ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

৩৫ বছর পর জাবি সিনেটে শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণ


৩৫ বছর পর জাবি সিনেটে শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেটের ৪৩তম বার্ষিক অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে শিক্ষার্থী প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন, যা দীর্ঘ সাড়ে তিন দশক পর হতে যাচ্ছে।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত অধিবেশনে উপাচার্য, সিনেট সদস্য, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) মনোনীত পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

১৯৭৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩-এর ১৯(১)(ক) ধারা অনুযায়ী সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধির অন্তর্ভুক্তির বিধান রয়েছে। যদিও আইনগতভাবে আসনগুলো সংরক্ষিত ছিল, কিন্তু তিন দশকেরও বেশি সময় ধরে সেগুলো কার্যত শূন্য ছিল। সম্প্রতি জাকসুর তৃতীয় কার্যনির্বাহী সভায় নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে পাঁচজনকে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদে শিক্ষার্থীদের সাংবিধানিক প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন: রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ৯৯ বার পেছাল

তবে ছাত্রত্বসংক্রান্ত জটিলতার কারণে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম সিনেট অধিবেশনে অংশ নিতে পারেননি। ফলে প্রথমে তিনজন শিক্ষার্থী প্রতিনিধি নিয়েই অধিবেশন শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে নাটকীয়তা ও আইনি জটিলতার কারণে নতুন দুই সদস্যকে মনোনয়ন দেওয়া হয়।

অধিবেশন শুরুর প্রায় এক ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি অনলাইন কার্যনির্বাহী সভায় সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক আহসান লাবিব এবং কার্যনির্বাহী সদস্য মো. আবু তালহাকে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়। এর ফলে, দুপুর ১২টায় শুরু হওয়া সভা চলে প্রায় ২টা পর্যন্ত।

এ বিষয়ে নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, জরুরি কার্যনির্বাহী সভায় সিনেট সদস্য হিসেবে জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক আহসান লাবিব এবং কার্যনির্বাহী সদস্য মো. আবু তালহাকে মনোনীত করা হয়েছে।

সিনেটে অন্তর্ভুক্ত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি হলেন জাকসুর সহকারী সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, সহকারী সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সম্পাদক সাফায়েত মীর, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক আহসান লাবিব এবং কার্যনির্বাহী সদস্য মো. আবু তালহা।

আরও পড়ুন: রাজনীতি মানুষের সেবায় হওয়া উচিত: ডেপুটি স্পিকার কায়সার কামাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশু নির্যাতনের অভিযোগে প্রধানমন্ত্রীর নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


পশু নির্যাতনের অভিযোগে প্রধানমন্ত্রীর নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা

গলায় ইট বেঁধে কুকরকে নদীতে ফেলে হত্যার ঘটনার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পশুর প্রতি নিষ্ঠুরতার এই ঘটনা দেখা যাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

প্রাণীর প্রতি মানুষের এমন আচরণ দেখে প্রধানমন্ত্রী গভীরভাবে ব্যথিত হন। তিনি বলেন, "সভ্য সমাজে কোনো প্রাণীর সঙ্গে এ ধরনের অমানবিকতা কিভাবে হয়," বিষয়টি ভেবে তিনি বিস্মিত হন।

এটি ঘটেছে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায়। একজন যুবক গলায় ইট বেঁধে একটি কুকুরকে নদীতে ফেলে হত্যা করে। কুকুরটি ছটফট করতে করতে নদীতে ডুবে মারা যায়। সামাজিক যোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর নরসিংদী জেলা ছাত্রদল অভিযুক্ত মোহাম্মদ আলীকে খুঁজে বের করে এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করে। অভিযোগ রয়েছে, একই এলাকার শাহীন আরা নামের এক নারী কুকুরটির উপদ্রব থেকে মুক্তি পেতে মোহাম্মদ আলীকে এ কাজে প্ররোচিত করেন।

স্থানীয়দের দাবি, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এ বিষয়ে তদন্ত করছে। শাহীন আরা অভিযুক্ত বর্তমানে আত্মগোপনে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কোনো কিছুই অসম্ভব নয়’ আর্জেন্টিনা ম্যাচের আগে কেপ ভার্দের কোচের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


‘কোনো কিছুই অসম্ভব নয়’ আর্জেন্টিনা ম্যাচের আগে কেপ ভার্দের কোচের বার্তা

 

বিশ্বকাপের অভিষেকে চমক দেখাচ্ছে কেপ ভার্দে। প্রথমবার বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েই নকআউটের টিকিট কেটেছে তারা।

এবার ৩২ পেরিয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার পালা।

কিন্তু কাজটা সহজ হবে না। কেপ ভার্দের প্রতিপক্ষ যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিরা প্রতিপক্ষ হলেও তাদের হারানো অসম্ভব কিছু নয় বলে জানিয়েছেন কোচ বুবিস্তা।

মাত্র ৫ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্ডের কোচ বুবিস্তা বলেছেন, ‘আমাদের জন্য কোনো কিছু অসম্ভব নয় (আর্জেন্টিনাকে হারানো)। এখন পর্যন্ত কেপ ভার্দে যা করেছে তাতে আমাদের এবং দেশের মানুষদের গর্ব হওয়া উচিত। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য গর্বের ব্যাপার।’

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে অপরাজিত আছে কেপ ভার্দে।

তিনটি ম্যাচই ড্র করায় ৩ পয়েন্ট পেয়ে ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হয়েছে তারা। এতে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গী হয়ে নকআউটে জায়গা পেয়েছে।

বিশ্বকাপের শুরু থেকেই নাকি কেপ ভার্ডের লক্ষ্য ছিল বিশ্বকে নিজেদের সামর্থ্য জানান দেওয়া। গকতাল সৌদি আরবের সঙ্গে ম্যাচ ড্র করার পর বুবিস্তা বলেছেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল নিজের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা। এই পর্যায়ে এসে আর্জেন্টিনা এবং মেসির বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য দারুণ এক ব্যাপার।

ম্যাচের ফল যা-ই হোক না কেন।’

নকআউটের ম্যাচ আগামী ৪ জুলাই খেলবে আর্জেন্টিনা-কেপ ভার্ডে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘জি’ থেকে সেরা দল হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বেলজিয়াম। গ্রুপ পর্বের প্রথম দুই খেলায় ড্র করার পর তৃতীয় এবং শেষ ম্যাচে আজ বেলজিয়াম নিউজিল্যান্ডকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।

৩ ম্যাচে ১ জয় ও ২ ড্র’র ফলে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করায় নকআউটের টিকিট নিশ্চিত করে বেলজিয়াম। অপরদিকে ৩ ম্যাচে ১ ড্র ও ২ হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করলো নিউজিল্যান্ড।

ভ্যাঙ্কুভারে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চাপ তৈরি করে বেলজিয়াম। ১২ মিনিটের সময় বেলজিয়াম এগিয়ে যাওয়ার একটি ভালো সুযোগ পায়। কিন্তু স্ট্রাইকার লিনদ্রো ট্রসার্ডের শট নিউজিল্যান্ডের ডিফেন্ডার সুরমান গোললাইন থেকে ফিরিয়ে দেন।

২০ মিনিটে নিউজিল্যান্ডের সুরমানের হাতে বল লাগার কারণে বেলজিয়ামকে পেনাল্টি দেন রেফারি। তবে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সাহায্যে রিপ্লে দেখে পেনাল্টিটি বাতিল করেন রেফারি।

তবে গোল করার জন্য বেলজিয়ামকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৮ মিনিটে কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে পারেননি নিউজিল্যান্ডের ডিফেন্ডার টাইলার বিনদোন। তার পায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান ট্রসার্ড। সহজেই তিনি বলকে জালে পাঠান। ফলে বেলজিয়াম ১-০ গোলে এগিয়ে যায় এবং এই লিড নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বৃদ্ধি করে নিউজিল্যান্ডের জালে আরও চারবার বল পাঠায় বেলজিয়াম। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনালের ট্রসার্ড। মাঝ মাঠ থেকে হান্স ভানাকানেকে বল দেন কেভিন ডি ব্রুইনা। ভানাকানে গোল মুখে শট নেন, কিন্তু নিউজিল্যান্ড গোলরক্ষক ক্রোকম্বে শট আটকান। ফিরতি বলটি নিয়ে ট্রসার্ড জালে পাঠান।

৬৬ মিনিটে বেলজিয়ামকে তৃতীয় গোল এনে দেন ডি ব্রুইনা। মধ্যমাঠ থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালী ও নিচু শটে ক্রোকম্বকে পরাস্ত করে গোল করেন ডি ব্রুইনা। ৩-০ ব্যবধানে এগিয়ে যাবার ফলে বেলজিয়ামের জয়ধারাও শুরু হয়।

৮৪ মিনিটে নিউজিল্যান্ডের কাছে ব্যবধান কমে আসে। কর্নার থেকে আসা বল বেলজিয়ামের ডিফেন্ডাররা ঠিকভাবে ক্লিয়ার করতে পারে নি। বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে গোল করেন এলিজা জাস্ট।

দুই মিনিট পর আবারও ব্যবধান বাড়ায় বেলজিয়াম। ৮৬ মিনিটে নিকোলাস রাসকিনের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু।

ইনজুরি সময়ে চতুর্থ মিনিটে নিউজিল্যান্ডের জালে পঞ্চমবার গোল করেন অ্যালেক্সিস সায়েলেমেকার্স। লুকাকুর পাস থেকে বল পেয়ে গোল করেন অ্যালেক্সিস। এর ফলে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রুডি গার্সিয়ার দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় অনড়: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় অনড়: রাশেদ খান

ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না। বরং দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি সব সময় আপসহীন অবস্থানে রয়েছে।

তিনি শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন। গত ১৮ বছর ধরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছে বলেই দেশ চীনের মতো উন্নয়নের পথে এগোতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খান।

তিনি আরও বলেন, যারা বিএনপিকে ভারতের দালাল বলে অপপ্রচার চালাচ্ছেন, তারা বাস্তবতার কাছে ভুল প্রমাণিত হয়েছেন। বিএনপি যদি ভারতের দালালি করত, তাহলে সরকার প্রধান চীন সফরের আগে ভারত সফর করতেন।

রাশেদ খান বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে সেই সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। কোনোরকম আধিপত্য বা দাদাগিরি বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’

তিনি সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, বর্তমানে বিজিবি সীমান্তে অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে দেশের স্বার্থ রক্ষায় তারা চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। বিএনপি ক্ষমতায় আছে বলেই বিজিবি এত শক্তিশালী অবস্থানে রয়েছে।

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করার সময় রাশেদ খান বলেন, জামায়াত ও এনসিপির কিছু নেতা আজ সরকার পতনের হুমকি দিচ্ছেন। অথচ গত ১৭ বছর তারা নিজেদের দলীয় কার্যালয়ের তালাই খুলতে পারেননি। এখন তারা বড় বড় কথা বলছেন।

তিনি আরো বলেন, হাসনাত আবদুল্লাহ সংসদে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সরকারি বরাদ্দের বড় অংশ নিজের এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেটি কি দুর্নীতির মধ্যে পড়ে না?

পুশ ইন ইস্যু নিয়ে রাশেদ খান বলেন, বিএনপি কোনো দেশের দালালি করে না, না ভারতের, না পাকিস্তানের। অথচ শিবিরের একজন কেন্দ্রীয় নেতা পাকিস্তানে গিয়ে লালগালিচা সংবর্ধনা নিয়ে দেশে ফিরে বিএনপিকে ভারতের দালাল বলছেন। তাহলে জনগণের কাছেই প্রশ্ন, আপনারা কি পাকিস্তানের দালাল?

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হলেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%