ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হবিগঞ্জে বিষাক্ত তরল পানে প্রাণ গেল ৫ জনের


হবিগঞ্জে বিষাক্ত তরল পানে প্রাণ গেল ৫ জনের

হবিগঞ্জের লাখাই উপজেলায় নেশাজাতীয় তরল দ্রব্য পান করে ৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ও বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের মৃত্যু হয়। এর মধ্যে সুদেব দাস (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। সুদেব দাস উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা।

এছাড়াও মারা যাওয়া অন্যরা হলেন মোড়াকরি গ্রামের সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)।

আরও পড়ুন: মদনে শিশু ধর্ষণ ও গর্ভধারণ মামলা, রায় ১১ নভেম্বর

স্থানীয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া ব্যক্তিরা উপজেলার মোড়াকড়ি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’- থেকে অ্যালকোহলজাতীয় তরল দ্রব্য কিনে নিয়মিত নেশার উদ্দেশ্যে সেবন করতেন। গত মঙ্গলবার রাতে ওই তরল দ্রব্য সেবনের পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তারা বুধবার ও বৃহস্পতিবার একে একে মৃত্যু বরণ করে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সুজিতের। আর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যায় সুবেদ। রঞ্জিত মারা যান ঢাকায় নেয়ার পথে। এছাড়াও নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস মারা যায় নিজ গ্রামেই।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। তারা পুলিশকে না জানিয়েই মরদেহগুলো দাহ করেছে। এর মধ্যে সুদেব দাস নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মদের উৎস ও এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কিনা এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার জানান, ময়নাতদন্তের রিপোর্ট বেরিয়ে আসবে মৃত্যুর সঠিক কারণ। রিপোর্ট পেলেই বুঝা যাবে কিভাবে তারা মারা গেছে।

আরও পড়ুন: গাইবান্ধায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

হরমুজ প্রণালী পার হওয়ার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর থামিয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর(আইআরজিসি)। অন্যদিকে, সতর্কবার্তা পেয়ে অন্য চারটি ট্যাঙ্কার ফিরে গেছে। আইআরজিসির অভিযোগ, অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টার মাধ্যমে ট্যাঙ্কারগুলো তেহরানের প্রটোকল বা নিয়মকানুন ‘লঙ্ঘন’ করছিল।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার(৩১ জুলাই) ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। তখন মার্কিন বিমান পাহারায় থাকা দুটি ট্যাঙ্কার ইরানের অঘোষিত রুট হিসেবে ব্যবহার চলাচল করছে। এমনকি ট্যাঙ্কারগুলো ইরানের সতর্কবার্তা উপেক্ষা করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ওই দুটি ট্যাঙ্কারকে আঘাত করে থামানো হয় এবং অন্য চারটি দ্রুত তাদের গতিপথ পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়। আইআরজিসি আরও জানায়, গত রাতে সেন্টকমের মিথ্যা বিবৃতির জবাবে তারা সমস্ত শিপিং ও বীমা কোম্পানির মালিকদের জানিয়েছে, যেন তারা সেন্টকমের বিবৃতির প্রতি কোনো গুরুত্ব না দেন।

এর আগে বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, নিয়মকানুন পুরোপুরি মেনে চলা নিশ্চিত করতে তারা ২৪টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করিয়েছিল এবং অন্য চারটি জাহাজকে অচল করে সেগুলোতে আরোহণ করেছিল।

হরমুজ প্রণালী দিয়ে চলাচল অনিরাপদ আইআরজিসির এমন দাবিও প্রত্যাখ্যান করেছে সেন্টকম। তারা বলেছে, বেসামরিক নাবিক ও কর্মীদের জন্য প্রধান হুমকি হলো আইআরজিসির কার্যকলাপ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে এবং এর জবাবে তেহরান পুরো অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র মাধ্যমে প্রকাশিত পরবর্তী এক বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য জাহাজগুলোকে অবশ্যই ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবারসহ বিভিন্ন অপরাধ নতুন মাত্রা পাচ্ছে: বাউবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


সাইবারসহ বিভিন্ন অপরাধ নতুন মাত্রা পাচ্ছে: বাউবি উপাচার্য

বর্তমানে সাইবার অপরাধসহ অন্যান্য বিভিন্ন ধরনের অপরাধ নতুন নতুন মাত্রা পাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অপরাধবিষয়ক দক্ষ, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন পেশাজীবী গড়ে তোলা সময়ের দাবি। শিক্ষার্থীদের সততা, মেধা, জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে হবে।

শুক্রবার সকালে গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসের লেকচার গ্যালারিতে আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওপেন স্কুলের উদ্যোগে মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামের চতুর্থ ব্যাচ এবং মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস (এমসিসিজে) প্রোগ্রামের পঞ্চম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আরো বলেন, সময়োপযোগী ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাউবি নিরলসভাবে কাজ করছে। জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।

ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. চেঙ্গীশ খান। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. মো. জাকিরুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. নাসির উদ্দীন।

এমডিএস ও এমসিসিজে প্রোগ্রামের সমন্বয়কারী হিসেবে শিক্ষার্থীদের প্রোগ্রামভিত্তিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ড. ইকবাল হুসাইন ও ড. মো. আব্দুস সাত্তার। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন।

উল্লেখ্য, এবারের এমডিএস প্রোগ্রামে ৫১ জন এবং এমসিসিজে প্রোগ্রামে ৫৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমারের প্রতি সান্তোসের শ্রদ্ধা, উন্মোচিত হলো ভাস্কর্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


নেইমারের প্রতি সান্তোসের শ্রদ্ধা, উন্মোচিত হলো ভাস্কর্য

ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়রের সম্মানে তার শৈশবের ক্লাব সান্তোস একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করেছে। এই স্মারক ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে ক্লাবের ঐতিহাসিক হোম ভেন্যু ভিলা বেলমিরোর ‘মেমোরিয়াল দাস কনকুইস্তাস’-এ।

সান্তোসের জার্সিতে নেইমারের অসাধারণ অবদান এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে তার দীর্ঘদিনের সাফল্যকে স্বীকৃতি জানাতে ক্লাবটি এই উদ্যোগ গ্রহণ করেছে।

এমন একটি সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "আজ সত্যিই চমকে গেছি। নিজের শৈশবের ভালোবাসার ক্লাব থেকে এমন সম্মান পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সান্তোসের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হতে পারা আমার জন্য পরম সম্মানের।"

নেইমার তার সাফল্যের কৃতিত্ব ঈশ্বর, পরিবার এবং সমর্থকদের দিয়ে উল্লেখ করে আরও বলেন, "প্রথমেই ওপরওয়ালাকে ধন্যবাদ। এরপর আমার পরিবার এবং সান্তোসের কোটি কোটি সমর্থককে ধন্যবাদ, যারা অ্যাকাডেমিতে আমার প্রথম দিন থেকে আজ পর্যন্ত সবসময় পাশে ছিলেন। আমরা একসঙ্গে অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি। কঠিন সময়ও এসেছে, কিন্তু আপনারা কখনো আমার ওপর থেকে বিশ্বাস হারাননি।"

সমর্থকদের উদ্দেশে নেইমার বলেন, "আমি সবসময় একজন সমর্থকের মতোই ক্লাবের জন্য মাঠে নেমেছি এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। মানুষ হিসেবে ভুল করেছি, ভবিষ্যতেও ভুল হতে পারে। তবে আমার একটাই লক্ষ্য ছিল সান্তোসের জন্য সেরাটা দেওয়া। সান্তোস পরিবারকে সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ।"

ভাস্কর্যের বেদিতে খোদাই করে রাখা হয়েছে সান্তোসের হয়ে নেইমারের জেতা গুরুত্বপূর্ণ শিরোপাগুলোর তালিকা। এর মধ্যে রয়েছে ২০১০, ২০১১ ও ২০১২ সালের পলিস্তা চ্যাম্পিয়নশিপ, ২০১০ সালের কোপা দো ব্রাজিল এবং ২০১১ সালের ঐতিহাসিক কোপা লিবার্তাদোরেস শিরোপা।

বর্তমানে পর্যন্ত সান্তোসের হয়ে ২৭৭ ম্যাচে ১৫৮ গোল করেছেন নেইমার। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি বর্তমানে নবম স্থানে রয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মহাদেবপুর থানার গতকালের অভিযানে মাদকসংশ্লিষ্ট ১০ জন আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


নওগাঁ মহাদেবপুর থানার গতকালের অভিযানে মাদকসংশ্লিষ্ট ১০ জন আসামি গ্রেফতার

পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী মহাদেবপুর থানার মাদক বিরোধী ২টি পৃথক অভিযানে স্থানীয় জনগণের সহায়তায় ২০৫ লিটার চোলাইমদ তৈরীর উপকরণসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ২৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ২টি পৃথক মামলায় কোর্টে চালান দেওয়া হয়।

অন্যদিকে, মহাদেবপুর থানার একটি অন্য অভিযানে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ০৬ জন মাদকসেবীসহ মোট ১০ জন আসামিকে পুলিশ এসকর্টের মাধ্যমে গত ২৪ ঘন্টায় কোর্টে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%