ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল


আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে, আমতলী উপজেলা বিএনপি এবং এর অংগ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়ে সাকিব প্লাজার সামনে।

মিছিল শেষ হওয়ার পর সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব মো: তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু, মকবুল আহম্মেদ খান, আলহাজ্ব তরিকুল ইসলাম টারজন, পৌর দলের সাবেক আহবায়ক কবির উদ্দিন ফকির, এবং সদস্য সচিব জালাল আহম্মেদ খান (প্রমুখ)

আরও পড়ুন: বেগমগঞ্জে তরুণ কামরুল হাসানকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালন

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


মতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালন

আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে ডিজিটাল ভূমি জরিপের বিরুদ্ধে ঘুষ দাবী, অনিয়ম এবং কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টায় আরপাঙ্গাশিয়া বাজারে ঘন্টাব্যাপী একটি মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচীতে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। আমতলী উপজেলা সেটেলমেন্ট কার্যালয় সূত্রে জানা গেছে, আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ৩৩ নম্বর তারিকাটা মৌজায় ২০২৩ সালের ১৫ নভেম্বর ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই সেটেলমেন্ট অফিসের নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ভূমি মালিকরা অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ নিয়ে এক জনের জমি অন্য জনের নামে নাম জারি করে দেওয়ার অভিযোগ করে আসছে। বর্তমানে এই অভিযোগ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় এবং তা বন্ধ করার দাবীতে মঙ্গলবার সকাল ১১ টায় তারিকাটা গ্রামের শতাধিক কৃষক আরপাঙ্গাশিয়া বাজারে ঘন্টাব্যাপী একটি মানববন্ধন কর্মসূচী আয়োজন করেছেন।

স্থানীয় কৃষক মো. জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন সমাজসেবক মো. সরোয়ার হোসেন হাওলাদার, মো. জাফর হোসেন বিশ^াস, মো. কামাল মৃধা, মো. হযরত আলী এবং মো. রব শরীফ প্রমুখ। বক্তারা বলেন, আমতলী উপজেলা সেটেলমেন্ট অফিসের ডিজিটাল ভূমি জরিপের সাথে নিযুক্তরা ব্যাপক দুর্নীতির সাথে জড়িত। ঘুষের বিনিময়ে তারা এক জনের জমি অন্যের নামে রেকর্ড করে দেয়। আবার তারা ১টি খাতিয়ান ভেঙে ১শ’ খাতিয়ান নম্বর তৈরি করে। সংশোধনের জন্য গেলে মোটা অংকের টাকা দাবী করা হয়। এ অফিসে টাকা ছাড়া কোন কাজ করা যায় না।

তারিকাটা গ্রামের ভূক্তভোগী কৃষক মো. জাফর বিশ^াস জানান, তাঁর ৮টি খতিয়ান ভেঙে ৪শ’ ২০টি খতিয়ান খুলেছে। সংশোধনের জন্য অফিসে গেলে তারা তাঁর কাছে মোটা অংকের টাকা দাবী করে। তারিকাটা গ্রামের জাকির হোসেন হাওলাদার জানান, তাঁর ৫টি দাগের জমি অন্য জনের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। অফিসের শফিকুর রহমান নামের একজনকে ১ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করলে তিনি সমস্যাটি সমাধান করে দেন।

তারিকাটা গ্রামের আরেক ভূক্তভোগী কৃষক কামাল মৃধা বলেন, তাঁর পৈত্রিক সম্পত্তি প্রতিবেশী রেহেনা নামের এক জনের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। পরে অফিসে মোটা অংকের বিনিময়ে তা ফিরিয়ে আনতে হয়।

এদিকে, আমতলী উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. হাবিবুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। অফিসের কোন কর্মকর্তা কর্মচারী এসব কাজের সাথে জড়িত নয়। আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে বিআইডব্লিউটিএ এর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে বিআইডব্লিউটিএ এর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক একেএম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রকাশিত এক অফিস আদেশে বলা হয়, একেএম আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারীসংক্রান্ত কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে বিবেচিত হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫(খ) ও ৩৫(৬) লঙ্ঘনের অভিযোগে প্রবিধানমালার বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে একেএম আরিফ উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে পরবর্তী তদন্ত ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপর পরবর্তী কার্যক্রম নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পত্নীতলা ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


নওগাঁ পত্নীতলা ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নওগাঁ এর পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের চকজয়রাম গ্রামস্থ ধৃত আসামি মোঃ রুবেল হোসেন (৩০), পিতা-মৃত আমজাদ, সাং-চকজয়রাম এর বসত বাড়ির ভিতরে ফাঁকা খলিয়ানে অভিযান চালানো হয়।

অভিযানে আসামি ১। মোঃ রুবেল হোসেন (৩০), পিতা- মৃত আমজাদ, সাং- চকজয়রাম, ২। মোঃ রবিউল ইসলাম (২০), পিতা-মোঃ আলম হোসেন, সাং-শিবপুর, উভয় থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ দ্বয়কে আটক করে তাদের হেফাজত হতে মোট ১০০ (একশত) পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট অদ্য ইং ২২/৬/২০২৬ তারিখ বিকাল ০৪:৩০ ঘটিকায় উদ্ধার মূলে জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরের কালকিনিতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ, অভিযুক্ত পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


মাদারীপুরের কালকিনিতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ, অভিযুক্ত পলাতক

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে গৃহবধূর মা বাদী হয়ে অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে ঘটেছে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর রমজানপুর গ্রামের বাসিন্দা মো. অলিউল্লাহর ছেলে মো. রাসেদের সঙ্গে সম্প্রতি বরিশালের গৌরনদী পৌরসভার টিকাসার তুলাতলা গ্রামের এক নারীর বিয়ে হয়। বিয়ের পর চাকরির কারণে রাসেদ কর্মস্থলে চলে গেলে তার স্ত্রী শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন।

অভিযোগে বলা হয়েছে, এই সুযোগে শ্বশুর মো. অলিউল্লাহ বিভিন্ন সময় মোবাইল ফোনসহ নানা মাধ্যমে পুত্রবধূকে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিলেন। ভুক্তভোগী এসব প্রস্তাব প্রত্যাখ্যান করলেও অভিযুক্ত তার আচরণ অব্যাহত রাখেন।

পরিবারের দাবি, গত বৃহস্পতিবার রাতে গৃহবধূ ঘরে একা থাকার সুযোগে অভিযুক্ত শ্বশুর তার কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর মা বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়েকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল তার শ্বশুর। মেয়ে বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করলেও সে বারবার তাকে হয়রানি করেছে। সর্বশেষ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আমরা মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এদিকে অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত মো. অলিউল্লাহ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

কালকিনি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%