১০:২০ এম
সীমান্তে বিএসএফের পুশইনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে, বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয়ে পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় চার দিনের জন্য আটকে থাকা শিশুসহ ১০ জনকে ফেরত নিয়ে গেছে বিএসএফ।
সোমবার (৮ জুন) সকালে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শুক্রবার ভোররাতে পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয়েছিল। ওই ঘটনার পর চার দিন ধরে সীমান্তের জিরো লাইনে শিশুসহ ১০ জন আটকে ছিলেন। পরে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ভারতের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ফেরত নিয়ে যায়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
স্থানীয় সূত্র জানায়, রাতের অন্ধকারে সীমান্তের বাতি বন্ধ করে বিএসএফ তাদের নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী সময় সংবাদকে জানিয়ে বলেন, রোববার দিবাগত রাত ১২টার মধ্যে বিএসএফ প্রথমে তাদের নিয়ে যায়, এরপর আবার সীমান্তে ফিরিয়ে আনে। পরে বিজিবিকে জানানোর পর রাত ২টা থেকে আড়াইটার মধ্যে সীমান্তের বাতি বন্ধ করে ১০ জনকে নিয়ে যাওয়া হয়। এ সময় শিশুদের কান্নাকাটি শোনা গেলেও তাদের টেনে নিয়ে যাওয়া হয়। পরে সকালে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম সময় সংবাদে বলেছেন, বিএসএফ তাদের নিয়ে যাওয়ার সময় বিজিবিকে অবগত করেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন