ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্র আকবারজাদেহর


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্র আকবারজাদেহর

'গাড়ি উল্টে' ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান ও মুখপাত্র মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জাতীয় নিরাপত্তার জন্য কাজ করা রাষ্ট্র-ঘনিষ্ঠ একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির ফার্স নিউজ এজেন্সি ও অন্যান্য রাষ্ট্র-ঘনিষ্ঠ সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছে যে, কেরমান প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সড়কে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ইয়াজদ থেকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা তাকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ এবং কী পরিস্থিতিতে এটি ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। আকবারজাদেহর মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে। রাশিয়ার রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যমের সহযোগী প্ল্যাটফর্ম ও ইরানবিষয়ক পর্যবেক্ষকরা বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

মোহাম্মদ আকবারজাদেহ একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন আইআরজিসি নৌবাহিনীতে। রাজনৈতিক উপপ্রধান ও মুখপাত্র হিসেবে নিয়মিতভাবে তিনি গণমাধ্যমে বক্তব্য প্রদান করতেন। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে ইরানের অবস্থান এবং আইআরজিসি নৌবাহিনীর প্রস্তুতি নিয়ে প্রায়ই কথা বলতেন। চলতি বছরের শুরুতে হরমুজ প্রণালিতে নৌচলাচলে বাধা দেওয়ার অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আকবারজাদেহর মৃত্যুর খবর এসেছে একেবারে সেই সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। সাম্প্রতিক সময়ে আইআরজিসির নৌঘাঁটি, উপকূলীয় স্থাপনা, ড্রোন, হরমুজ প্রণালির কাছের তেলবাহী জাহাজ ও পাল্টাপাল্টি হামলার দাবি নিয়ে নতুন মতো উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে।

দুর্ঘটনার খবর প্রকাশের পর কিছু বিশ্লেষক এবং ইরানের বিরোধীপন্থী সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু অ্যাকাউন্ট ঘটনার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, ঘটনাটি 'রহস্যজনক' এবং এটি হামলায় মৃত্যু ঘটনার আড়াল করতে দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করা হতে পারে। তাদের মতে, যদি কোনো জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হামলায় নিহত হয়, তাহলে তাকে দুর্ঘটনা হিসেবে তুলে ধরলে পাল্টা সামরিক জবাব দেওয়ার চাপ কমানো সম্ভব। কিছু প্রতিবেদনে জানা গেছে, অতীতে ইরান সংবেদনশীল কিছু মৃত্যুকে দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু হিসেবে ব্যাখ্যা করেছে বলে সমালোচকরা অভিযোগ করছেন।

তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন বা নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশিত হয়নি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কোনো সূত্রও কোনো তথ্য দেয়নি যে মোহাম্মদ আকবারজাদেহ হামলা বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ইরান সরকারও সড়ক দুর্ঘটনার সরকারি তথ্যের বাইরে অন্য কোনো ব্যাখ্যা দিতে পারেনি বা তার মৃত্যুর খবর অস্বীকার করেনি।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার বিধান বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:৪৭ এম


ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার বিধান বাতিল

সরকার ব্যাংক রেজল্যুশন আইনের ১৮(ক) ধারা বিলোপ করবে। অর্থমন্ত্রী সোমবার বাজেট আলোচনায় বলেন, বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা স্পষ্ট– যারা জনগণের সম্পদ লুট করেছে, তাদের প্রতি কোনো শক্তি বরদাস্ত করা হবে না। সরকারের উদ্দেশ্য হল, আমানতকারীর স্বার্থকে নিশ্চিত করা।

এসময় অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে এসব কথা বলেন।

মাধ্যমে বিএনপি সরকার গত ১০ এপ্রিল অন্তর্বর্তী সরকারের ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশটি আইনে পরিণত করে। আইনটি সংসদে পাসের আগে ১৮(ক) নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছিল। এই ধারায় উল্লেখ করা হয়েছে, কোনো ব্যাংক রেজোল্যুশনের আওতায় যাওয়ার পূর্বে যারা এর শেয়ার ধারক ছিলেন, তারা চাইলে পরবর্তীতে সেই ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায়িত্ব পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক চাইলে অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকে এই সুযোগ দিতে পারবেন।

যখন ব্যাংক রেজোল্যুশন আইনে নতুন ধারাটি যুক্ত করা হয়, তখন এর ফলে বিতর্ক শুরু হয়। সংসদে বিরোধী দলগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এস আলমসহ বিতর্কিত ব্যবসায়ীদের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফেরত দেওয়ার জন্যই এই ধারাটি সংযুক্ত করা হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এখন কি সুযোগ রয়েছে, সে বিষয়ে আজ সংসদে অর্থমন্ত্রী জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বাধিক দুই লাখ টাকা তুলতে পারবেন। বাকী অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। বিশেষ মানবিক সুবিধার আওতায় ক্যানসার ও কিডনি ডায়ালাইসিস রোগী, হজ সঞ্চয়কারী এবং ডিপিএস গ্রাহকদের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, একটি বাজেটের সাফল্য তার ঘোষণায় নয়, বরং বাস্তবায়নে নিহিত। এর জন্য সরকার প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি ও বাস্তবায়ন দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকের সঙ্গে গোসলের সময় পানিতে ডুবে মারা গেল শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:৫৬ এম


শিক্ষকের সঙ্গে গোসলের সময় পানিতে ডুবে মারা গেল শিক্ষার্থী

 

সাভারের আশুলিয়ায় বংশাই (গাজীখাল) নদীতে শিক্ষকের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে রাতুল হাসান রিফাত (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় শিক্ষকের অবহেলার কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে পরিবারটির তরফ থেকে।

নিহত রাতুল হাসান রিফাত (১৪) জামালপুরের ইসলামপুর পৌরসভার উত্তর কিসমত জাল্লা এলাকার মিজানুর রহমানের ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে আশুলিয়ার কোনাপাড়া এলাকায় আবুল হোসেনের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল এবং স্থানীয় আল-কলম প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল ৪টার দিকে শিক্ষক ইমরান নবম শ্রেণির শিক্ষার্থী রিফাতসহ ৯ শিক্ষার্থীকে নিয়ে গাজীরখালে গোসল করতে আসেন।

পানিতে নেমে রিফাতসহ আরো ২-৩ জন পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়। এ সময় দুইজনকে পানি থেকে তুলে নেওয়া হলেও রিফাত পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। এরপর স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পর রাহাতের মরদেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় আমছু রহমান জানান, 'আল কলম স্কুলের শিক্ষককে বারবার নিষেধ করা হয়েছে যে এখানে পানির স্রোত বেশি, নাইমেন না।' এরপরও ৯ জন বাচ্চা নিয়ে সে নদীতে নামে। আধাঘণ্টা পর হঠাৎ ওই শিক্ষকসহ আরো দুই শিক্ষার্থী পানিতে তলিয়ে যেতে থাকে। পরে দুইজন উঠলেও রিফাত নিখোঁজ হয়। এরপর স্থানীয় আরো বেশ কয়েকজনকে নিয়ে খোঁজাখোঁজি করে প্রায় এক ঘণ্টা পরে তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয় অভিভাবকরা জানান, আল ক্বলম স্কুল থেকে কয়েক দিন পরপরই শিক্ষার্থীদের বিনোদনের নাম করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। আর আজকে এমনি করে নদীতে নিয়ে আসা হয়েছিল। একজন শিক্ষকের অবহেলায় এক মায়ের বুক খালি হলো। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের শাস্তির দাবি জানাই।

এ ব্যাপারে বক্তব্য নিতে স্কুলটির কর্ণধার খোরশেদ আলমের সঙ্গে সাংবাদিক পরিচয়ে মুঠোফোনে তথ্য চাইলে তিনি ফোনটি কেটে দেন। পরে বারবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত শিক্ষক ইমরানের কোনো বক্তব্য সংগ্রহ করা যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। মরদেহ বর্তমানে ঢাকা কেপিজে বিশেষায়িত হাসপাতালে রয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থ পাচারের অভিযোগ: বন্ধ হয়ে গেল ফরচুন গ্রুপের ‘আনান সুজ’ ৫ মাস ধরে বেতনহীন কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:০১ এম


অর্থ পাচারের অভিযোগ: বন্ধ হয়ে গেল ফরচুন গ্রুপের ‘আনান সুজ’ ৫ মাস ধরে বেতনহীন কর্মীরা

অর্থ পাচারের অভিযোগ: বন্ধ হয়ে গেল ফরচুন গ্রুপের ‘আনান সুজ’ ৫ মাস ধরে বেতনহীন কর্মীরা

 অর্থনৈতিক সংকটের মুখে অবশেষে কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ফরচুন গ্রুপের প্রতিষ্ঠান আনান সুজ কোম্পানি। একের পর এক লোকসানের কারণ দেখিয়ে সম্প্রতি প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারীর কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে। তাদের মধ্যে অনেকে চাকরি ছেড়ে চলে গেছেন, আবার অনেককে ফরচুন গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে।

সূত্র জানায়, ২০১২ সালে ৪৭২ জন কর্মী নিয়ে বরিশালে যাত্রা শুরু করে ফরচুন সুজ। প্রায় ১৪ বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি ফরচুন গ্রুপে পরিণত হয়। বর্তমানে সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরিশাল বিভাগীয় পরিচালক হিসেবেও দায়িত্ব পেয়েছেন।
জানা গেছে, ফরচুন গ্রুপের বরিশালে তিনটি এবং ঢাকায় পাঁচটি প্রতিষ্ঠান ছিল। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত আনান সুজ কোম্পানি বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে বরিশালে তিনটি এবং ঢাকায় চারটিসহ মোট সাতটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, নিয়মিত লোকসান ও অর্থনৈতিক সংকটের কারণেই আনান সুজের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি লাভজনক ব্যবসা পরিচালনা করলেও কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। তাদের অভিযোগ, বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের কারণেই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে ব্যবসা গুটিয়ে নিচ্ছে।
আরও অভিযোগ রয়েছে, ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের স্ত্রী ও সন্তানরা গত তিন বছর ধরে কানাডায় বসবাস করছেন। অভিযোগকারীদের দাবি, সেখানে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, যার প্রভাব কোম্পানির আর্থিক অবস্থার ওপর পড়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা চেয়ারম্যানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বিশ্বস্ত সূত্রের ভাষ্য, বছরের পর বছর বিপুল মুনাফা অর্জন করলেও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি। বর্তমানে অনেক কর্মকর্তা টানা পাঁচ মাস ধরে বেতন পাননি। সুপারভাইজারদের চার মাসের এবং সাধারণ কর্মীদের দুই মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে বলে অভিযোগ উঠেছে।
বেতন-ভাতা বন্ধ থাকায় অনেক কর্মকর্তা-কর্মচারী পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। ধার-দেনা করে সংসার চালাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী। তবে চাকরি হারানোর আশঙ্কায় প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এদিকে অর্থ পাচার ও শ্রমিকদের বকেয়া বেতনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর তদন্ত এবং কোম্পানি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে বিদায় করে শেষ ষোলোয় মরক্কো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:০৩ এম


নেদারল্যান্ডসকে টাইব্রেকারে বিদায় করে শেষ ষোলোয় মরক্কো

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে মরক্কো ও নেদারল্যান্ডসের মধ্যে উত্তেজনায় ভরপুর লড়াই চলছিল শেষ মুহূর্ত পর্যন্ত। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে মরক্কো নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো।

নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে মরক্কো গুরুত্বপূর্ণ গোল করে ম্যাচে সমতা ফেরায়। ফলস্বরূপ, ১-১ সমতায় শেষ হয় ৯০ মিনিটের খেলা এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশের সময় সকাল ৭টায় মন্টেরির স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। কিছু সুযোগ তৈরি করলেও মরক্কো কিছুটা এগিয়ে ছিল। বাঁ পাশ থেকে ভেসে আসা একটি ক্রসে পোস্টের সামনে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ইসমাইল সাইবোরি বল ছুঁতে পারেননি। তাই বিরতিতে যায় দুই দল গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। পাল্টা আক্রমণে বক্সে ঢুকেছিলেন সামারভিল। তার পাশে ছিল গাকপো। পেছন থেকে ফাউলের শিকার হয়েও সামারভিল বল পৌঁছে দেন গাকপোকে। গাকপোও ফাউলের শিকার হলেও তিনি ঠিকই বল জালে পাঠান।

তবে ৯১ মিনিটে দারুণভাবে সমতা ফেরায় মরক্কো। বদলি খেলোয়াড় তালবি বাঁ পাশ থেকে বক্সে লম্বা একটি বল ফেলেন। সেই ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ঈসা দিওপ। এতে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন সুফিয়ান রাহিমি। তবে নেদারল্যান্ডসের গোলরক্ষক ভেরব্রুগেন অবিশ্বাস্য সেভ করে দলকে বাঁচান। ফলে অতিরিক্ত সময়ও শেষ হয় ১-১ গোলে, এবং ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।

টাইব্রেকারের প্রথম শট নেন কুপমাইনার্স। তার শট ডান পাশের পোস্ট দিয়ে জালে জড়িয়ে যায়। মরক্কো গোলরক্ষক ইয়াশিন বুনো একই দিকে ঝাঁপালেও বল আটকাতে পারেননি, এবং এতে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

মরক্কোর পক্ষে প্রথম শট নেন নেইল এল আইনানু। তবে তার শট আকাশে চলে যায়, এবং সমতা ফেরাতে পারেনি মরক্কো। এরপর নেদারল্যান্ডসের জাস্টিন ক্লুইভার্টও মিস করেন। বুনোকে ভুল দিকে পাঠিয়েও নিজের শট বাইরে মারেন তিনি।

পরের শটে সুফিয়ান রাহিমির শট ভেরব্রুগেনের হাতে লেগেও জালে জড়ায়, স্কোর দাঁড়ায় ১-১। এরপর ভের্গহর্স্টের শট জালে জড়িয়ে নেদারল্যান্ডস আবার এগিয়ে যায়। তবে মরক্কোর তালবিও স্পট কিকে সফল হন, ফলে স্কোর হয় ২-২।

এরপর নেদারল্যান্ডসের কুইন্টেন টিম্বার লক্ষ্যের অনেক বাইরে দিয়ে শট নেন মিস। মরক্কোর এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু আশরাফ হাকিমিও মিস করেন। তার শট বাঁ দিকের পোস্ট দিয়ে বাইরে চলে যায়। ফলে স্কোর থাকে ২-২।

এরপর নেদারল্যান্ডসের সামারভিলের শট ঠেকিয়ে দেন বুনো। তখন ম্যাচ পয়েন্ট পায় মরক্কো। সর্বশেষ শটে ইসমাইল সাইবারি ব্যর্থ হননি। তার শট জালে জড়াতেই মরক্কো ৩-২ গোলে পেনাল্টি শ্যুটআউট জিতে নেয়। গেল বারের সেমিফাইনালিস্টরা এবার চলে যায় প্রতিযোগিতার শেষ ষোলোয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%