ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘কোনো কিছুই অসম্ভব নয়’ আর্জেন্টিনা ম্যাচের আগে কেপ ভার্দের কোচের বার্তা


‘কোনো কিছুই অসম্ভব নয়’ আর্জেন্টিনা ম্যাচের আগে কেপ ভার্দের কোচের বার্তা

 

বিশ্বকাপের অভিষেকে চমক দেখাচ্ছে কেপ ভার্দে। প্রথমবার বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েই নকআউটের টিকিট কেটেছে তারা।

এবার ৩২ পেরিয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার পালা।

আরও পড়ুন: ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানার মুখে রোনালদো

কিন্তু কাজটা সহজ হবে না। কেপ ভার্দের প্রতিপক্ষ যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিরা প্রতিপক্ষ হলেও তাদের হারানো অসম্ভব কিছু নয় বলে জানিয়েছেন কোচ বুবিস্তা।

মাত্র ৫ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্ডের কোচ বুবিস্তা বলেছেন, ‘আমাদের জন্য কোনো কিছু অসম্ভব নয় (আর্জেন্টিনাকে হারানো)। এখন পর্যন্ত কেপ ভার্দে যা করেছে তাতে আমাদের এবং দেশের মানুষদের গর্ব হওয়া উচিত। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য গর্বের ব্যাপার।’

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে অপরাজিত আছে কেপ ভার্দে।

তিনটি ম্যাচই ড্র করায় ৩ পয়েন্ট পেয়ে ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হয়েছে তারা। এতে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গী হয়ে নকআউটে জায়গা পেয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

বিশ্বকাপের শুরু থেকেই নাকি কেপ ভার্ডের লক্ষ্য ছিল বিশ্বকে নিজেদের সামর্থ্য জানান দেওয়া। গকতাল সৌদি আরবের সঙ্গে ম্যাচ ড্র করার পর বুবিস্তা বলেছেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল নিজের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা। এই পর্যায়ে এসে আর্জেন্টিনা এবং মেসির বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য দারুণ এক ব্যাপার।

ম্যাচের ফল যা-ই হোক না কেন।’

নকআউটের ম্যাচ আগামী ৪ জুলাই খেলবে আর্জেন্টিনা-কেপ ভার্ডে।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘জি’ থেকে সেরা দল হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বেলজিয়াম। গ্রুপ পর্বের প্রথম দুই খেলায় ড্র করার পর তৃতীয় এবং শেষ ম্যাচে আজ বেলজিয়াম নিউজিল্যান্ডকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।

৩ ম্যাচে ১ জয় ও ২ ড্র’র ফলে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করায় নকআউটের টিকিট নিশ্চিত করে বেলজিয়াম। অপরদিকে ৩ ম্যাচে ১ ড্র ও ২ হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করলো নিউজিল্যান্ড।

ভ্যাঙ্কুভারে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চাপ তৈরি করে বেলজিয়াম। ১২ মিনিটের সময় বেলজিয়াম এগিয়ে যাওয়ার একটি ভালো সুযোগ পায়। কিন্তু স্ট্রাইকার লিনদ্রো ট্রসার্ডের শট নিউজিল্যান্ডের ডিফেন্ডার সুরমান গোললাইন থেকে ফিরিয়ে দেন।

২০ মিনিটে নিউজিল্যান্ডের সুরমানের হাতে বল লাগার কারণে বেলজিয়ামকে পেনাল্টি দেন রেফারি। তবে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সাহায্যে রিপ্লে দেখে পেনাল্টিটি বাতিল করেন রেফারি।

তবে গোল করার জন্য বেলজিয়ামকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৮ মিনিটে কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে পারেননি নিউজিল্যান্ডের ডিফেন্ডার টাইলার বিনদোন। তার পায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান ট্রসার্ড। সহজেই তিনি বলকে জালে পাঠান। ফলে বেলজিয়াম ১-০ গোলে এগিয়ে যায় এবং এই লিড নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বৃদ্ধি করে নিউজিল্যান্ডের জালে আরও চারবার বল পাঠায় বেলজিয়াম। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনালের ট্রসার্ড। মাঝ মাঠ থেকে হান্স ভানাকানেকে বল দেন কেভিন ডি ব্রুইনা। ভানাকানে গোল মুখে শট নেন, কিন্তু নিউজিল্যান্ড গোলরক্ষক ক্রোকম্বে শট আটকান। ফিরতি বলটি নিয়ে ট্রসার্ড জালে পাঠান।

৬৬ মিনিটে বেলজিয়ামকে তৃতীয় গোল এনে দেন ডি ব্রুইনা। মধ্যমাঠ থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালী ও নিচু শটে ক্রোকম্বকে পরাস্ত করে গোল করেন ডি ব্রুইনা। ৩-০ ব্যবধানে এগিয়ে যাবার ফলে বেলজিয়ামের জয়ধারাও শুরু হয়।

৮৪ মিনিটে নিউজিল্যান্ডের কাছে ব্যবধান কমে আসে। কর্নার থেকে আসা বল বেলজিয়ামের ডিফেন্ডাররা ঠিকভাবে ক্লিয়ার করতে পারে নি। বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে গোল করেন এলিজা জাস্ট।

দুই মিনিট পর আবারও ব্যবধান বাড়ায় বেলজিয়াম। ৮৬ মিনিটে নিকোলাস রাসকিনের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু।

ইনজুরি সময়ে চতুর্থ মিনিটে নিউজিল্যান্ডের জালে পঞ্চমবার গোল করেন অ্যালেক্সিস সায়েলেমেকার্স। লুকাকুর পাস থেকে বল পেয়ে গোল করেন অ্যালেক্সিস। এর ফলে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রুডি গার্সিয়ার দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় অনড়: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় অনড়: রাশেদ খান

ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না। বরং দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি সব সময় আপসহীন অবস্থানে রয়েছে।

তিনি শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন। গত ১৮ বছর ধরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছে বলেই দেশ চীনের মতো উন্নয়নের পথে এগোতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খান।

তিনি আরও বলেন, যারা বিএনপিকে ভারতের দালাল বলে অপপ্রচার চালাচ্ছেন, তারা বাস্তবতার কাছে ভুল প্রমাণিত হয়েছেন। বিএনপি যদি ভারতের দালালি করত, তাহলে সরকার প্রধান চীন সফরের আগে ভারত সফর করতেন।

রাশেদ খান বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে সেই সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। কোনোরকম আধিপত্য বা দাদাগিরি বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’

তিনি সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, বর্তমানে বিজিবি সীমান্তে অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে দেশের স্বার্থ রক্ষায় তারা চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। বিএনপি ক্ষমতায় আছে বলেই বিজিবি এত শক্তিশালী অবস্থানে রয়েছে।

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করার সময় রাশেদ খান বলেন, জামায়াত ও এনসিপির কিছু নেতা আজ সরকার পতনের হুমকি দিচ্ছেন। অথচ গত ১৭ বছর তারা নিজেদের দলীয় কার্যালয়ের তালাই খুলতে পারেননি। এখন তারা বড় বড় কথা বলছেন।

তিনি আরো বলেন, হাসনাত আবদুল্লাহ সংসদে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সরকারি বরাদ্দের বড় অংশ নিজের এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেটি কি দুর্নীতির মধ্যে পড়ে না?

পুশ ইন ইস্যু নিয়ে রাশেদ খান বলেন, বিএনপি কোনো দেশের দালালি করে না, না ভারতের, না পাকিস্তানের। অথচ শিবিরের একজন কেন্দ্রীয় নেতা পাকিস্তানে গিয়ে লালগালিচা সংবর্ধনা নিয়ে দেশে ফিরে বিএনপিকে ভারতের দালাল বলছেন। তাহলে জনগণের কাছেই প্রশ্ন, আপনারা কি পাকিস্তানের দালাল?

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হলেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষার শুরুতেই ভয়ংকর রূপে যমুনা নদী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


বর্ষার শুরুতেই ভয়ংকর রূপে যমুনা নদী

বর্ষার শুরু থেকেই যমুনা নদী ক্রমশ আগ্রাসী হয়ে উঠছে।

সিরাজগঞ্জের কাজিপুর ও চৌহালী উপজেলার চরাঞ্চলের দুটি ইউনিয়নে নদীর পূর্বপাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, ইতোমধ্যে নদীভাঙনের ফলে এসব এলাকার বহু বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কৃষিজমি নদীতে বিলীন হয়েছে।

কাজিপুরের চরগিরিশি ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আল আমিন সরকার জানালেন, চরগিরিশ চরে এক সময় ৫০০ থেকে ৬০০ পরিবারের বসবাস ছিল। নদীভাঙনের কারণে ১৫০টি পরিবার আগেই অন্যত্র চলে গেছে। গত ১০ দিনের ব্যবধানে অন্তত ৩০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। নদী যেভাবে ভাঙছে, তাতে আরো শতাধিক পরিবারের ভিটেমাটি যে কোনো সময় নদীতে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ভিটেমাটি হারানো আব্দুল মোমিন বলেন, ‘এই চরে বাবা-দাদার ভিটে ছিল। জীবনযাত্রায় সব সঞ্চয় দিয়ে ঘর তুলছিলাম। কিন্তু কয়েক দিনের ব্যবধানে সব নদীতে চলে গেছে। এখন অন্যের জমিতে অস্থায়ীভাবে বসবাস করছি।’

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানিয়েছেন, ‘চোখের সামনে সবকিছু নদীতে বিলীন হয়ে গেছে। এখন পরিবার-পরিজন নিয়ে কোথায় যাব, কী খাবো- সব মিলিয়ে আমি খুব বড় চিন্তায় আছি।’

অন্য এক বাসিন্দা কোহিনুর খাতুন বলেন, ‘আমরা গরিব মানুষ। যা ছিল সব নদী নিয়ে গেছে। এখন যদি সরকার সাহায্য না করে, তাহলে আমাদের পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে।’

চরগিরিশ চরের বৃদ্ধ রশিদ মিয়া বলেছেন, ‘জীবনে অনেক কষ্ট করছি। কিন্তু এমন অসহায় কখনো লাগেনি। আমরা এখন কোথায় যাব, ভেটুয়া ও চরগিরিশ চরের শত শত মানুষজন এখন দিশাহারা।’

এদিকে, চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ, ভূতের মোড়, বিনানুই ও ভুসুরিয়া চরাঞ্চলে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। গত ১০ দিনে ভাঙনে শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি, মসজিদ, দোকানপাটসহ অন্তত ৩০টি স্থাপনা নদীতে বিলীন হয়েছে। পাউবো ভাঙনরোধে জিওব্যাগ ও জিওটিউব ফেললেও তেমন কাজে আসছে না। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীতীরের বাসিন্দারা। তাদের স্থায়ী বাঁধ নির্মাণের দাবি।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল আমিন বলেন, আমরা ভাঙন এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

এদিকে, সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার নদীতীর ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে ভাঙনের আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে এসব অঞ্চলের চরগুলোর আবাদি জমির ফসল তলিয়ে গেছে। নৌকা ছাড়া চলাচল করতে পারছে না তারা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৫১ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৯৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এই সময়ের মধ্যে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় নদীর তীররক্ষা বাঁধের ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড সেখানে জিওব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেছেন, ভাঙনরোধে চৌহালী উপজেলার একটি স্থানে এবং সিরাজগঞ্জ সদরের বাহুকা এলাকায় কাজ চলছে।

চরাঞ্চলে নদীভাঙন প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী বলেন, যমুনার বিশাল এলাকজুড়ে চরাঞ্চল রয়েছে। এসব এলাকায় ভাঙন দেখা দিলে আমাদের কিছু করার থাকে না। সরকার চরাঞ্চল রক্ষায় উদ্যোগী হলে আমরা সমীক্ষা করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ স্তরে পৌঁছেছে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন। তিনি বলেন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্যান্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে আলাপ করেছেন।

এ তথ্যটি শনিবার (২৭ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর সফরের সময় চীনের সঙ্গে বাংলাদেশের ৮টি সমঝোতা এবং ৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মোংলা বন্দর এবং চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য বিশেষ ইপিজেড নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার সঙ্গে উল্লেখ করেছেন, তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতায় সম্ভাব্যতা যাচাইয়ে দুই পক্ষ একমত হয়েছে।

তিনি আরও জানান, কুনমিং থেকে বাংলাদেশে সরাসরি যোগাযোগের জন্য চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোর প্রস্তাব করেছে বেইজিং। তবে বাংলাদেশ এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।

এ ছাড়াও প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে 'বাংলাদেশ ফাস্ট নীতি'র বড় ধরনের সাফল্য দেখা গেছে বলেও উল্লেখ করেছেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, মালয়েশিয়া সরকারের প্রকাশিত ভিডিওতে স্পষ্ট হয়ে উঠেছে, প্রধানমন্ত্রীর এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক কত গভীর হয়ে উঠেছে।

ড. খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং বিনিয়োগের দুটি নোট অব ভার্বাল স্বাক্ষরিত হয়েছে। সেইসঙ্গে ২০২৭ সালের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তির জন্য দুই দেশ একমত হয়েছে।

মালয়েশিয়াতে দুই লাখ রোহিঙ্গা বসবাস করে। রোহিঙ্গা প্রত্যাবাসনের নীতিগত বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও কথা বলেছেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মন্তব্য করেছেন, চায়না বাংলাদেশের উন্নয়নে স্থায়ী বন্ধু হতে আগ্রহী। এছাড়া, ব্রিকস এবং সাংহাই কনভেনশনে বাংলাদেশের নতুন সদস্য হওয়ার ব্যাপারে চীন সমর্থন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%