প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুন শহর, যেখানে প্রবাসীরা বসবাস করেন, সেখানে ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্য বৃদ্ধি ঘটানোর জন্য বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি নবমবারের মতো সম্পন্ন হলো।
সাস্কাটুন শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মনোরম পাইক লেকের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে উদযাপিত হয়েছিল এই বিশেষ দিনটি। প্রতি বছরের মতো, এবারও চার শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে বনভোজনটি আনন্দমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী এই বনভোজনে প্রবাসীরা আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন অন্য রকম এক মিলনমেলায়।
প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এদিন অনুষ্ঠানে ছোট শিশু কিশোর এবং পরিবার পরিজনের মিলনমেলার দৃশ্য সত্যিই অপূর্ব ছিল। এই আনন্দের সঙ্গে যোগ হয়েছিল শহরের অন্যতম বাংলাদেশি মালিকানাধীন কনফেডারেশন ইন-এর সুস্বাদু খাবার, যা নিশ্চিতভাবেই সকলের মন জয় করে।
বার্ষিক বনভোজনটিতে শিশু-কিশোরদের জন্য নানা ধরনের খেলার প্রতিযোগিতা ছিল, যা বাড়তি আনন্দ যোগ করেছে। বড়রাও এতে অংশগ্রহণ করেছেন।
সারাদিন ব্যাপী আয়োজনের মধ্যে ছিল ছোটদের ট্রেজার হান্ট, দৌড়, মোরগ লড়াই; মাঝারি বয়সীদের জন্য ভারসাম্য দৌড় এবং গানের সঙ্গে থিম-নৃত্য; পুরুষদের জন্য ঐতিহ্যবাহী বস্তা দৌড় এবং বেলুন দৌড়; নারীদের জন্য ভারসাম্য দৌড় এবং মিউজিক্যাল চেয়ার; আর দম্পতিদের জন্য ছিল নানা মজার প্রতিযোগিতা, যা ছিল সবার জন্য অত্যন্ত উপভোগ্য।
এছাড়া, সাস্কাটুন শহরের পূর্বপাড়ার বাসিন্দাদের সঙ্গে পশ্চিমপাড়ার বাসিন্দাদের মধ্যে দড়ি টানাটানির খেলা ছিল বিশেষ আকর্ষণীয়।
অনুষ্ঠানের শেষে, আয়োজকরা, স্বেচ্ছাসেবী এবং সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে বনভোজনের সমাপ্তি করেন।
আয়োজকরা জানান, তাঁদের এই আয়োজনের উদ্দেশ্য হল প্রজন্ম থেকে প্রজন্মে আবহমান বাংলার ঐতিহ্য, ইতিহাস এবং কূষ্টি ধরে রাখা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন