০৫:২৩ পি.এম
গলায় ইট বেঁধে কুকরকে নদীতে ফেলে হত্যার ঘটনার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পশুর প্রতি নিষ্ঠুরতার এই ঘটনা দেখা যাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পুলিশ পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।
প্রাণীর প্রতি মানুষের এমন আচরণ দেখে প্রধানমন্ত্রী গভীরভাবে ব্যথিত হন। তিনি বলেন, "সভ্য সমাজে কোনো প্রাণীর সঙ্গে এ ধরনের অমানবিকতা কিভাবে হয়," বিষয়টি ভেবে তিনি বিস্মিত হন।
আরও পড়ুন: সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত
এটি ঘটেছে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায়। একজন যুবক গলায় ইট বেঁধে একটি কুকুরকে নদীতে ফেলে হত্যা করে। কুকুরটি ছটফট করতে করতে নদীতে ডুবে মারা যায়। সামাজিক যোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর নরসিংদী জেলা ছাত্রদল অভিযুক্ত মোহাম্মদ আলীকে খুঁজে বের করে এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করে। অভিযোগ রয়েছে, একই এলাকার শাহীন আরা নামের এক নারী কুকুরটির উপদ্রব থেকে মুক্তি পেতে মোহাম্মদ আলীকে এ কাজে প্ররোচিত করেন।
স্থানীয়দের দাবি, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এ বিষয়ে তদন্ত করছে। শাহীন আরা অভিযুক্ত বর্তমানে আত্মগোপনে আছেন।
আরও পড়ুন: ৮ বছর ধরে বিদ্যুৎ খুঁটি-মিটার থাকলেও সুবর্ণচরের মোহাম্মদপুরে নেই বিদ্যুৎ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন