ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দিল্লি বিমানবন্দর ইস্যুতে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


দিল্লি বিমানবন্দর ইস্যুতে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ভারতের সঙ্গে যোগাযোগ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উইং।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্কিত ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত জানার লক্ষ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উইং। বিস্তারিত জানার পর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

এর আগে এই ঘটনার বিষয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।

জানা গেছে, আজ থেকে দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশগ্রহণের জন্য ডা. জাহেদ উর রহমানের উপস্থিতি প্রয়োজন ছিল।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন যথানিয়মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তার দিল্লিতে প্রবেশে অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি।

এমন এক পরিস্থিতিকে নিজের আত্মসম্মানে আঘাত হিসেবে মনে করে পাসপোর্ট ফেরত চেয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন জাহেদ উর রহমান। তবে অবশেষে পরিস্থিতি যতই কঠিন হোক, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের জন্য বারবার অনুরোধ জানালেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তার সফরের বিষয়ে কূটনৈতিক পত্রের মাধ্যমে আগাম অবহিত করা হয়। যদিও আগাম অবহিত করার পরেও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের কারণে সোমবার দুপুরে দেশে ফিরে আসেন ডা. জাহেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কাটা হচ্ছে পাঁচ লাখ টাকার মেহগনি গাছ

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


নেছারাবাদে বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কাটা হচ্ছে পাঁচ লাখ টাকার মেহগনি গাছ
 
 
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৫৪ নং ঝালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বেড়া নির্মাণ এবং বিদ্যালয়ের জমিতে থাকা প্রায় পাঁচ লাখ টাকার মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মো. তৈয়ব হোসেনের বিরুদ্ধে।
 
সোমবার (১৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয়ের সামনে গাছ কাটার কাজ চলতে দেখা যায়। এ ঘটনায় বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. হুমাউন কবির ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী মো. মিজানুর রহমান অভিযোগ তুলেছেন।
 
তাদের দাবি, বিদ্যালয়ের নামে দুটি দলিলে মোট ৫৪ শতাংশ জমি রয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভোগদখলে থাকা মাঠের একটি অংশ দখল করে সেখানে বেড়া দিয়েছেন তৈয়ব হোসেন। একই সঙ্গে বিদ্যালয়ের রোপণ করা সাতটি বড় মেহগনি গাছ কেটে নিচ্ছেন তিনি।
 
বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. হুমাউন কবির বলেন, “বিদ্যালয়ের সামনে থাকা মাঠের প্রায় অর্ধেক অংশ দখল করে বেড়া দেওয়া হয়েছে। গাছও কেটে নেওয়া হচ্ছে। ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছে না। যদি তার জমির দাবি থাকে, তাহলে সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে জমি মাপঝোক করে বিষয়টি নিষ্পত্তি করা উচিত।”
 
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী মো. মিজানুর রহমান বলেন, “জমিটি বিদ্যালয়ের নামে। তিনি দাবি করছেন মামলার মাধ্যমে জমি পেয়েছেন। যদি সত্যিই রায় পেয়ে থাকেন, তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সীমানা নির্ধারণ করা উচিত ছিল। কিন্তু তিনি প্রভাব খাটিয়ে গাছ কেটে নিচ্ছেন।”
 
অভিযোগের বিষয়ে তৈয়ব হোসেন বলেন, “আমি আদালতের মাধ্যমে এই জমি পেয়েছি। তাই আমার জমির গাছ আমি কাটছি।”
 
বিদ্যালয়ের পাশের এক বাসিন্দা মোঃ লিটন হোসেন বলেন, “একসময় তিনি বিদ্যালয়ের সভাপতি হতে চেয়েছিলেন। পরে বিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেন। প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধেও মামলা দিয়েছিলেন। এখন তিনি বিদ্যালয়ের জমি দখল করে গাছ কাটছেন"।
 
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, “গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তিনি মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মাপঝোক করে সীমানা নির্ধারণ করা উচিত ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে।”
 
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, “বিষয়টি এইমাত্র শুনলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তির পরও দেশে না ফিরতে বাস্তুচ্যুতদের সতর্ক করল লেবানন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


চুক্তির পরও দেশে না ফিরতে বাস্তুচ্যুতদের সতর্ক করল লেবানন

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি চুক্তি হওয়ার পরেও, সোমবার (১৫ জুন) দক্ষিণ লেবানন কর্তৃপক্ষ ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গত তিন মাস ধরে চলমান যুদ্ধে বাস্তুচ্যুত মানুষদের তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে না করার জন্য সতর্ক করে দিয়েছে। কারণ ইসরাইল জানিয়েছে, তারা দক্ষিণ থেকে সৈন্য প্রত্যাহার করবে না।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের সবচেয়ে মারাত্মক পরিণতি ভোগ করছে লেবানন; যেখানে ২ মার্চ তেহরানের সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে গুলি বর্ষণকারী ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে ইসরাইলি অভিযানে হাজার হাজার মানুষ মারা গেছে এবং প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, সোমবার ভোরে একটি চুক্তির ঘোষণা হয়েছে এবং এই চুক্তিতে লেবাননসহ সকল রণাঙ্গনে সামরিক অভিযানের অবিলম্বে ও স্থায়ী সমাপ্তির কথা বলা হয়েছে।

এদিকে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ লেবাননে, যেখানে ইসরাইলি বাহিনী একটি স্ব-ঘোষিত নিরাপত্তা অঞ্চল দখল করেছে, সেখানকার পৌরসভাগুলো বাসিন্দাদের ফিরে না আসার আহ্বান জানিয়ে বিবৃতি জারি করেছে।

বৈরুতের হামরা জেলায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত নারী মোনা মাজেহর, দক্ষিণের শহর টায়ারের কাছে নিজের গ্রামে ফিরতে কোনো তাৎক্ষণিক পরিকল্পনা করেছেন না। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমরা দ্বিধাগ্রস্ত; ইসরাইলকে বিশ্বাস করা যায় না।’

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ, যার দেশ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পক্ষ নয়, বলেছেন যে ইসরাইল দক্ষিণ লেবানন, গাজা এবং সিরিয়ার নিরাপত্তা অঞ্চলগুলো থেকে সরে আসবে না এবং লেবাননের ঘটনাবলীর কারণে ইরান ইসরাইল হামলা চালালে তার পাল্টা জবাব দেওয়া হবে।

এদিকে, এই চুক্তি নিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দলটির রাজনৈতিক মিত্র এবং শিয়া মুসলিম আমাল মুভমেন্টের প্রধান, সংসদ স্পিকার নাবিহ বেরি বলেছেন, এই চুক্তিটি ‘লেবাননসহ এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার ভিত্তি স্থাপন করেছে।’

এক বিবৃতিতে বেরি এই চুক্তিতে লেবাননের ওপর ইসরাইলি হামলা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য ইরান ও যুক্তরাষ্ট্র উভয়কেই ধন্যবাদ জানিয়েছেন এবং এই বিধানটিকে বাধ্যতামূলক বলে বর্ণনা করেছেন।

অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনী কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননের গ্রামগুলো ধ্বংস করে চলেছে। যদিও ইসরাইলের দাবি, তারা মূলত শিয়া মুসলিম অধ্যুষিত এই অঞ্চলের বেসামরিক এলাকায় ঘাঁটি গেড়ে থাকা হিজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে। কয়েক লক্ষ লেবানিজ শিয়া দেশের অন্যান্য অংশে আশ্রয় নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় দুই পাইলটের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় দুই পাইলটের মৃত্যু

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় দেশের বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানটির দুই জন চালক।

এ ঘটনা সোমবার (১৫ জুন) সকালে প্রদেশের মারদান জেলায় ঘটেছিল। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ এক বিবৃতির মাধ্যমে এ তথ্যের নিশ্চিত করেছে।

নিহত দুই চালকের নাম-পরিচয়ও বিবৃতিতে জানানো হয়েছে। তারা হলেন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহম্মদ কাসিম আব্দুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী।

বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণের অংশ হিসেবে এই বিমানটি উড়িয়েছিলেন উভয় চালক। তবে উড্ডয়নের কয়েক মিনিট পরই মারদান জেলায় বিমানটি ভূপাতিত হয়। চালক দু’জনের মৃত্যুর খবর ঘটনাস্থল থেকে পাওয়া গেছে।

বিমানটির ভূপাতিত হওয়ার কারণ অনুসন্ধানের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে পাকিস্তান আইএসপিআর জানিয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

এর আগে, গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের আজাদ কাশ্মিরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল, যেখানে ২২ জন সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুরু হলো সংসদের নতুন অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


শুরু হলো সংসদের নতুন অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রবিবার (১৫ জুন) বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এটি শুরু হয়।

অধিবেশন শুরু হয় পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%