ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

উজবেকিস্তান ম্যাচে কি একাদশে থাকবেন রোনালদো? ধোঁয়াশা রাখলেন কোচ


উজবেকিস্তান ম্যাচে কি একাদশে থাকবেন রোনালদো? ধোঁয়াশা রাখলেন কোচ

বিশ্বকাপের শুরুতেই পর্তুগাল হোঁচট খেয়েছে। ডিআর কঙ্গোর বিপক্ষে তাদের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। একই সঙ্গে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোও হতাশ করেছেন। সহজ কয়েকটি সুযোগ নষ্ট করায় সমালোচনার মুখে পড়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচে রোনালদো প্রথম একাদশে থাকবেন কি না, সে নিয়ে জল্পনা তুঙ্গে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি দলের কোচ রবার্তো মার্টিনেজ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্টিনেজ বলেছেন, ‘প্রথম একাদশ নিয়ে এখনই কিছু জানাতে পারছি না। খেলোয়াড়দের সঙ্গেও এখনও এ বিষয়ে আলোচনা হয়নি।’ কোচের এই মন্তব্যে রোনালদোর খেলা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনার শিকার ইবি কর্মচারী দিপু, মেডিকেল ভর্তি

কঙ্গোর বিপক্ষে ম্যাচে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও আক্রমণে কার্যকর হতে ব্যর্থ হন তিনি। ফলে দলের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন, খারাপ ফর্মের পরেও কেন তাঁকে পুরো ম্যাচ খেলানো হলো।

প্রথম ম্যাচে ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়লেও এসব নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ মার্টিনেজ। তিনি মন্তব্য করেছেন, ‘বিশ্বকাপে খেললে চাপ থাকবেই, এটা স্বাভাবিক। আমরা ইতিবাচক থাকতে চাই এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। কঠিন পরিস্থিতিতে থাকলেও দল আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ।’

রোনালদোর নাম সরাসরি না বললেও কিছু সমালোচনাকে অন্যায্য বলেও মন্তব্য করেন পর্তুগাল কোচ। এদিকে, নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপেই গোল করার অনন্য রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

আরও পড়ুন: সরকার সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়: অর্থমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাদারীপুরে কড়া নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাদারীপুরে কড়া নিরাপত্তা

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে পুলিশ, র‍্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, জেলাজুড়ে ৫ শতাধিক অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও র‍্যাব সক্রিয়ভাবে কাজ করছে। জেলার বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবিকে প্রস্তুত রাখা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় তাদের মাঠে নামতে হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে।

এদিকে, জেলার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে, শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান সড়কগুলোতে শোডাউন করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মাদারীপুরের সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলাকে ইসরায়েল নিজ ভূখণ্ডের ওপর সরাসরি আক্রমণ হিসেবে উপস্থাপন করছে, এই মন্তব্য করেছেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের জননীতি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত।

সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বারাকাত বলেন, লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি সামরিক উপস্থিতি দেশের সেনাদের হিজবুল্লাহর হামলার ঝুঁকির মধ্যে ফেলেছে। পাশাপাশি, এটি ইসরায়েলের আত্মরক্ষার দাবিকে ঘিরে এক ধরনের ‘বিভ্রান্তি’ তৈরি করেছে।

তিনি আরও বলেন, “ইসরায়েল যা করছে তা হলো- হিজবুল্লাহর হামলাগুলোকে এমনভাবে দেখাচ্ছে যেন এগুলো বাস্তবে ইসরায়েলের ওপর হামলা। কিন্তু দুটির মধ্যে পার্থক্য রয়েছে।”

বারাকাত জানান, শুরুতে ইসরায়েলের অভিযোগ ছিল- হিজবুল্লাহ সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তবে বর্তমানে পরিস্থিতি বদলে গেছে।

তিনি বলেন, “এখন তারা মূলত সেই ইসরায়েলি সেনাদের উপরে হামলা করছে, যারা তাদের (লেবাননের) ভূমি দখল করে অবস্থান করছে। এই বিষয়টি বহু বিভ্রান্তি তৈরি করেছে এবং ইসরায়েলকে লেবাননের ভেতরে বোমা হামলা চালানোর একটি অজুহাত দিয়েছে।”

লেবাননের পরিস্থিতি স্থিতিশীল করতে আলোচনায় থাকা ‘ডিকনফ্লিকশন’ বা সংঘাত এড়ানোর সমন্বয় ব্যবস্থা সহায়ক হতে পারে, বলেন এই বিশ্লেষক।

তবে তিনি সতর্ক করে বলেন, প্রকৃত চ্যালেঞ্জ দেখা দেবে যখন বাস্তুচ্যুত লেবানিজ জনগোষ্ঠী নিজেদের বাড়িঘরে ফিরে আসবে। কারণ তখন নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত নিয়ন্ত্রণ এবং সামরিক অবস্থান নিয়ে নতুন করে জটিলতা তৈরি হতে পারে।

বিশ্লেষকদের মতে, লেবানন-ইসরায়েল সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনার মূল কারণগুলোর মধ্যে রয়েছে সামরিক অবস্থান, পাল্টাপাল্টি হামলা এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রভাব। এই পরিস্থিতিতে যেকোনও স্থায়ী সমাধানের জন্য রাজনৈতিক ও নিরাপত্তা উভয় দিকেই সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে, আমতলী উপজেলা বিএনপি এবং এর অংগ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়ে সাকিব প্লাজার সামনে।

মিছিল শেষ হওয়ার পর সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব মো: তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু, মকবুল আহম্মেদ খান, আলহাজ্ব তরিকুল ইসলাম টারজন, পৌর দলের সাবেক আহবায়ক কবির উদ্দিন ফকির, এবং সদস্য সচিব জালাল আহম্মেদ খান (প্রমুখ)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালন

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


মতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালন

আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে ডিজিটাল ভূমি জরিপের বিরুদ্ধে ঘুষ দাবী, অনিয়ম এবং কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টায় আরপাঙ্গাশিয়া বাজারে ঘন্টাব্যাপী একটি মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচীতে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। আমতলী উপজেলা সেটেলমেন্ট কার্যালয় সূত্রে জানা গেছে, আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ৩৩ নম্বর তারিকাটা মৌজায় ২০২৩ সালের ১৫ নভেম্বর ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই সেটেলমেন্ট অফিসের নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ভূমি মালিকরা অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ নিয়ে এক জনের জমি অন্য জনের নামে নাম জারি করে দেওয়ার অভিযোগ করে আসছে। বর্তমানে এই অভিযোগ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় এবং তা বন্ধ করার দাবীতে মঙ্গলবার সকাল ১১ টায় তারিকাটা গ্রামের শতাধিক কৃষক আরপাঙ্গাশিয়া বাজারে ঘন্টাব্যাপী একটি মানববন্ধন কর্মসূচী আয়োজন করেছেন।

স্থানীয় কৃষক মো. জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন সমাজসেবক মো. সরোয়ার হোসেন হাওলাদার, মো. জাফর হোসেন বিশ^াস, মো. কামাল মৃধা, মো. হযরত আলী এবং মো. রব শরীফ প্রমুখ। বক্তারা বলেন, আমতলী উপজেলা সেটেলমেন্ট অফিসের ডিজিটাল ভূমি জরিপের সাথে নিযুক্তরা ব্যাপক দুর্নীতির সাথে জড়িত। ঘুষের বিনিময়ে তারা এক জনের জমি অন্যের নামে রেকর্ড করে দেয়। আবার তারা ১টি খাতিয়ান ভেঙে ১শ’ খাতিয়ান নম্বর তৈরি করে। সংশোধনের জন্য গেলে মোটা অংকের টাকা দাবী করা হয়। এ অফিসে টাকা ছাড়া কোন কাজ করা যায় না।

তারিকাটা গ্রামের ভূক্তভোগী কৃষক মো. জাফর বিশ^াস জানান, তাঁর ৮টি খতিয়ান ভেঙে ৪শ’ ২০টি খতিয়ান খুলেছে। সংশোধনের জন্য অফিসে গেলে তারা তাঁর কাছে মোটা অংকের টাকা দাবী করে। তারিকাটা গ্রামের জাকির হোসেন হাওলাদার জানান, তাঁর ৫টি দাগের জমি অন্য জনের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। অফিসের শফিকুর রহমান নামের একজনকে ১ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করলে তিনি সমস্যাটি সমাধান করে দেন।

তারিকাটা গ্রামের আরেক ভূক্তভোগী কৃষক কামাল মৃধা বলেন, তাঁর পৈত্রিক সম্পত্তি প্রতিবেশী রেহেনা নামের এক জনের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। পরে অফিসে মোটা অংকের বিনিময়ে তা ফিরিয়ে আনতে হয়।

এদিকে, আমতলী উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. হাবিবুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। অফিসের কোন কর্মকর্তা কর্মচারী এসব কাজের সাথে জড়িত নয়। আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%