প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমানে সাইবার অপরাধসহ অন্যান্য বিভিন্ন ধরনের অপরাধ নতুন নতুন মাত্রা পাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অপরাধবিষয়ক দক্ষ, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন পেশাজীবী গড়ে তোলা সময়ের দাবি। শিক্ষার্থীদের সততা, মেধা, জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে হবে।
শুক্রবার সকালে গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসের লেকচার গ্যালারিতে আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওপেন স্কুলের উদ্যোগে মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামের চতুর্থ ব্যাচ এবং মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস (এমসিসিজে) প্রোগ্রামের পঞ্চম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আরো বলেন, সময়োপযোগী ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাউবি নিরলসভাবে কাজ করছে। জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।
ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. চেঙ্গীশ খান। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. মো. জাকিরুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. নাসির উদ্দীন।
এমডিএস ও এমসিসিজে প্রোগ্রামের সমন্বয়কারী হিসেবে শিক্ষার্থীদের প্রোগ্রামভিত্তিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ড. ইকবাল হুসাইন ও ড. মো. আব্দুস সাত্তার। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন।
উল্লেখ্য, এবারের এমডিএস প্রোগ্রামে ৫১ জন এবং এমসিসিজে প্রোগ্রামে ৫৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন