১০:৩৪ পি.এম
রাজশাহী প্রেসক্লাবের সভাপতির রোগমুক্তি কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এটি একটি ভালো উদ্যোগ। কিন্তু সেই দোয়ার আয়োজনকে কেন্দ্র করে এখন রাজশাহীর সাংবাদিক মহলে পেশাগত স্বাধীনতা নিয়ে নতুন আলোচনার সূত্রপাত ঘটেছে।
রাজশাহী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, ভাষা সৈনিক পরিবারের সদস্য এবং সিনিয়র সাংবাদিক মোঃ সাইদুর রহমান বর্তমানে উচ্চ রক্তচাপ ও কিডনি-জনিত জটিলতায় অসুস্থ হয়ে রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত রোগমুক্তি কামনায় রোববার (২৬ জুলাই) বাদ আসর রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিয়ে বিশেষ মোনাজাত করেন। রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন এই বিষয়টি উল্লেখ করে বলেন, 'মোঃ সাইদুর রহমান আমাদের অভিভাবক। তার অসুস্থতার খবর আমাদের ব্যথিত করেছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।'
আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান
তবে দোয়া মাহফিলের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক সিনিয়র সাংবাদিক। নাম প্রকাশে অনিচ্ছুক সাংবাদিকরা বলছেন, 'সভাপতির জন্য দোয়া হওয়া উচিত। কিন্তু যখন রাজনৈতিক দলের অঙ্গসংগঠন এই আয়োজনের সাথে নিজেদের জড়ায়, তখন পাঠকের মনে প্রশ্ন জাগে- এই সাংবাদিকের কলম কি নিরপেক্ষ থাকবে?'
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের একজন নেতা বলেন, 'জার্নালিস্ট অসুস্থ হলে সহকর্মীরা পাশে দাঁড়াবে এটাই নিয়ম। তবে আয়োজনে রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে সেটা ভবিষ্যতে নিউজের নিরপেক্ষতার জন্য একটি হুমকি হয়ে দাঁড়াতে পারে।'
সাইদুর রহমান রাজশাহীর সাংবাদিকতায় দীর্ঘদিনের মুখ। তার সুস্থতা সবার কামনা। কিন্তু বিশ্লেষকদের মতে, রাজনীতি ও সাংবাদিকতার এই কাছে আসা, ভবিষ্যতে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাংবাদিক মন্তব্য করেন, 'রাজশাহী প্রেসক্লাব এখন গোলাম মোস্তফা মামুনের রাজনীতির অফিস ও গ্রাম্য সালিশের আদালত। যেখানে সাংবাদিকতার চর্চা অনেক সময় রাজনীতির প্রাধান্য পায়।'
আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন