০৯:০৮ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি বিশেষ অভিযানের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেল (২৮)-কে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যের নিশ্চয়তা প্রদান করেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম। এরআগে শুক্রবার (২৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া সৈয়দ যুবরাজ শাহ রাসেল আখাউড়া থানায় দায়ের করা মামলা নম্বর-২০/২৩৯, তারিখ ১৮ নভেম্বর ২০২৪-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬, ৭ ও ১২ ধারার আসামি।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের
তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া রাসেল আখাউড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তারাগন এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা জামশেদ শাহের ছেলে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবারই তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন