ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বাবর আজমের রেকর্ডে ভাগ বসালেন আফগানিস্তানের ব্যাটার


বাবর আজমের রেকর্ডে ভাগ বসালেন আফগানিস্তানের ব্যাটার

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের অবদান রাখার মাধ্যমে আফগানিস্তান ব্যাটার ইব্রাহিম জাদরান তার ক্যারিয়ারে আরও একটি বড় রেকর্ড গড়লেন।

এই ফরম্যাটে দ্রুততম আফগান ব্যাটার হিসেবে তিনি দু হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

বেলফাস্টে চতুর্থ ওয়ানডেতে সেদিকুল্লাহ আতালের ক্যারিয়ার সেরা ১৪৩ এবং ইব্রাহিম জাদরানের ১০৭ রানের সুবাদে আইরিশদের ৪২ রানে হারিয়েছে আফগানিস্তান।

আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এই ফলে, এক ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী দল আফগানিস্তান।

এই ম্যাচে রেকর্ড গড়েন ইব্রাহিম জাদরান।

মাত্র ৪৫ ইনিংসে এই মাইলফলকে পৌঁছানোর ফলে, দ্রুততম সময়ে ২,০০০ ওয়ানডে রান করা ব্যাটারদের তালিকায় তিনি যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন।

এই তালিকায় তার সঙ্গী হলেন পাকিস্তানের বাবর আজম ও জহির আব্বাস, ইংল্যান্ডের কেভিন পিটারসেন এবং দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন।

আরও পড়ুন: বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

গিল ৩৮ ইনিংসে এবং আমলা ৪০ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন।

জাদরান আরও চারজন বিখ্যাত ক্রিকেটারের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানটি ভাগ করে নিয়েছেন।

পাকিস্তানের সাবেক ব্যাটার জহির আব্বাস, ইংল্যান্ডের কেভিন পিটারসেন, পাকিস্তানের বাবর আজম এবং দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেনও ৪৫ ইনিংসে দুই হাজার ওয়ানডে রান করেছিলেন।

এই রেকর্ডটি জাদরানকে এই ফরম্যাটের অন্যতম সেরা খেলোয়াড়দের কাতারে নিয়ে এসেছে।

আরও পড়ুন: দ্রুত সময়ে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক দৃশ্যমান হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ওয়ানডেতে অভিষেকের পর থেকেই এই আফগান ওপেনার নিয়মিতভাবে রান করে আসছেন।

মাত্র ২৪ ইনিংসেই তিনি ১ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন। এরপর ধারাবাহিকভাবে নিজের রানের সংখ্যা বাড়িয়ে চলছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দক্ষিণ লেবাননে দাবানল সৃষ্টি করছে ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫২ এম


‘দক্ষিণ লেবাননে দাবানল সৃষ্টি করছে ইসরায়েল’

যুদ্ধবিরতির সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থেমে নেই। সরাসরি সংঘাত এড়ালেও ড্রোনের মাধ্যমে বোমাবর্ষণ, ফ্লেয়ার নিক্ষেপ ও ড্রোনের সাহায্যে আগুন লাগানো হচ্ছে বনভূমি, ফসলি জমি এবং শতবর্ষী জলপাই বাগানে।

স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীদের অভিযোগ রয়েছে যে, পরিকল্পিতভাবে এসব আগুন লাগানো হচ্ছে। এর ফলে শত শত বছরের স্মৃতিবিজড়িত বাগান ও সবুজ বনাঞ্চল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এর ফলে স্থানীয় পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষের জীবিকা নষ্ট হচ্ছে।

পরিবেশবাদীদের মতে, এই ক্ষতি শুধু প্রকৃতির ক্ষতি নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন, সংস্কৃতি এবং জীবিকা। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে জমিতে মানুষ চাষ করেছে, সেই জমি এখন তাদের কাছে অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।

গত ১৭ জুন যুদ্ধবিরতির পর, প্রায় দুই মাসের মধ্যে দক্ষিণ লেবানের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। নাবাতিয়েহ অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা প্রধান হুসেইন ফাকিহ জানান, ‘ক্ষতির সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনো আমাদের হাতে নেই, তবে চোখের সামনে বিশাল বনাঞ্চল পুড়ে যাচ্ছে। সীমান্তসংলগ্ন লড়াইয়ের যুদ্ধক্ষেত্রগুলোতে অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ ভূখণ্ড আগুনে ভস্মীভূত হয়েছে।’

গত মঙ্গলবার খিয়ামের একটি বনাঞ্চলে ফ্লেয়ার নিক্ষেপের পর আগুন ছড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যায়। দমকলকর্মীরা যখন আগুন নেভাতে যান, তখন তাদের উপর কাছাকাছি ড্রোন হামলা হয়। ফাকিহ বলেন, এতে তাদের পিছু হটতে হয়। তিনি এই ঘটনার প্রেক্ষিতে বলেন, আগুন নেভানো এখন দমকলকর্মীদের নিয়মিত কাজের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। সীমান্তবর্তী এলাকায় ফ্লেয়ার, অগ্নিসংযোগকারী অস্ত্র ও অন্যান্য হামলার কারণে বন ও কৃষিজমিতে আগুন ছড়িয়ে পড়ছে।

দক্ষিণ লেবাননের মানুষের কাছে জলপাই গাছ শুধুই একটি গাছ নয়। এটি তাদের জীবিকা, ইতিহাস এবং পারিবারিক স্মৃতির অংশ। সীমান্তবর্তী ইয়ারুন গ্রামের অনেক মানুষের সেই স্মৃতিও এখন আগুনে পুড়ছে। গ্রামের মেয়র হাফেজ ঘাশাম বলেন, ৯০০টি বাড়ির মধ্যে মাত্র ২০টি ছাড়া বাকি সবই বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। প্রাচীন জলপাই বাগানগুলোতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই গাছগুলো তাদের দাদা-দাদি এবং বাবা-মায়ের কাছ থেকে প্রাপ্ত। তিনি আরও বলেন, ইসরায়েলিরা তাদের জমিকে বসবাসের অযোগ্য করে তাদের সমগ্র ইতিহাস, সংস্কৃতি ও স্মৃতি মুছে ফেলার চেষ্টা করছে।

আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীদের জন্য এটি সহজ কাজ নয়। স্থানীয় কর্মকর্তাদের মতে, সীমান্তবর্তী এলাকায় প্রবেশের আগে লেবানিজ সেনাবাহিনীর মাধ্যমে একটি ‘ডিকনফ্লিকশন’ বা সংঘাত এড়ানোর সমন্বয় ব্যবস্থার অনুমতি নিতে হয়। তারপরও সব এলাকায় প্রবেশের অনুমতি মেলে না।

পরিবেশবাদীদের মতে, এই আগুনের ক্ষতি তাৎক্ষণিকভাবে শেষ হবে না। দক্ষিণ লেবনের বনাঞ্চলে রয়েছে ওক এবং স্টোন পাইনসহ বহু পুরোনো গাছ। এসব বনগুলি পরিযায়ী পাখি ও অন্যান্য প্রাণীদের জন্যও গুরুত্বপূর্ণ আবাসস্থল বলে উল্লেখ করা হচ্ছে।

পরিবেশবাদী সংগঠন 'গ্রিন সাউদার্নার্স'-এর প্রতিষ্ঠাতা হিশাম ইউনেস এই ঘটনাকে ‘ইকোসাইড’ বা পরিবেশ ধ্বংসের সঙ্গে তুলনা করেছেন। তার মতে, এটি কোনো একক আগুনের ঘটনা নয়। ধারাবাহিকভাবে বন ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হলে একটি বাস্তুতন্ত্রের স্বাভাবিকভাবে টিকে থাকা ও পুনরুদ্ধারের ক্ষমতা নষ্ট হয়ে যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। সাম্প্রতিক আগুনের পরিপ্রেক্ষিতে জানতে চাইলে তারা বলেছে, তাদের সামরিক অভিযান বেসামরিক মানুষ ও পরিবেশের ক্ষতি কমানোর জন্য প্রয়োজনীয় সতর্কতা নিয়েই পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৪ এম


যেসব এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর দেশের পাঁচটি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সাথে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে। এই সব অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আগামী ৫ দিন দেশের সকল স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, আবহাওয়া অধিদফতর আরও জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। পাশাপাশি মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এই অবস্থায় বৃহস্পতি, শুক্র ও শনিবার (১৩-১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই তিন দিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার সারা দেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমলেও শুক্রবার রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া শনিবারেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডারউইনে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, বাংলাদেশ একাদশে এবাদত-মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৫ এম


ডারউইনে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, বাংলাদেশ একাদশে এবাদত-মাহমুদ

ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। পিচে ঘাসের আস্তরণ ও কিছুটা আর্দ্রতা থাকায় ধারণা করা হয়েছিল, সকালের সেশনে আগে বোলিং করাটাই সুবিধাজনক হবে। ফলে টস হেরেও বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে খুব একটা হতাশ মনে হয়নি।

স্বাগতিক দল, ম্যাচের আগের দিনেই, তাদের একাদশ ঘোষণা করেছে। একটি দীর্ঘ ও কঠিন মৌসুমের কথা মাথায় রেখে তারা তাদের চার প্রধান বোলার কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউডকে নিয়ে মাঠে নামছে। ইনিংস উদ্বোধনে থাকবেন জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড। এছাড়া দলের ভালো শুরুর লক্ষ্যে অলরাউন্ডার হিসেবে ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারকে একাদশে রাখা হয়েছে।

এই ম্যাচে ফর্মে থাকা দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামকে ছাড়া মাঠে নামতে হচ্ছে টাইগারদের। তবে শরিফুল ম্যাকাইতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচের জন্য ফিট বলে বিবেচিত হয়েছেন। বাংলাদেশের জন্য সুখবর হলো উইকেটকিপার লিটন দাসের ফেরা। তিনি কাফ মাসলের চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আগের টেস্টটি খেলতে পারেননি।

অন্যদিকে খালেদ আহমেদের পরিবর্তে তৃতীয় পেসার হিসেবে এবাদত হোসেনকে বেছে নেওয়া হয়েছে। আর নতুন বল হাতে থাকছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ২৩ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ভালো ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে তারা এখানেও নিজেদের ছাপ ফেলার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই ওভারে ১১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। জেক ওয়েদারাল্ড ৪ রান এবং ট্রাভিস হেড ৫ রানে ব্যাট করছে।

অস্ট্রেলিয়া স্কোয়াড: ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।

বাংলাদেশ স্কোয়াড: তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘চীন-রুশ সংশ্লিষ্ট’ ট্যাংকার বিধ্বস্ত, ওমান উপকূলে ছড়াচ্ছে তেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৬ এম


‘চীন-রুশ সংশ্লিষ্ট’ ট্যাংকার বিধ্বস্ত, ওমান উপকূলে ছড়াচ্ছে তেল

ওমানের উপকূলে আংশিক ডুবে যাওয়া একটি তেল ট্যাংকার থেকে রাসায়নিক তেল চুইয়ে বিস্তীর্ণ সমুদ্রে ছড়িয়ে পড়ছে। প্রবল বাতাস ও স্রোতের টানে এই দূষণ ইতোমধ্যে ২০০ কিলোমিটার দূরের মূল ভূখণ্ডের সৈকতে পৌঁছে গেছে। একই সঙ্গে ৬০০ বর্গকিলোমিটারেরও বেশি সামুদ্রিক এলাকা গ্রাস করে চরম পরিবেশ বিপর্যয় ঘটিয়েছে।

এ নিয়ে সন্দেহ করা হচ্ছে, ট্যাংকারটি রাশিয়ার ‘ছায়া নৌবহর’-এর অংশ এবং এর মালিক চীনা এক প্রতিষ্ঠান। এটি গত জুন মাসে এক রহস্যজনক বিস্ফোরণ ও আক্রমণের শিকার হয়ে ডুবে যেতে থাকে।

বুধবার (১২ আগস্ট) ওমানের পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্যাংকারটি কাবিলিয়াহ দ্বীপের কাছে আটকে আছে। ওই স্থান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ওমানের মূল ভূখণ্ডের ‘রাস মাদরাকাহ’ সৈকতেও তেল পোঁছে গেছে। শুধু তাই নয়, দুর্ঘটনাস্থল থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি উত্তরে অবস্থিত গুরুত্বপূর্ণ মাসিরাহ দ্বীপের দক্ষিণ উপকূলেও আর কয়েক ঘণ্টার মধ্যে এই তেল পৌঁছে যেতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।

মালিক মেলেনি। ‘ক্যারোলিন বেজেঙ্গি’ নামের এই ট্যাংকারটির সুনির্দিষ্ট ও একক মালিকানা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ভূ-স্থানিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিনম্যাক্স মেরিটাইম ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ধারণা, এর মালিক চীনা একটি প্রতিষ্ঠান। এটি ইউক্রেন যুদ্ধের পর তৈরি হওয়া রাশিয়ার ছায়া নৌবহরের অংশ হিসেবে কাজ করছিল। যাতে পশ্চিমা নিষেধাজ্ঞা ভেঙে বিশ্ববাজারে রুশ তেল পরিবহন করা যায়। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন আগেই এই ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এটি গত মে মাসে রাশিয়ার নোভোরোসিস্ক বন্দর থেকে প্রায় ১০ লাখ ব্যারেল তেল নিয়ে রওয়ানা হয়।

গত জুন মাসে ওমান উপসাগরের কাছে পৌঁছালে এই ট্যাংকারটি আক্রমণের শিকার হয়। আক্রমণের সুনির্দিষ্ট উৎস কিংবা কোনো পক্ষই আজ পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি। বিস্ফোরণে ট্যাংকারটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে তলিয়ে যায় এবং ভেতরে থাকা ১০ লাখ ব্যারেল তেল থেকে বর্তমানে এই অনিয়ন্ত্রিত নিঃসরণ শুরু হয়েছে।

বর্তমানে ওমান সরকার ও পরিবেশ বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে, তবে বাতাসের গতিবেগ ও বিস্তৃত অঞ্চলের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ট্যাংকারটি থেকে চুইয়ে পড়া তেলে ওই এলাকার সংবেদনশীল সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল চরম পরিবেশগত ঝুঁকির মুখে পড়ছে।

জাহাজটির নাবিকদের বা ক্রু সদস্যদের বর্তমান অবস্থান বা উদ্ধার সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%