২৩ হাজার ১৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই বিশাল ফুটবল যজ্ঞে, শুধু বালক দলেই ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন এবং বালিকা দলে ১১ লাখ তিন হাজার ২৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। যা দেশের তৃণমূল ক্রীড়াঙ্গনে নারী-পুরুষ সমতা ও নারী ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%