প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় দেশের বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানটির দুই জন চালক।
এ ঘটনা সোমবার (১৫ জুন) সকালে প্রদেশের মারদান জেলায় ঘটেছিল। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ এক বিবৃতির মাধ্যমে এ তথ্যের নিশ্চিত করেছে।
নিহত দুই চালকের নাম-পরিচয়ও বিবৃতিতে জানানো হয়েছে। তারা হলেন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহম্মদ কাসিম আব্দুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী।
বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণের অংশ হিসেবে এই বিমানটি উড়িয়েছিলেন উভয় চালক। তবে উড্ডয়নের কয়েক মিনিট পরই মারদান জেলায় বিমানটি ভূপাতিত হয়। চালক দু’জনের মৃত্যুর খবর ঘটনাস্থল থেকে পাওয়া গেছে।
বিমানটির ভূপাতিত হওয়ার কারণ অনুসন্ধানের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে পাকিস্তান আইএসপিআর জানিয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
এর আগে, গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের আজাদ কাশ্মিরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল, যেখানে ২২ জন সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন