ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতের হানা, গৃহবধূ নিহত


গাজীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতের হানা, গৃহবধূ নিহত

গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের (৪০) বাড়িতে ডাকাতির একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাধা দেওয়ার কারণে ডাকাতের দায়ের কোপে কামরুন আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া মঞ্জুরুল ও তাদের মেয়ে গুরুতরভাবে আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের মঠবাড়ি (তেতুইবাড়ি) এলাকার নগরভেলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কামরুন আক্তার ওই গ্রামের রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের স্ত্রী এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মেয়ে। আহত মঞ্জুরুল ইসলাম এবং তার বড় মেয়ে সানজিদা আক্তার মিম (১৬) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্মাণকাজের জন্য বাড়িতে ব্যাংক থেকে ২০ লাখ টাকা তুলে আনেন মঞ্জুরুল। পরে শুক্রবার মধ্যরাতে ৫-৬ জনের সশস্ত্র ডাকাতদল ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

তারা আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার সময় কামরুন আক্তার টের পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় ডাকাত সদস্যদের সঙ্গে ব্যবসায়ী মঞ্জুরুল, তার স্ত্রী কামরুন ও মেয়ে মিমের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতেরা দা দিয়ে কুপিয়ে তাদেরকে আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা মালামাল লুট করে চলে যায়। তবে তাদের অপর দুই সন্তান অক্ষত ছিল। পরে গুরুতর আহত গৃহবধূ কামরুন আক্তারকে স্থানীয় 'ডিভাইন মার্সি' হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডিভাইন মার্সি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাৎ হোসাইন তুহিন জানান, রাত সোয়া ৪টার দিকে গৃহবধূ কামরুন আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন স্বজন ও স্থানীয়রা। তার মাথায় ও বুকে আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আসার সাথে সাথেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মঞ্জুরুল ও তার মেয়ে মিমকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের ঘর থেকে কিছু নিয়ে যেতে পারেনি ডাকাতরা। ঘরের সোফার উপর ২৪ হাজার টাকা, আলমারির ভেতরে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা রয়েছে এবং ৫-৬ লাখ টাকা মূল্যমানের স্বর্ণও রয়েছে।

তিনি আরও বলেন, এটা ডাকাতি না অন্য কিছু তা এখনও বলা যাচ্ছে না। আলামত সংগ্রহ করে ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। পরিবারের লোকজন নিহত ও আহতদের নিয়ে ব্যস্ত থাকায় এখনো মামলা হয়নি।

আরও পড়ুন: ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলটনের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর র‍্যালি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা ৩৪১ বর্গকিলোমিটার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা ৩৪১ বর্গকিলোমিটার

নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) কার্যক্রম চলবে ৩৪১ বর্গকিলোমিটার এলাকায়।

এ তথ্যটি বাংলাদেশ সংবাদ সংস্থা -কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

উদবাতুল বারী আবু জানিয়েছেন, আগামী এক দশকের মধ্যে কুমিল্লায় ৩৪১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও আধুনিক মেগাসিটি গড়ে তোলার জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক) এর তরফ থেকে।

তিনি বলেছেন, কুউকের অধিক্ষেত্র শুধু কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং প্রস্তাবিত ৩৪১ বর্গকিলোমিটার এলাকায় কুমিল্লা সিটি কর্পোরেশন, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, বুড়িচং উপজেলার সমৃদ্ধ জনপদ ময়নামতি ও মোকাম ইউনিয়নের অংশ এবং বাগমারা এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

আন্তঃমন্ত্রণালয় সভায় এই বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে এবং বর্তমানে চূড়ান্ত গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।

গত ১০ এপ্রিল ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এরপর ১১ জুন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান উদবাতুল বারী আবু। তিনি দায়িত্ব নিয়েই শূন্য থেকে এক চ্যালেঞ্জিং যাত্রা শুরু করেছেন। কুমিল্লা মহানগরীর জিরো পয়েন্টে গৃহায়ন ও গণপূর্ত ভবনে স্থাপিত হয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অফিস। সেখানেই এখন কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন কুউকের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

তিনি জানান, কর্মপরিকল্পনার অংশ হিসেবে নাগরিক সেবা সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় এনে দ্রুতই চালু করা হবে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস)। পাশাপাশি রিং রোড নির্মাণ, ভূমি পুনর্বিন্যাস, ভূমি পুনঃউন্নয়ন, জলাধার সংরক্ষণ, পর্যটন জোন, আইটি পার্ক এবং আধুনিক নগর ব্যবস্থাপনার মাধ্যমে কুমিল্লাকে দেশের অন্যতম পরিকল্পিত নগরীতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রেক্ষাপট তুলে ধরে উদবাতুল বারী আবু বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের উদ্যোগে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে সেই প্রত্যাশা বাস্তবে রূপ পেয়েছে। তিনি বলেন, অধ্যাদেশ নয়, পূর্ণাঙ্গ আইনি কাঠামোর ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়ায় কুউক একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছে।

বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ হিসেবে প্রাতিষ্ঠানিক অর্গানোগ্রাম অনুমোদন, দক্ষ জনবল নিয়োগ এবং প্রশাসনিক সক্ষমতা গড়ে তোলার বিষয়টি উল্লেখ করেছেন উদবাতুল বারী আবু। তিনি বলেন, একটি আধুনিক উন্নয়ন কর্তৃপক্ষ গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ, তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির মতিঝিল বিভাগে বিশেষ অভিযান, গ্রেফতার ৫৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


ডিএমপির মতিঝিল বিভাগে বিশেষ অভিযান, গ্রেফতার ৫৮

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ : রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানাতে গিয়ে বলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় নয়জন, পল্টন থানায় ১২ জন, সবুজবাগ থানায় পাঁচজন, খিলগাঁও থানায় পাঁচজন, রামপুরা থানায় নয়জন, শাহজাহানপুর থানায় নয়জন এবং মুগদা থানায় ১০ জন রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


টাঙ্গাইলে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

টাঙ্গাইল, ১৫ আগস্ট ২০২৬ : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন কোর্ট জামে মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে দোয়া মাহফিলে জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক সহ বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

বরিশাল, ১৫ আগস্ট, ২০২৬ : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ার এর উদ্যোগে আজ শনিবার দুপুর ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে এই সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় সংসদ সদস্য বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং তিনি কারো সঙ্গে আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার কথা মনে করতে গেলে উন্নয়নের কথা মনে পড়ে। বরিশালের সিংহভাগ উন্নয়ন বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার পথ ধরেই বর্তমান সরকার বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। একটি সমৃদ্ধশালী দেশ গড়তে তিনি কাজ করছেন। এইসময় নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, মহানগর বিএনপি নেতা আনোয়ারুল হক তারিনসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দলীয় কার্যালয়ে কোরআন খতম দেয়া হয়। পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%