প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরে নেতাকর্মীদের দ্বারা ঝটিকা মিছিল করা হয়েছে।
রবিবার (২১ জুন) দুপুরের দিকে নগরের বগুড়া রোড এলাকা থেকে এই মিছিলটি বের হয়।
পরে মিছিলকারীরা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা ‘শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’—এ ধরনের স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীদের বহন করা ব্যানারে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর ছবি ছিল।
এদিকে, বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন