০৫:১৩ এম
ছবি: সংগ্রহীত
নতুন সিনেমা ‘শিকার’-এর কাজের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে ঘুরতে গিয়ে পোখারার অন্নপূর্ণা এলাকার একটি ক্যাবল কারে তিনি ওঠেন। সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী। ক্যাবল কারটি অনেক উঁচুতে থাকায় অপু ভয়ও পেয়েছেন। লাইভের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভীষণ ভয় লাগছে।’
অপু বিশ্বাস জানান, অন্নপূর্ণার এই ক্যাবল কারে চড়ার অভিজ্ঞতা তার কাছে বেশ চ্যালেঞ্জিং ও একটি দুর্দান্ত অনুভূতি মনে হয়েছে। যদিও এর আগে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে ক্যাবল কারে চড়ার অভিজ্ঞতা তাঁর ছিল, কিন্তু নেপালের এই যাত্রাকে তিনি তুলনায় বেশি ভয়ংকর মনে করেছেন বলে জানান।
আরও পড়ুন: শাহরুখের ৬১তম জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না
উঁচুতে ওঠার কারণে তিনি কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেও ভ্রমণের মুহূর্তটি ভক্তদের সঙ্গে সরাসরি ভাগ করে নিতে ব্যস্ত ছিলেন অপু। অতিরিক্ত উচ্চতার কারণে উচ্চতাভীতি রয়েছে এমন মানুষ এবং যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তাদের এই ক্যাবল কারে না ওঠার পরামর্শ তিনি দেন।
ক্যাবল কারে থাকার সময় অপু বিশ্বাসের সন্তানকে খুব মনে পড়ছিল। লাইভে তিনি নিজের এই অনুভূতির কথাও জানান।
নেপালে যাওয়ার মূল উদ্দেশ্য অবশ্য ভ্রমণ নয়। নতুন সিনেমা ‘শিকার’-এর কাজের জন্যই বর্তমানে দেশটিতে রয়েছেন এই অভিনেত্রী। কাজের ফাঁকে পাওয়া সময়েই নেপালের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন তিনি।
ফেসবুক লাইভে ভক্তদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপু বলেন, ভক্তরাই তার মূল শক্তি। লাইভে যারা বেশি বেশি মন্তব্য করবেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে তার প্রতিষ্ঠান ‘সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক’ থেকে বিশেষ সার্ভিস দেওয়ার পাশাপাশি উপহার হিসেবে পোশাক দেওয়ার ঘোষণাও দেন তিনি।
আরও পড়ুন: টম ক্রুজকে ছেড়ে বেতো মন্টেনেগ্রোর প্রেমে মজলেন আনা দে আরমাস?
লাইভের শেষ দিকে নিজের নতুন সিনেমা ‘শিকার’ এবং সন্তানের জন্য সবার কাছে দোয়া চান অপু বিশ্বাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন