০৪:০৫ পি.এম
বিশ্ব ফুটবলের অন্যতম সবচেয়ে আলোচিত বিতর্ক হলো- লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? এই বিতর্কের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার। যদিও তিনি রোনালদোর ভক্ত, তবুও আর্জেন্টাইন মহাতারকা মেসির প্রতি তার শ্রদ্ধা কম নয়।
আগামী সোমবার বিশ্বকাপের গ্রুপপর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে আসছে অস্ট্রিয়া। সেই প্রেক্ষপটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপের সময় শ্লাগার বলেন, ‘নীতিগতভাবে বলতে গেলে আমি ক্রিস্তিয়ানো রোনালদোর ভক্ত।’
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে দুর্দান্ত শুরু করেছে অস্ট্রিয়া। তাদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্লাগার। তবে সামনে এসে অপেক্ষা করছে মেসির আর্জেন্টিনার মতো আরও বড় পরীক্ষাও।
আরও পড়ুন: গোপালগঞ্জে শিশু মুহিন হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড
রোনালদোর প্রতি নিজের ভালোবাসা জানানোর পাশাপাশি, মেসির অসাধারণ কৃতিত্বের প্রশংসা করতে ভোলেননি এই গোলরক্ষক। তিনি বলেন, ‘মেসি এমন একজন ফুটবলার, যিনি বছরের পর বছর বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে নিজের মান ধরে রেখেছেন। তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।’
মেসির প্রভাব সম্পর্কে শ্লাগারের মন্তব্য, ‘মাঠে তার উপস্থিতিই পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সে যখন খেলতে নামে, তখন দলের মধ্যে আলাদা এক শক্তি ও উদ্দীপনা দেখা যায়। এই ব্যাপারটি সত্যিই অসাধারণ।’
তবে প্রশংসার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতার বার্তা দেন শ্লাগার। তার ভাষায়, ‘মেসির বিপক্ষে খেলার জন্য আমি মুখিয়ে আছি। আমরা জানি কাজটি কঠিন হবে, কিন্তু আর্জেন্টিনা ও মেসিকে থামানোর জন্য মাঠে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেব।’
আরও পড়ুন: গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন