ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

রোমারিওর দাবি, আনচেলত্তির বরখাস্ত হওয়া উচিত ব্যর্থতার কারণে


রোমারিওর দাবি, আনচেলত্তির বরখাস্ত হওয়া উচিত ব্যর্থতার কারণে

বিশ্বকাপের আসরে ব্রাজিলের ব্যর্থতার কারণে কোচ কার্লো আনচেলত্তিকে বিদায় দেওয়ার দাবি জানালেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও।

বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবি ও লজ্জাজনক পরিস্থিতির পর কার্লোকে কোনোভাবেই প্রধান কোচের দায়িত্বে দেখতে চান না তিনি। হলুদ উৎসব বিশ্বকাপের শীর্ষ ষোলোতেই থেমেছে। ২৩তম আসরের রং কিছুটা হলেও ফিকে হয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে। ২০০২ সালে শিরোপা জয়ের পর থেকে আর আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের দেখা নেই। গেল কয়েক আসরের তুলনায় এবার বেশ আগেভাগেই বেজেছে বিদায়ঘণ্টা।

অর্থচ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে কত কাঠখড় পুড়িয়ে কার্লো আনচেলত্তিকে কোচ হিসাবে নিয়োগ দিয়েছিল ব্রাজিল। চিরায়ত প্রথা ভেঙ্গে ইতালিয়ান মাস্টারমাইন্ডকে কোচ বানানোর সিদ্ধান্ত নেয় সিবিএফ। আনচেলত্তির হাত ধরে শিরোপাখরা কাটানোর আশায় ছিল সেলেসাওরা। কিন্তু আগেভাগেই বাদ পড়ায় সমালোচনা শুরু হয়েছে। বিশ্বকাজয়ী সাবেক তারকা ফুটবলার রোমারিও এবার সে সমালোচনার আগুনে ঘি ঢাললেন।

আরও পড়ুন: জামায়াতের আইজিপির ক্রসফায়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ

রোমারিওর অভিযোগ, কার্লোর প্রতি তাঁর সব ক্ষোভ। যদিও ২০৩০ সাল পর্যন্ত কার্লোর সঙ্গে চুক্তি রয়েছে, তবুও রোমারিও চান এই ইতালিয়ানকে এখনই বিদায় করা হোক।

রোমারিও বলেন, ‘আমি যদি ফেডারেশনে থাকতাম, তবে তার চুক্তি ছিড়ে ফেলে বলতাম এখনই বিদায় হন। প্রয়োজনে আদালতে যান। সেখানেই আমরা বিষয়টি সুরাহা করব। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দুঙ্গা ছিল, সে হেরেছে এবং চলে গেছে। আমাদের ফেলিপে স্কলারি ছিল, সে বিশ্বকাপ জিতেছে এবং থেকে গেছে। তিতে এসেছিল। যখন সাফল্য দিতে ব্যর্থ হয়েছে চলে গেছে। আর ব্যর্থতার পরেও আনচেলত্তি বহাল তবিয়তে রয়ে গেছে। ব্রাজিলের পরিবর্তন চাইলে এই কোচকে বিদায় করতেই হবে। এমন ভরাডুবির পর সে কোনোভাবেই কোচের পদে থাকার যোগ্যতা রাখে না।’

বিশ্বকাপে ব্রাজিলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন রোমারিও। তিনি বলেন, ‘গিমারেসকে তুলে নিয়ে এদেরসনকে রাইটব্যাকে খেলানো হলো। একজন ফুলব্যাক চোট পেলো আর আপনি সেখানে একজন সেন্টারব্যাককে নামিয়ে দিলেন। অনেক ক্ষেত্রেই তার সিদ্ধান্ত সঠিক ছিল না। বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য তার যথেষ্ট দায় রয়েছে।’

আরও পড়ুন: হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান অব্যাহতি, নতুন পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর প্রবেশপথে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতুটি আগের নকশা ও ঐতিহাসিক বৈশিষ্ট্য বজায় রেখে পুনর্নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচি শুক্রবার (১০ জুলাই) সকালে পানাম নগরীতে ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে পালিত হয়।

মানববন্ধনে কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক ও লেখক মিজানুর রহমান। এতে বক্তব্য দেন সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, কমিটির সদস্য সচিব, লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারীসহ অনেকে।

বক্তারা বলেন, পানাম নগরীর প্রধান প্রবেশপথে এটি ছোট হলেও অত্যন্ত দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন সেতু ছিল। আসলে সেতুটি শুধু যাতায়াতের মাধ্যমই নয়, বরং পানাম নগরীর স্থাপত্য ঐতিহ্য ও নান্দনিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত ছিল। তবে ২০০১ সালের পর স্থানীয় একটি প্রভাবশালী মহলের মাধ্যমে সেতুটি ভেঙে ফেলা হলে, এতে পানাম নগরী তার গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্য হারায়।

তারা আরও বলেন, সেতুটির ওপর দাঁড়িয়ে একসঙ্গে পানাম নগরীর সারিবদ্ধ প্রাচীন ভবন, চারপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপত্যশৈলীর অপূর্ব দৃশ্য উপভোগ করা যেত। বিশেষ করে দেশি-বিদেশি পর্যটকদের জন্যও এটি ছিল অন্যতম আকর্ষণ। সেতুটি ধ্বংস হওয়ার পর পানাম নগরীর ঐতিহাসিক পরিবেশ ও সৌন্দর্যে অপূরণীয় ক্ষতি হয়েছে।

বক্তারা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নস্থল পানাম নগরীর হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রাচীন সেতুটি পুরোনো নকশা, নির্মাণশৈলী ও ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে দ্রুত পুনর্নির্মাণ করা প্রয়োজন। এর ফলে পানাম নগরীর ঐতিহাসিক স্বকীয়তা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি পর্যটন শিল্পও আরও সমৃদ্ধ হবে।

মানববন্ধন শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা পানাম নগরী এলাকায় একটি র‌্যালি বের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেট্রো স্টেশনের নিচে অবৈধ দখল উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


মেট্রো স্টেশনের নিচে অবৈধ দখল উচ্ছেদ

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানটি অনুষ্ঠিত হয় শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এই সময়ে ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম এবং নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

অভিযানে ডিএমটিসিএলের সাথে ছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ। এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিকও উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন অভিযানকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করেছে।

অভিযানের সময় স্টেশনসংলগ্ন এলাকার অবৈধ দখল অপসারণের মাধ্যমে যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। সংশ্লিষ্টদের প্রতি সতর্ক করা হয়েছে যে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

 গত কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা পানির কারণে জেলার কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

শুক্রবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এই তথ্য নিশ্চিত করে বাসস’কে জানান, বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৭৯ মেগাওয়াট।

এরমধ্যে ১নং ইউনিটে উৎপাদন হচ্ছে ৪২ মেগাওয়াট, ২নং ইউনিটে ৪২ মেগাওয়াট, ৩নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ৪নং ইউনিটে ৩০ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৩০ মেগাওয়াট, ফলে মোট উৎপাদন ১৭৯ মেগাওয়াট পৌঁছেছে।

গত কয়েক দিনের টানা বৃষ্টির ফলে কাপ্তাই লেকে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রে উৎপাদন বেড়েছে।

পানি সংকটের কারণে দীর্ঘ ৩ মাস যাবৎ সচল থাকার পরও কেন্দ্রের ৫টি ইউনিট একসাথে চালু করা সম্ভব হয়নি, ফলে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কেন্দ্রে উৎপাদন সর্বশেষ ৯৬ মেগাওয়াটে নেমে আসে।

তবে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই লেকের পানি বেড়ে গিয়ে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে জেলার কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন বেড়েছে।

সূত্র জানিয়েছে, এ সময়ে রুলকার্ভ অনুযায়ী লেকে পানির স্তর থাকার কথা ৯০ দশমিক ৩১ ফুট মিন সী লেভেল (এমএসএল)। তবে বর্তমানে লেকের পানির স্তর ৮৫ দশমিক ৪৪ ফুট এমএসএল। লেকে সর্বাধিক পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

উল্লেখ্য, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভরশীল। কাপ্তাই লেকের পানি বেড়ে গেলে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট এক সাথে চালু হলে ২৩০ থেকে ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

সংবাদমাধ্যম আলজাজিরা জানাচ্ছে, শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত ওই কমান্ডারের নাম হলো ইয়াহইয়া সাঈদ মোহাম্মদ হামদান। তিনি হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের নুখবা ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের রেইম এলাকায় চালানো হামলার নেতৃত্বে তিনি জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ গাজায় বৃহস্পতিবার পরিচালিত একটি নির্ভুল বিমান হামলায় ইয়াহইয়া সাঈদ মোহাম্মদ হামদানকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ওই কমান্ডার সেখানে অভিযান পরিচালনাকারী তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে উঠেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%