পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা
১০:৫৫ পি.এম
২৭ শে জুলাই ২০২৬ রোজ সোমবার, দুপুরে নারায়ণগঞ্জ বিবি রোডে গ্র্যান্ড হল সেন্টারে,
ডাক্তারস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নারায়ণগঞ্জ, জেলা শাখা কর্তৃক আপডেট ম্যানেজ মেন্ট অব ডেঙ্গু ফিভার ও ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত অতিথি বৃন্দ,
মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ পাঁচের, আলহাজ্ব আবুল কালাম,
সিটি কর্পোরেশনের, প্রশাসক, এডভোকেট সাখাওয়াত হোসেন খান,
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, অধ্যাপক মামুন মাহমুদ,
নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু,
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মাশুকুল ইসলাম রাজীব,
অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, সভাপতি ডঃ এসোসিয়েশন অফ বাংলাদেশ,
ডাক্তার জাহিরুল ইসলাম শাকিল, মহাসচিব ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ,
জনাব ডাক্তার মোঃ আবুল বাশার তত্ত্বধায়ক ৩০০ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নারায়ণগঞ্জ,ও ডাক্তার,আর,ফ,ম, মশিউর রহমান সিভিল সার্জন নারায়ণগঞ্জ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী রেঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে চলমান বিশেষ অভিযানে গত ২৬ জুলাই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ| এ সময় অবৈধ ১১০টি ইয়াবা, ৪২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং পৃথক অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে|
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন|
তিনি জানায়, গত ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে| এর অংশ হিসেবে ২৬ জুলাই গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালায়| অভিযানে মাদকসহ ১১ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে|
এদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে তানোর উপজেলার ১ ন¤^র কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় পৃথক অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)|
গ্রেফতারকৃতরা: মোঃ জহুরুল ইসলাম (২৮), মোঃ কামরুল ইসলাম (২৫) ও মোঃ মানিক মিয়া (২৮)| তাঁদের মধ্যে জহুরুল ও কামরুল মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা ও মানিক মিয়া গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের বাসিন্দা|
এ ব্যপারে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে|#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ৫০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে|
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা|
জানা যায়, রাজশাহী জেলার আটটি থানায় হারানো মোবাইল ফোনের বিষয়ে বিভিন্ন সময়ে ৫০ জন ব্যক্তি সাধারণ ডায়েরি (জিডি) করেন| অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়|
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো ১০টি, স্যামসাং ৯টি, রিয়েলমি ৯টি, শাওমি ৮টি, টেকনো ৩টি, ওপ্পো ৩টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, অনার ২টি, ওয়ানপ্লাস ১টি এবং নোকিয়া ১টি|
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত| জনগণের আস্থা অর্জনে এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে রাজশাহী জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে|
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন| তারা বলেন, দ্রুত ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পুলিশ তাদের মূল্যবান সম্পদ ফিরিয়ে দিয়েছে, যা জনগণের সেবায় পুলিশের দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত| একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজশাহী জেলা পুলিশ এভাবেই জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে|
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সংগঠনটির নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী মো. রাহাদুল ইসলাম। অন্যদিকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম।
শুক্রবার ( ২৪শে জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত জরুরি জনশক্তি সমাবেশে ঊর্ধ্বতন সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. তাসনীম আলম। তিনি সংগঠনের জনশক্তি ও দায়িত্বশীলদের পরামর্শের আলোকে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন এবং নবনিযুক্ত সভাপতিকে সাংবিধানিক শপথ পাঠ করান।
২০২৬ সেশনের অবশিষ্ট সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নেতৃত্ব দেবেন নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি। নতুন নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এছাড়া নবনির্বাচিত কমিটি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানিয়েছে। এর সাথে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখা এবং ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) এবং রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যে ৩২ জন কর্মকর্তা অবসরে পাঠানো হয়েছে, তারা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত ছিলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই ৩২ কর্মকর্তার সরকারি চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। তাই জনস্বার্থ বিবেচনায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় উল্লেখ রয়েছে যে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার চাইলে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। তবে মন্ত্রণালয় জানিয়েছে যে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও বিধি মোতাবেক এসব কর্মকর্তা তাঁদের প্রাপ্য সব ধরনের অবসরজনিত আর্থিক সুবিধা পাবেন।
এটি উল্লেখ্য যে, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি বিভিন্ন মহলে বিতর্কিত হিসেবে পরিচিত। এই নির্বাচনের সময় ৩২ জন কর্মকর্তারা মাঠ প্রশাসনে জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন এবং পদাধিকার বলে তারা নিজ নিজ জেলায় রিটার্নিং কর্মকর্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ