০৯:২৬ পি.এম
আবারও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পদে নিকোল পাশিনিয়ানকে নিয়োগ দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ভাহাগন খাচাতুরিয়ান।
জুন মাসের অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর, যেখানে পাশিনিয়ানের সিভিল কনট্র্যাক্ট পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, এই নিয়োগ প্রদান করা হয়। এটি তার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ, এর আগেরবার তিনি ২০১৮ সালের ৮ মে প্রধানমন্ত্রী পদে আসেন।
রবিবার প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে এটি বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: চাঁদপুরে ইলিশ শিকারের দায়ে ২০ জেলের কারাদণ্ড
ডিক্রিতে উল্লেখ করা হয় যে, আর্মেনিয়ার সংবিধানের ১৪৯ অনুচ্ছেদ অনুযায়ী পাশিনিয়ানকে পুনরায় প্রধানমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। জুন মাসের নির্বাচনে সিভিল কনট্র্যাক্ট পার্টির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে পাশিনিয়ানের সরকারপ্রধান হিসেবে দায়িত্বে বহাল থাকার পথ আরও সুগম হয়েছে।
আর্মেনিয়ার সংবিধান অনুসারে, নতুন নির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হলে দেশটির সরকার পদত্যাগের বাধ্যবাধকতা রয়েছে। রবিবার রাজধানী ইয়েরেভানে পার্লামেন্টের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এক ভিডিও বার্তায় সরকারের পদত্যাগের ঘোষণা দেন।
পাশিনিয়ান জানান, সংবিধানের ১৫৮ অনুচ্ছেদ অনুযায়ী নতুন জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের দিনেই বিদায়ি সরকার পদত্যাগ করে। তবে, নতুন মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত বিদায়ি সরকার অন্তর্বর্তীকালীন (কেয়ারটেকার) সরকারের দায়িত্ব পালন করবে।
এদিকে নতুন জাতীয় পরিষদের প্রথম অধিবেশন নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছে। আর্মেনিয়ার ইতিহাসে প্রথমবারের মতো, দেশটির প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের প্রধান কারেকিন-দ্বিতীয়কে অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়টি নিয়ে বিরোধী আইনপ্রণেতারা সমালোচনা করেছেন।
আরও পড়ুন: ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবিষ্যৎ নিয়ে হতাশা
সম্প্রতি কয়েক বছরের মধ্যে, আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চ সরকারবিরোধী একটি মূল কণ্ঠস্বর হিসেবে প্রমাণিত হয়েছে। ক্যাথলিকোস কারেকিন দ্বিতীয় দেশের নিরাপত্তা এবং আজারবাইজানের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে পাশিনিয়ান সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী পাশিনিয়ান চার্চের জ্যেষ্ঠ নেতাদের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগও তুলেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন