০৯:৫৯ পি.এম
রাজধানীর মিরপুরের পল্লবীতে পুলিশ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে। আটক করার সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) পল্লবী থানার সেকশন-১১ টেম্পু স্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় পুলিশের উপস্থিতি দেখে গ্যাংয়ের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। আটক হওয়া দুজন হলো মোনারুল ইসলাম (১৪) এবং মো. রুহুল আমিন (১৫)। তারা বাউনিয়াবাধ এলাকার বাসিন্দা।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন আল-মামুন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরেছিলেন যে, সেকশন-১১ টেম্পু স্ট্যান্ড এলাকায় ৪০ থেকে ৫০ জন কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। খবর পাওয়ার পর টহলরত পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশকে দেখে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করার সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে দুটি চাপাতি জব্দ করা হয়।
আরও পড়ুন: ঢাকায় সরকারি বাসা নেওয়া চাকরিজীবীদেরকে কড়া হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
এসআই সালাহউদ্দিন আরও জানিয়েছেন, পালিয়ে যাওয়া অন্য সদস্যদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন