০৬:৫৯ পি.এম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে মুসা ফকির নামের এক কৃষকের মৃত্যু ঘটে।
রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনার স্থল উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায়।
নিহত মুসা ফকির (৬০) ওই এলাকার মৃত মহির উদ্দিনের পুত্র। তিনি পেশায় কৃষক ছিলেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটার উদ্দেশ্যে যান মুসা ফকির। আচমকা বজ্রপাতের কবলে পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ দুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই মুসা ফকিরের মৃত্যু ঘটেছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন