ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভার আয়োজন


মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভার আয়োজন

টাঙ্গাইলের মধুপুরে, জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভাটি আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন।

আলোচনা সভায় প্রধান বক্তারা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক রেদওয়ান উল্লাহ খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, মধুপুর প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হামিদ, এনসিপি মধুপুরের প্রধান সমন্বয়ক মো. সবুজ মিয়া এবং জুলাই যোদ্ধা মোঃ সোহানুর রহমান ও অন্যান্যরা।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

এ ছাড়াও, জুলাই যোদ্ধা মোঃ সোহানুর রহমান, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, মোঃ মারুফ হোসেন, সৈকত, মোজাহিদ, সাংবাদিক হাবিবুর রহমান, আব্দুল মোমিন, মোঃ নাজমুল হকসহ আরও অনেক অতিথি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদ যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। বক্তারা আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা উল্লেখ করেন যে, জাতি তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় অন্যান্য গণমাধ্যম কর্মীসহ মধুপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভাটিতে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে কুলাউড়ার ক্ষুদে শিক্ষার্থী মাহিমা!

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা প্রতিনিধি কুলাউড়া উপজেলা

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে কুলাউড়ার ক্ষুদে শিক্ষার্থী মাহিমা!

কুলাউড়ার ক্ষুদে শিক্ষার্থী মাহিমা ইসলাম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ হামদ-নাত বিষয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সে কুলাউড়া তথা পুরো মৌলভীবাজার জেলার মুখ উজ্জ্বল করেছে। মাহিমা ইসলাম উপজেলার করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

গত ১৬ জুন ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত দেশের আটটি বিভাগের সেরা প্রতিযোগীদের নিয়ে আয়োজিত চূড়ান্ত লড়াইয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাহিমা।

এরপর, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের সেরা এই ক্ষুদে শিল্পীর হাতে চ্যাম্পিয়নের পুরস্কার তুলে দেন।

মাহিমা ইসলাম এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের মেধার স্বাক্ষর রেখে ধাপে ধাপে দেশের সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। সে ধারাবাহিকভাবে: ইউনিয়ন পর্যায়, উপজেলা পর্যায়, জেলা পর্যায় এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার টিকিট লাভ করে।

চূড়ান্ত পর্বে সারা দেশের আটটি বিভাগের সেরা আটজন প্রতিযোগীকে পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর অর্জন করে সে জাতীয় চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।

মাহিমা ইসলামের এই গৌরবময় অর্জনের পেছনে রয়েছে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক চমৎকার সমন্বয়। সে কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. তৈমুল ইসলাম এবং করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালেমা আক্তারের কন্যা।

উল্লেখ্য, মাহিমার মা হালেমা আক্তার ইতিপূর্বে মৌলভীবাজার জেলার 'শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৫' সম্মাননায় ভূষিত হয়েছিলেন। মায়ের আদর্শেই মাহিমা আজ জাতীয় দরবারে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

মাহিমার এই অসাধারণ সাফল্যে তার পরিবার, করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা।

স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, মাহিমার এই ঐতিহাসিক অর্জন কুলাউড়ার নতুন প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক চর্চায় আরও বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে মাহিমা ইসলাম আজ সমগ্র কুলাউড়া উপজেলার জন্য এক গৌরব ও অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের নিয়ে কটূক্তি বা বৈষম্যমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের নিয়ে কটূক্তি বা বৈষম্যমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা

জুলাই শহিদ ও আহত যোদ্ধাদেরকে কেন্দ্র করে কটূক্তি, অবমাননাকর মন্তব্য কিংবা বৈষম্যমূলক আচরণ করার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বক্তারা জানিয়েছেন। একই সঙ্গে জুলাই আন্দোলনের চেতনা ও অর্জন রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তর এবং প্রতিষ্ঠানের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে ১০টায় ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব বক্তব্য প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন উপস্থাপনায় অনুষ্ঠিত এই সভায় জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের পক্ষ থেকে জানানো হয়, “অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে জুলাই আন্দোলন সফল হয়েছিল। কিন্তু বর্তমানে অনেক যোদ্ধা কটূক্তি ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন।”

বক্তারা বলতে থাকেন, জুলাই শহিদ এবং আহত যোদ্ধাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সকল সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ও সহকারী অধ্যাপক রেজাউল হাসান ইমরান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাহার উদ্দিন, শশীভূষণ থানার ওসি ফিরোজ আহম্মেদ, দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির, সংবাদ কমী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, এনজিও সুশীলনের কর্মকর্তা বুলবুল আহমেদ, জুলাই আন্দোলনের আহত যোদ্ধাসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


১৬ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়, এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবদুল্লাহ আল আমিন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মীরা, আহত জুলাইযোদ্ধা এবং তাঁদের পরিবারবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দসহ জেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
খুবি

উপাচার্যের মতবিনিময় সভায় অব্যাহতি পাওয়া শিক্ষক নিয়ে সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


উপাচার্যের মতবিনিময় সভায় অব্যাহতি পাওয়া শিক্ষক নিয়ে সমালোচনা

যৌন নিপীড়নের অভিযোগে, দুই বছরের জন্য অব্যাহতি পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রুবেল আনছার উপাচার্যের সঙ্গে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মতবিনিময় সভায় আমন্ত্রণ পেয়েছেন। তবে উল্লেখ্য, শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি এ সভায় আমন্ত্রণ পান।

এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে যে, ১৫ জুলাই বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর'স অ্যাওয়ার্ড, ইউজিসি অ্যাওয়ার্ড, বিইউএস-ইউএসডিএ অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও চলমান বিইউএস-ইউএসডিএ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে আলোচনা হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আমন্ত্রণের বিষয়ে অধ্যাপক ড. রুবেল আনছার বলেন, ‘হ্যাঁ, বিশ্ববিদ্যালয় থেকে আমাকে ইনভাইটেশন দিয়েছে তাই আমি গিয়েছিলাম। এটা অনেক আগের অ্যাওয়ার্ড, সেই সূত্র ধরে হয়তো ডেকেছে।’

এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বলেন, ‘আমরা তো ওই বিষয়টি দেখিনি, অ্যাওয়ার্ডপ্রাপ্ত হিসেবে আমন্ত্রণ করেছি। উনি মিটিংয়ে আলোচনায় আসছে, উনার দক্ষতা আমরা নেওয়ার চেষ্টা করেছি।

কোনো কর্মকাণ্ড উনি অংশগ্রহণ করবে না ২ বছর, কিন্তু উনাকে আমন্ত্রণ করা হয়েছে, যেহেতু উনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত। এজন্য উনার মতামত নেওয়ার জন্য, উনার মতামত যদি আমাদের কাজে লাগে তাহলে কেন আসবে না উনি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের বক্তব্য জানতে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাননি।

প্রসঙ্গত, অধ্যাপক ড. রুবেল আনছারের বিরুদ্ধে যৌন নিপীড়নের দুটি অভিযোগের মধ্যে একটি তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের জন্য পাঠদান, পরীক্ষা গ্রহণসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অন্য অভিযোগটি প্রমাণিত না হওয়ায় সে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

গত বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৩৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে আলোচনা তীব্র হয়ে উঠেছে। ১৬ জুন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে একই ডিসিপ্লিনের প্রথম বর্ষের এক ছাত্রীর অভিযোগের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অভিযোগে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছাত্রীকে কুপ্রস্তাব ও অশালীন বার্তা পাঠিয়েছেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%