প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনা বর্তমানে চলছে। এর আলোচনার অংশ হিসেবে আজকের অধিবেশনে বাজেট বক্তৃতায় অংশগ্রহণ করেছিলেন সরকার দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তবে, তার জন্য বরাদ্দকৃত নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে বলেন, ‘২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন।’ রবিবার বিকালে সংসদ অধিবেশন চলাকালীন প্রস্তাবিত বাজেট বক্তৃতার সময় স্পিকার এ কথা বলেন।
এর আগে বক্তব্য শুরু করার সময় বাজেট সম্পর্কিত বিরোধী দলের বক্তব্যের কঠোর সমালোচনা করে নিলোফার চৌধুরী মনি বলেন, গত কয়েকদিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য এমন দাবি করেছেন যে, কওমি মাদরাসায় বরাদ্দ দেওয়া হয়নি। আমি তাকে জানাতে চাই- কওমি অর্থ গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো গোষ্ঠী বা ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের নেতা তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করেন।
তিনি আরো বলেন, সংসদে তরুণদের ৮ জন প্রতিনিধি আছেন। কিন্তু তারা তরুণদের নিয়ে কিছু বলেন না। তাদের আলোচনা শুধুমাত্র গণভোট নিয়ে। এছাড়া, তিনি উল্লেখ করেন, একজন সংসদ সদস্য তার বাবার জীবিত থাকার পরেও মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করেছেন। সংসদ সদস্য হতে হলে মুক্তিযোদ্ধা হওয়ার কোনো শর্ত নেই। জনগণের জন্য যথাযথভাবে কাজ করলেই যথেষ্ট। কিন্তু তারা মুক্তিযোদ্ধার সন্তান দাবি করতে গিয়ে অসত্য বক্তব্য প্রদান করছেন।
এরপর স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ওই সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, তা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। তিনি নিজেও সেই ভুল স্বীকার করেছেন। এটি আসলে ছিল একটি স্লিপ অব টাং। এর পূর্বেও এ বিষয়ে সংসদে আলোচনা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন