ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪


রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪

রাজধানীর শেরে বাংলা নগর ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শেরে বাংলা নগর থানা পুলিশ বৃহস্পতিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো. হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মো. রায়হান (১৯), মো. জাহিদ (১৮) ও মো. মামুন (২০)।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, তদন্তে কমিটি গঠন জামায়াতের

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মুগদা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- মো. মারুফ হোসেন রমজান (৩৯), মোছাম্মত পারুল বেগম (৩৫), মো. সাইফুল ইসলাম (২৫), বিষু ওরফে শাহ আলম (৪৫), মো. রফিকুল ইসলাম (২৬), রাসেল (২৩), মো. ইয়াকুব খান (২৩), রাফি (২০), সুমাইয়া আক্তার (১৯), আরিফিন ইসলাম রনি (২৩), মো. সবুজ (২৬), মো. শফি (৩৮), নুর মোহাম্মদ (২৬), শ্রী রাম প্রসাদ দাস (৪০), নুরুন্নবী (২৫), মো. হালিম (৪৫) ও মো. হৃদয় (৪০)।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেফতারকৃতদের পুলিশ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে।

আরও পড়ুন: সাইবার সুরক্ষা আইনের সংশোধনী মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করবে: বিশিষ্টজনেরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়ির জঙ্গলে পড়ে ছিল অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


খাগড়াছড়ির জঙ্গলে পড়ে ছিল অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

 

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার একটি পাহাড়ি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি এলাকায়, মহালছড়ি সরকারি কলেজের বিপরীত পাশে পাহাড়ি সড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরের জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে মহালছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী স্থানীয় কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

পুলিশের ধারণা, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির পর ঘটনাটির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ থেকে মরক্কোর বিদায়ের পর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


বিশ্বকাপ থেকে মরক্কোর বিদায়ের পর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেফতার ৪

ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর লন্ডনে মরক্কোর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের সময় একজন পুলিশ কর্মকর্তা আহত হন। এ ঘটনায় মোট অন্তত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্কাই নিউজের বরাত দিয়ে জানা যায়, ম্যাচ শেষ হওয়ার পরপরই উত্তর-পশ্চিম লন্ডনের এজওয়্যার রোড এলাকায় বিপুলসংখ্যক মরক্কো সমর্থক জড়ো হয়ে যান। তাদের মধ্যে কিছু সমর্থক গাড়ির ওপর উঠে পড়েন, আতশবাজি ও ফ্লেয়ার জ্বালান এবং সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দাঙ্গা পুলিশ মোতায়েন করে মেট্রোপলিটন পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেন, প্রাথমিকভাবে সড়কে যানজটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর মরক্কোর সমর্থকরা বোতল ছোড়া ও আতশবাজি ফোটানো শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর ফলে একজন কর্মকর্তা কাচের বোতলের আঘাতে মাথায় আহত হন। পরবর্তীতে জননিরাপত্তা বিঘ্নিত করার এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, রাত ১টার দিকে সমর্থকরা সরে গেলে সড়কটি পুনরায় খুলে দেওয়া হয়।

এদিকে এই কোয়ার্টার ফাইনালকে ঘিরে আগে থেকেই ফ্রান্স সরকার সারা দেশে ২০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছিল, যাদের মধ্যে প্যারিসে ছিল আট হাজার সদস্য। তবে ম্যাচ শেষে প্যারিসে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমারিওর দাবি, আনচেলত্তির বরখাস্ত হওয়া উচিত ব্যর্থতার কারণে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


রোমারিওর দাবি, আনচেলত্তির বরখাস্ত হওয়া উচিত ব্যর্থতার কারণে

বিশ্বকাপের আসরে ব্রাজিলের ব্যর্থতার কারণে কোচ কার্লো আনচেলত্তিকে বিদায় দেওয়ার দাবি জানালেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও।

বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবি ও লজ্জাজনক পরিস্থিতির পর কার্লোকে কোনোভাবেই প্রধান কোচের দায়িত্বে দেখতে চান না তিনি। হলুদ উৎসব বিশ্বকাপের শীর্ষ ষোলোতেই থেমেছে। ২৩তম আসরের রং কিছুটা হলেও ফিকে হয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে। ২০০২ সালে শিরোপা জয়ের পর থেকে আর আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের দেখা নেই। গেল কয়েক আসরের তুলনায় এবার বেশ আগেভাগেই বেজেছে বিদায়ঘণ্টা।

অর্থচ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে কত কাঠখড় পুড়িয়ে কার্লো আনচেলত্তিকে কোচ হিসাবে নিয়োগ দিয়েছিল ব্রাজিল। চিরায়ত প্রথা ভেঙ্গে ইতালিয়ান মাস্টারমাইন্ডকে কোচ বানানোর সিদ্ধান্ত নেয় সিবিএফ। আনচেলত্তির হাত ধরে শিরোপাখরা কাটানোর আশায় ছিল সেলেসাওরা। কিন্তু আগেভাগেই বাদ পড়ায় সমালোচনা শুরু হয়েছে। বিশ্বকাজয়ী সাবেক তারকা ফুটবলার রোমারিও এবার সে সমালোচনার আগুনে ঘি ঢাললেন।

রোমারিওর অভিযোগ, কার্লোর প্রতি তাঁর সব ক্ষোভ। যদিও ২০৩০ সাল পর্যন্ত কার্লোর সঙ্গে চুক্তি রয়েছে, তবুও রোমারিও চান এই ইতালিয়ানকে এখনই বিদায় করা হোক।

রোমারিও বলেন, ‘আমি যদি ফেডারেশনে থাকতাম, তবে তার চুক্তি ছিড়ে ফেলে বলতাম এখনই বিদায় হন। প্রয়োজনে আদালতে যান। সেখানেই আমরা বিষয়টি সুরাহা করব। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দুঙ্গা ছিল, সে হেরেছে এবং চলে গেছে। আমাদের ফেলিপে স্কলারি ছিল, সে বিশ্বকাপ জিতেছে এবং থেকে গেছে। তিতে এসেছিল। যখন সাফল্য দিতে ব্যর্থ হয়েছে চলে গেছে। আর ব্যর্থতার পরেও আনচেলত্তি বহাল তবিয়তে রয়ে গেছে। ব্রাজিলের পরিবর্তন চাইলে এই কোচকে বিদায় করতেই হবে। এমন ভরাডুবির পর সে কোনোভাবেই কোচের পদে থাকার যোগ্যতা রাখে না।’

বিশ্বকাপে ব্রাজিলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন রোমারিও। তিনি বলেন, ‘গিমারেসকে তুলে নিয়ে এদেরসনকে রাইটব্যাকে খেলানো হলো। একজন ফুলব্যাক চোট পেলো আর আপনি সেখানে একজন সেন্টারব্যাককে নামিয়ে দিলেন। অনেক ক্ষেত্রেই তার সিদ্ধান্ত সঠিক ছিল না। বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য তার যথেষ্ট দায় রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর প্রবেশপথে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতুটি আগের নকশা ও ঐতিহাসিক বৈশিষ্ট্য বজায় রেখে পুনর্নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচি শুক্রবার (১০ জুলাই) সকালে পানাম নগরীতে ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে পালিত হয়।

মানববন্ধনে কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক ও লেখক মিজানুর রহমান। এতে বক্তব্য দেন সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, কমিটির সদস্য সচিব, লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারীসহ অনেকে।

বক্তারা বলেন, পানাম নগরীর প্রধান প্রবেশপথে এটি ছোট হলেও অত্যন্ত দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন সেতু ছিল। আসলে সেতুটি শুধু যাতায়াতের মাধ্যমই নয়, বরং পানাম নগরীর স্থাপত্য ঐতিহ্য ও নান্দনিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত ছিল। তবে ২০০১ সালের পর স্থানীয় একটি প্রভাবশালী মহলের মাধ্যমে সেতুটি ভেঙে ফেলা হলে, এতে পানাম নগরী তার গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্য হারায়।

তারা আরও বলেন, সেতুটির ওপর দাঁড়িয়ে একসঙ্গে পানাম নগরীর সারিবদ্ধ প্রাচীন ভবন, চারপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপত্যশৈলীর অপূর্ব দৃশ্য উপভোগ করা যেত। বিশেষ করে দেশি-বিদেশি পর্যটকদের জন্যও এটি ছিল অন্যতম আকর্ষণ। সেতুটি ধ্বংস হওয়ার পর পানাম নগরীর ঐতিহাসিক পরিবেশ ও সৌন্দর্যে অপূরণীয় ক্ষতি হয়েছে।

বক্তারা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নস্থল পানাম নগরীর হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রাচীন সেতুটি পুরোনো নকশা, নির্মাণশৈলী ও ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে দ্রুত পুনর্নির্মাণ করা প্রয়োজন। এর ফলে পানাম নগরীর ঐতিহাসিক স্বকীয়তা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি পর্যটন শিল্পও আরও সমৃদ্ধ হবে।

মানববন্ধন শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা পানাম নগরী এলাকায় একটি র‌্যালি বের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%