০৭:০০ পি.এম
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরে নেতাকর্মীদের দ্বারা ঝটিকা মিছিল করা হয়েছে।
রবিবার (২১ জুন) দুপুরের দিকে নগরের বগুড়া রোড এলাকা থেকে এই মিছিলটি বের হয়।
পরে মিছিলকারীরা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা ‘শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’—এ ধরনের স্লোগান দেন।
আরও পড়ুন: জরায়ু ক্যান্সারসহ ৩ রোগে আক্রান্ত সাজেদা বাঁচতে সহযোগিতা চান
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীদের বহন করা ব্যানারে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর ছবি ছিল।
এদিকে, বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী প্রতিবাদ মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন