প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ও রাতে গোমস্তাপুর থানার দুটি পৃথক স্থানে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্র জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় দুপুর ১টা ৫ মিনিটে গোমস্তাপুর থানাধীন বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা-১ গ্রামস্থ ঈদগাহ মাঠের পূর্ব পাশের কাঁচা রাস্তায়। এসআই (নিরস্ত্র) মোঃ আল মাহমুদের নেতৃত্বে সংগীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে ১১০ গ্রাম গাঁজাসহ মোঃ আরিফ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করে। সে কাঞ্চনতলা-১ গ্রামের মোঃ আশুরুদ্দিনের ছেলে।
পরবর্তীতে একই দিন রাত ১০টা ৫০ মিনিটে পার্বতীপুর ইউনিয়নের আনারপুর গ্রামস্থ আব্দুল হামিদের আমবাগানে দ্বিতীয় অভিযান চালান এসআই (নিরস্ত্র) মোঃ আউয়াল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স। সেখান থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ রুমোন আলী (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুমোন নিমাইন আনারপুর গ্রামের মোঃ সানাউল হকের ছেলে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে সর্বস্তরের নাগরিকদের সহায়তার আহ্বান জানিয়েছে পুলিশ। মাদকের যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন