প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের আসরে ব্রাজিলের ব্যর্থতার কারণে কোচ কার্লো আনচেলত্তিকে বিদায় দেওয়ার দাবি জানালেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও।
বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবি ও লজ্জাজনক পরিস্থিতির পর কার্লোকে কোনোভাবেই প্রধান কোচের দায়িত্বে দেখতে চান না তিনি। হলুদ উৎসব বিশ্বকাপের শীর্ষ ষোলোতেই থেমেছে। ২৩তম আসরের রং কিছুটা হলেও ফিকে হয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে। ২০০২ সালে শিরোপা জয়ের পর থেকে আর আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের দেখা নেই। গেল কয়েক আসরের তুলনায় এবার বেশ আগেভাগেই বেজেছে বিদায়ঘণ্টা।
অর্থচ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে কত কাঠখড় পুড়িয়ে কার্লো আনচেলত্তিকে কোচ হিসাবে নিয়োগ দিয়েছিল ব্রাজিল। চিরায়ত প্রথা ভেঙ্গে ইতালিয়ান মাস্টারমাইন্ডকে কোচ বানানোর সিদ্ধান্ত নেয় সিবিএফ। আনচেলত্তির হাত ধরে শিরোপাখরা কাটানোর আশায় ছিল সেলেসাওরা। কিন্তু আগেভাগেই বাদ পড়ায় সমালোচনা শুরু হয়েছে। বিশ্বকাজয়ী সাবেক তারকা ফুটবলার রোমারিও এবার সে সমালোচনার আগুনে ঘি ঢাললেন।
রোমারিওর অভিযোগ, কার্লোর প্রতি তাঁর সব ক্ষোভ। যদিও ২০৩০ সাল পর্যন্ত কার্লোর সঙ্গে চুক্তি রয়েছে, তবুও রোমারিও চান এই ইতালিয়ানকে এখনই বিদায় করা হোক।
রোমারিও বলেন, ‘আমি যদি ফেডারেশনে থাকতাম, তবে তার চুক্তি ছিড়ে ফেলে বলতাম এখনই বিদায় হন। প্রয়োজনে আদালতে যান। সেখানেই আমরা বিষয়টি সুরাহা করব। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দুঙ্গা ছিল, সে হেরেছে এবং চলে গেছে। আমাদের ফেলিপে স্কলারি ছিল, সে বিশ্বকাপ জিতেছে এবং থেকে গেছে। তিতে এসেছিল। যখন সাফল্য দিতে ব্যর্থ হয়েছে চলে গেছে। আর ব্যর্থতার পরেও আনচেলত্তি বহাল তবিয়তে রয়ে গেছে। ব্রাজিলের পরিবর্তন চাইলে এই কোচকে বিদায় করতেই হবে। এমন ভরাডুবির পর সে কোনোভাবেই কোচের পদে থাকার যোগ্যতা রাখে না।’
বিশ্বকাপে ব্রাজিলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন রোমারিও। তিনি বলেন, ‘গিমারেসকে তুলে নিয়ে এদেরসনকে রাইটব্যাকে খেলানো হলো। একজন ফুলব্যাক চোট পেলো আর আপনি সেখানে একজন সেন্টারব্যাককে নামিয়ে দিলেন। অনেক ক্ষেত্রেই তার সিদ্ধান্ত সঠিক ছিল না। বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য তার যথেষ্ট দায় রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন