মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১০:৪২ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিএনজি চালক শাকিল মিয়ার ৭-৮ বছর বয়সী মেয়ে জান্নাতকে ধর্ষণের অভিযোগ উঠেছে, ৩৮ বছর বয়সী আহাম্মদ আলী সোহান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সঙ্গে অভিযুক্তের সম্পৃক্ততার ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্যপ্রমাণ তাদের কাছে রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করার পর নাসিরনগর থানার (এসআই) মাহবুব বলেন, "ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে থানায় এসে মামলা করার জন্য বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ বা মামলা করেননি। অভিযোগ পেলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দাখিল করলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধের ঘটনায় ইয়ারুন নেসা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে।
এটি ঘটেছে সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভুতেরদিয়া গ্রামে।
নিহত ইয়ারুন নেসা ওই গ্রামের রূপচাঁদ মাঝির স্ত্রী হিসেবে পরিচিত।
নিহতের ছেলে সোহরাব মাঝি বিধায় জানিয়েছেন, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন।
এদিকে বাড়িতে তার ভাগনে মেহেদী হাসানের সঙ্গে হাঁসে ধান খাওয়ার কারণে একটি বাগ্বিতণ্ডা শুরু হয়।
তখন মেহেদীর লাথিতে তার মা অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাকালীন তার মৃত্যু ঘটে।
স্থানীয়দের মতে, নাতি মেহেদী হাসানের ধান নানীর হাঁসে খেয়ে ফেলায় এর ফলে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়েছিল।
এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেহেদী হাসান ইয়ারুন নেসাকে লাথি মারেন।
এতে তার শরীর মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়।
পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, নাতির লাথিতে বৃদ্ধার মৃত্যুর খবর পুলিশ ইতোমধ্যে পেয়ে গেছে।
তবে এ ঘটনার পর এখনো থানায় কোনো লিখিত অভিযোগ লভ্য হয়নি।
অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৭ শে জুলাই ২০২৬ রোজ সোমবার, দুপুরে নারায়ণগঞ্জ বিবি রোডে গ্র্যান্ড হল সেন্টারে,
ডাক্তারস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নারায়ণগঞ্জ, জেলা শাখা কর্তৃক আপডেট ম্যানেজ মেন্ট অব ডেঙ্গু ফিভার ও ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত অতিথি বৃন্দ,
মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ পাঁচের, আলহাজ্ব আবুল কালাম,
সিটি কর্পোরেশনের, প্রশাসক, এডভোকেট সাখাওয়াত হোসেন খান,
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, অধ্যাপক মামুন মাহমুদ,
নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু,
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মাশুকুল ইসলাম রাজীব,
অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, সভাপতি ডঃ এসোসিয়েশন অফ বাংলাদেশ,
ডাক্তার জাহিরুল ইসলাম শাকিল, মহাসচিব ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ,
জনাব ডাক্তার মোঃ আবুল বাশার তত্ত্বধায়ক ৩০০ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নারায়ণগঞ্জ,ও ডাক্তার,আর,ফ,ম, মশিউর রহমান সিভিল সার্জন নারায়ণগঞ্জ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী রেঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে চলমান বিশেষ অভিযানে গত ২৬ জুলাই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ| এ সময় অবৈধ ১১০টি ইয়াবা, ৪২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং পৃথক অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে|
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন|
তিনি জানায়, গত ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে| এর অংশ হিসেবে ২৬ জুলাই গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালায়| অভিযানে মাদকসহ ১১ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে|
এদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে তানোর উপজেলার ১ ন¤^র কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় পৃথক অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)|
গ্রেফতারকৃতরা: মোঃ জহুরুল ইসলাম (২৮), মোঃ কামরুল ইসলাম (২৫) ও মোঃ মানিক মিয়া (২৮)| তাঁদের মধ্যে জহুরুল ও কামরুল মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা ও মানিক মিয়া গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের বাসিন্দা|
এ ব্যপারে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে|#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ৫০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে|
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা|
জানা যায়, রাজশাহী জেলার আটটি থানায় হারানো মোবাইল ফোনের বিষয়ে বিভিন্ন সময়ে ৫০ জন ব্যক্তি সাধারণ ডায়েরি (জিডি) করেন| অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়|
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো ১০টি, স্যামসাং ৯টি, রিয়েলমি ৯টি, শাওমি ৮টি, টেকনো ৩টি, ওপ্পো ৩টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, অনার ২টি, ওয়ানপ্লাস ১টি এবং নোকিয়া ১টি|
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত| জনগণের আস্থা অর্জনে এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে রাজশাহী জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে|
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন| তারা বলেন, দ্রুত ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পুলিশ তাদের মূল্যবান সম্পদ ফিরিয়ে দিয়েছে, যা জনগণের সেবায় পুলিশের দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত| একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজশাহী জেলা পুলিশ এভাবেই জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে|
তালাশ বিডি/মিডিয়া লিঃ