ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর


হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আদালত আগামী ৮ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য নির্ধারিত ছিল। এদিন মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। এই কারণে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ৮ অক্টোবর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: আলমগীর হোসেনকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ বায়োজেনের

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে মো. হোসেন নিহত হন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন এবং ঘটনার দিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু পলাতক রয়েছেন।

মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে আছেন। এছাড়া জামিনে রয়েছেন ১০ জন।

আরও পড়ুন: নির্বাচনের আগে বেকারত্বে রেকর্ড চাপের মুখে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে বিএনপি ও ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


এমপি ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে বিএনপি ও ছাত্রদল

খাগড়াছড়ির দীঘিনালায় বিভিন্ন এলাকার চলমান ও প্রস্তাবিত উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা।

পরিদর্শনকালে ইউনিয়ন দুটির বিভিন্ন সড়ক, সেতু, নদীভাঙনকবলিত এলাকা, বিদ্যালয় ও মসজিদের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া মাইনী নদীর ভাঙন রোধে নেওয়া উদ্যোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন এর ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সহসম্পাদক মোঃ উজ্জ্বল , জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাইনী নদীর ভাঙনে উত্তর হাচিনসনপুর এলাকার বসতবাড়ি, কৃষিজমি ও যোগাযোগব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। এ অবস্থায় নদীর তীর রক্ষায় প্রায় ৪০০ মিটার পাড় বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দীঘিনালার বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান নেতৃবৃন্দ।

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন এর ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান বলেন, দীঘিনালার মানুষের দীর্ঘদিনের সমস্যা ও প্রয়োজনগুলো সরেজমিনে দেখতেই আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করছি। কোথায় রাস্তা প্রয়োজন, কোথায় সেতু বা নদীভাঙনের সমস্যা রয়েছে—এসব বিষয় চিহ্নিত করে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরা হবে। বিশেষ করে মাইনী নদীর ভাঙন রোধে ৪০০ মিটার পাড় বাঁধের উদ্যোগটি স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ।

জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ বলেন, নির্বাচনের আগে মানুষের কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। দীঘিনালার প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এলাকার মানুষের সমস্যাগুলো কাছ থেকে দেখার জন্যই আজকের এই পরিদর্শন। স্থানীয়দের সমস্যাগুলো এমপি ওয়াদুদ ভূঁইয়ার কাছে তুলে ধরা হবে এবং সমস্যা সমাধানে উন্নয়ন প্রকল্প গুলো বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।


পরিদর্শন শেষে নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার ও আলেখা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার ও আলেখা

বলিউডের কাপুর পরিবারের সদস্য এবং অভিনেতা আদার জৈন ও আলেখা আদভানি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিয়ের প্রায় দেড় বছর পর, এক রাজকীয় আয়োজনে, অবশেষে তারা নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আদার ও আলেখা। তবে তাদের বিয়ের আইনি রেজিস্ট্রেশন তখন সম্পন্ন হয়নি। সম্প্রতি গণেশ চতুর্থীর দিন, তারা পারিবারিকভাবে ম্যারেজ রেজিস্ট্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সেই বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবির সঙ্গে মজার ক্যাপশনে তারা উল্লেখ করেছেন, "ট্রায়াল পিরিয়ড শেষ। এবার আর ফেরত দেওয়া বা পরিবর্তন করার কোনো সুযোগ নেই।"

তারা আরও লেখেন, "অফিশিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস জৈন! অবশেষে আমার পছন্দের মানুষের সঙ্গে সম্পর্কটাকে আইনি রূপ দিলাম। আশীর্বাদ করার জন্য ধন্যবাদ গণপতি বাপ্পা।"

এই পোস্ট প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি এতদিন তারা আইনিভাবে বিবাহিত ছিলেন না? মূলত, ২০২৫ সালে সামাজিক ও ধর্মীয় রীতিতে বিয়ে করলেও, ম্যারেজ রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা বাকি ছিল। এবার সেই প্রক্রিয়াও তারা সম্পন্ন করেছেন।

আদার ও আলেখার নতুন পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন কাপুর পরিবারের সদস্য ঋদ্ধিমা কাপুর সাহনি, সাবা পতৌদি এবং অভিনেতা সঞ্জয় কাপুরসহ অনেকেই।

উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের অনুষ্ঠানে বলিউডের তারকাদের উপস্থিতিতে বসেছিল চাঁদের হাট। রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলি খান, কারিশমা কাপুরসহ কাপুর পরিবারের সদস্যদের পাশাপাশি আম্বানি পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন সেই জমকালো আয়োজনে।

এর আগে, অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্ক ছিল আদার জৈনের। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর, তিনি আলেখা আদভানির সঙ্গে সম্পর্কে জড়ান। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের নাতি আদার ২০১৭ সালে ‘কয়েদি ব্যান্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। পরে তাকে ‘হ্যালো চার্লি’ সিনেমায় দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় নির্বাচন হবে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রদ্রিগেজের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


ভেনেজুয়েলায় নির্বাচন হবে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রদ্রিগেজের ঘোষণা

ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। জাতিসংঘে প্রথমবারের মতো বক্তব্য রাখার সময় তিনি উল্লেখ করেন, দেশটি ধীরে ধীরে একটি ‘পূর্ণাঙ্গ গণতন্ত্রের’ দিকে এগিয়ে যাচ্ছে।

রদ্রিগেজ এই ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করার পর দেন। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ বা এর বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে তিনি কোনো সময়সূচি উল্লেখ করেননি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রদত্ত বক্তব্যে রদ্রিগেজ ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে সরকারের অবস্থান তুলে ধরেন। তাঁর মতে, দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রক্রিয়া আরও উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

ট্রাম্পের সঙ্গে আলোচনা চলাকালীন ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়গুলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

রদ্রিগেজের নির্বাচনের ঘোষণা এমন একটি সময়ে এসেছে, যখন ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে আলোচনা ও চাপ রয়েছে। দেশটির নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে মতপার্থক্যও বিদ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুবেল মেম্বারের সভাপতিত্বে উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে -মেইন সড়ক পর্যন্ত ইট সলিং কাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


রুবেল মেম্বারের সভাপতিত্বে উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে -মেইন সড়ক পর্যন্ত ইট সলিং কাজের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছাতিয়াইন-তিলপাড়ার মেইন সড়ক পর্যন্ত রাস্তার ইট সলিং কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চাপরতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল খার সভাপতিত্বে এ কাজের উদ্বোধন করা হয়।
দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। বিশেষ করে উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের যাতায়াতে ভোগান্তি ছিল বেশি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল, সাবেক ইউপি সদস্য গেদু মিয়া, বিএনপি নেতা জালাল মিয়া, আব্দুল হামিদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
রুবেল মেম্বার: দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কাজটি গুরুত্বপূর্ণ
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ রুবেল খা বলেন, চাপরতলা ইউনিয়নের উন্নয়ন তহবিল থেকে এবং স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের প্রচেষ্টায় প্রকল্পটির কাজ শুরু করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে উড়িয়াইন গ্রামের মানুষ রাস্তাটির কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই কাদামাটির কারণে রাস্তায় চলাচল করা কঠিন হয়ে পড়ে। এমনকি অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যেতেও অনেক সমস্যায় পড়তে হয়।
রুবেল খা বলেন, “এই রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।”
এলজিইডির আওতায় নেওয়ার দাবি
এ সময় ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল বলেন, রাস্তাটির উন্নয়ন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। ইট সলিংয়ের পাশাপাশি ভবিষ্যতে রাস্তাটি আরও টেকসই করতে এলজিইডির আওতায় নেওয়া প্রয়োজন।
তিনি এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের হস্তক্ষেপ কামনা করে বলেন, এমপি মহোদয় উদ্যোগ নিলে উড়িয়াইন গ্রামের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এলজিইডির আওতায় এনে স্থায়ীভাবে উন্নয়ন করা সম্ভব হবে।
স্থানীয়রা জানান, উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছাতিয়াইন-তিলপাড়ার মেইন সড়ক পর্যন্ত রাস্তাটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই সড়ক দিয়ে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত যাতায়াত করেন।
দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছাত। এখন ইট সলিংয়ের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
স্থানীয়রা রুবেল মেম্বারের উদ্যোগ ও সভাপতিত্বে কাজটি শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে রাস্তাটি এলজিইডির আওতায় এনে পাকাকরণসহ স্থায়ী উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
অনুষ্ঠানের শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী সড়ক উন্নয়নকাজের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের সুস্থতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%