প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ভারতের সঙ্গে যোগাযোগ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উইং।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্কিত ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত জানার লক্ষ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উইং। বিস্তারিত জানার পর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে এই ঘটনার বিষয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।
জানা গেছে, আজ থেকে দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশগ্রহণের জন্য ডা. জাহেদ উর রহমানের উপস্থিতি প্রয়োজন ছিল।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন যথানিয়মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তার দিল্লিতে প্রবেশে অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি।
এমন এক পরিস্থিতিকে নিজের আত্মসম্মানে আঘাত হিসেবে মনে করে পাসপোর্ট ফেরত চেয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন জাহেদ উর রহমান। তবে অবশেষে পরিস্থিতি যতই কঠিন হোক, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের জন্য বারবার অনুরোধ জানালেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন।
তার সফরের বিষয়ে কূটনৈতিক পত্রের মাধ্যমে আগাম অবহিত করা হয়। যদিও আগাম অবহিত করার পরেও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের কারণে সোমবার দুপুরে দেশে ফিরে আসেন ডা. জাহেদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন