ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি নথিতে ‘মৃত’ কাশ্মীরের নিখোঁজ ব্যক্তি, মিললো না কেবল মরদেহের ঠিকানা


সরকারি নথিতে ‘মৃত’ কাশ্মীরের নিখোঁজ ব্যক্তি, মিললো না কেবল মরদেহের ঠিকানা

তিন দশকের অপেক্ষার পরও মেলেনি মরদেহ, সেইসাথে মেলেনি ন্যায়বিচার। অবশেষে আদালতের এক ঘোষণায় সরকারি নথিতে ‘মৃত’ হলেন কাশ্মীরের এক নিখোঁজ ব্যক্তি। কিন্তু কোথাও নেই তার মরদেহের ঠিকানা। এই একটি মৃত্যু সনদ আবারো সামনে আনার চেষ্টা করছে ভারত-শাসিত কাশ্মীরের হাজারো গুম, অচিহ্নিত কবর এবং বিচারহীনতার দীর্ঘ ইতিহাসকে।

১৯৯৭ সালের জুলাই মাসে, শ্রীনগরের কাঠ ব্যবসায়ী আবদুল রশিদ ওয়ানিকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সেনাবাহিনীর হেফাজতে নেয়া হয়। সেদিন রাতে তার পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু তিনি আর বাড়িতে ফেরেননি।

প্রায় ২৯ বছর পর আদালত জানিয়েছে, সেনাবাহিনীর এক মেজরের হেফাজতেই তাকে হত্যা করে মরদেহ গোপন করে রাখা হয়েছিল। আদালতের নির্দেশনার মাধ্যমে এবার প্রথমবারের মতো ওয়ানির জন্য মৃত্যু সনদ ইস্যুর সম্ভাবনা তৈরি হলো। তবে আজও কেউ জানে না, কোথায় রয়েছে তার দেহাবশেষ।

আরও পড়ুন: ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিতে সীমিত পরিসরের বাজেটের পথে যুক্তরাজ্য

এই রায়কে কাশ্মীরে জোরপূর্বক গুমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন মানবাধিকারকর্মীরা। তাদের কেন্দ্রীয় বক্তব্য হলো, ১৯৮৯ সালের পর সহিংসতার সময় অন্তত আট হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। অনেক পরিবারের এখনও জানা নেই, তাদের স্বজন জীবিত নাকি মৃত। কাশ্মীরের এসব নারীদের ‘হাফ-উইডো’ বা অর্ধ-বিধবা বলা হয়, কারণ তারা স্বামীর মৃত্যুর নিশ্চিত প্রমাণ না পাওয়ায় শোকও সম্পূর্ণ করতে পারেন না।

গুমের অভিযোগের সাথে সাথে অচিহ্নিত গণকবরের বিষয়টিও বারবার উঠে এসেছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি থাকে যে, নিয়ন্ত্রণরেখা সংলগ্ন দুর্গম এলাকায় ২ হাজার ৭০০-এর বেশি অচিহ্নিত কবর রয়েছে।

২০১১ সালে কাশ্মীরের মানবাধিকার কমিশনেও বহু কবরের অস্তিত্ব নিশ্চিত করে জানায়, অধিকাংশ মরদেহের পরিচয় সরকারের কাছেও নেই। যদিও ডিএনএ পরীক্ষার সুপারিশ করা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেই মানবাধিকার কমিশনও বিলুপ্ত হয়ে যায়।

ভারত সরকার বরাবরই বলে এসেছে যে, এসব কবরের বেশিরভাগই সংঘর্ষে নিহত অজ্ঞাতবিদ্রোহীদের। অনেক নিখোঁজ ব্যক্তিকে তারা পাকিস্তানে চলে যাওয়ার দাবি করেছে। তবে ভুক্তভোগী পরিবারগুলোর প্রশ্নগুলো অনবরত একটাই, যদি তাদের স্বজন আর বেঁচে না থাকেন, অন্তত তাদের মরদেহ কোথায়?

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

প্রায় তিন দশক পর একটি মৃত্যু সনদ সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। এটি নতুন করে মনে করিয়ে দিলো যে, কাশ্মীরে অনেক পরিবারের কাছে যুদ্ধ এখনও শেষ হয়নি, তারা এখনও সত্য, ন্যায়বিচার এবং স্বজনের শেষ ঠিকানার জন্য অপেক্ষা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে পাঁচতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:১৫ এম


চট্টগ্রামে পাঁচতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির

চট্টগ্রামে একটি ভবনের ৫ তলা থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ফিনলে স্কয়ার ভবনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ফিনলে স্কয়ার ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রের আরও তথ্য বলছে, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশেক জানিয়েছেন, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুবরণ করা ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ নিয়ে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:১৮ এম


বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ নিয়ে সতর্কবার্তা

নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ ফাইনাল। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে বর্তমানে কানাডার দাবানল থেকে আসা ধোঁয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত এলাকায় পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে দীর্ঘ সময় বাইরে থাকতে নিষেধ করে পরামর্শ দিয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে জানান, ‘কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহরের ওপর এসে পড়েছে এবং আমি পরিষ্কারভাবে জানাতে চাই এই পরিস্থিতির অর্থ কী। এটি সবার জন্যই অস্বাস্থ্যকর পরিস্থিতি। শুধু অ্যাজমা বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি কিংবা বয়স্কদের জন্য নয়, যে কেউই এর কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।’

তিনি আরও যুক্ত করেন, ‘এটি অত্যন্ত গুরুতর বিষয়। আমরা বাতাসের মানের এমন একটি বিপজ্জনক স্তরে পৌঁছেছি যা প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্যই ক্ষতিকর। যদি আপনি ভেবে থাকেন যে আজই বাইরে দৌড়াতে বা জগিং করতে যাবেন, তবে দয়া করে সেটি আগামীকালের জন্য তুলে রাখুন।’

ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোর বরাতে, নিউইয়র্ক পোস্টের সঙ্গে আলাপকালে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, ‘বর্তমানে নিউইয়র্ক শহরের বাতাসে শ্বাস নেওয়া আর দিনে ১০টি সিগারেট খাওয়ার সমান।’ এই গুরুতর পরিস্থিতির কারণে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

এই পরিস্থিতি শুধু নিউইয়র্কে নয়, পুরো উত্তর যুক্তরাষ্ট্রজুড়ে প্রভাব ফেলছে। দূষিত বায়ুমানের জন্য শিকাগোতে হতে যাওয়া শিকাগো ফায়ার এবং ভ্যানকুভার হোয়াইটক্যাপস-এর মধ্যে প্রীতি ম্যাচটি স্থগিত করতে হয়েছে। এই পরিস্থিতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করছে।

বার্তা সংস্থা রয়টার্স কানাডার দাবানল নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ করেছে। সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, কানাডার উত্তর-পশ্চিমাঞ্চল আন্যান্য অঞ্চলে ভয়াবহ দাবানলের ধোঁয়ায় দেশটির সবচেয়ে বড় শহর টরন্টোর বাতাস মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। ধোঁয়ার প্রভাব ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলেও। এ অবস্থায় দুই দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণের কাছে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

কানাডার পরিবেশ বিভাগ জানিয়েছে, টরন্টোর বায়ুমানের স্বাস্থ্য সূচক সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ফলে শহরটির আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। দাবানলের ধোঁয়ার প্রভাব ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছে।

বিশ্বের বড় শহরগুলোর মধ্যে বৃহস্পতিবার বায়ুমানের তথ্য বিশ্লেষণকারী একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তালিকায় টরন্টোর বাতাস ছিল সবচেয়ে দূষিত। তালিকায় উল্লেখযোগ্যভাবে নিউইয়র্কও ছিল শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে। কানাডা সরকার জানায়, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ৮৩৫টি দাবানল চলছিল। এর মধ্যে ১১২টি আগুন এখনও নিয়ন্ত্রণের অধীনে আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পকে হত্যায় কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:২০ এম


ট্রাম্পকে হত্যায় কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী এক কোটি (১০ মিলিয়ন) ডলার পুরস্কার ঘোষণা করেছে।

বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের কারণে ট্রাম্পের প্রতি এই মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করার কথা খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি।

খবরে উল্লেখ করা হয়েছে, 'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক' নামের গোষ্ঠীটি বৃহস্পতিবার তাদের একটি বিবৃতিতে এই পুরস্কারের ঘোষণা দেয়। তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে নিহত কমান্ডারদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন। আর সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই বিশাল অঙ্কের পুরস্কার অর্থ কীভাবে বা কোন প্রক্রিয়ায় প্রদান করা হবে, সে বিষয়ে ইরনা বা আরটি কোন বিস্তারিত তথ্য দিতে পারেনি।

যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যপ্রাচ্যের স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বৈরী সম্পর্ক ও উত্তেজনা বর্তমানে চরম আকার ধারণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিদের ‘বিশ্বকাপ জেতাতে’ ফাইনালে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ এম


মেসিদের ‘বিশ্বকাপ জেতাতে’ ফাইনালে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

বিশ্বকাপ ফুটবল ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন স্পেনের মুখোমুখি হতে চলেছে। যদিও দলের ফুটবলারদের ভাগ্য যেন শুভ থাকে, সেই কারণে অদ্ভুত এক ‘কুসংস্কার’-এর কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ফাইনাল ম্যাচটি গ্যালারিতে বসে দেখবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমান একটি হাইভোল্টেজ মহোৎসব, যা আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে তিনি ফুটবল মাঠে উপস্থিত থেকে নয়, বরং নিজ বাসভবনে বসে টেলিভিশন পর্দায় খেলা উপভোগ করবেন। মিলেই জানিয়েছেন, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সাতটি ম্যাচের সবকটি তিনি ঘরে বসে দেখেছেন এবং এই সবকটিতেই দলের জয়লাভ হয়েছে। তাই এবারও টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিতের লক্ষ্যে তিনি একই নিয়ম পালন করবেন এবং খেলাটি দেখার সময় আগের ম্যাচগুলোর মতো তার সেই পরিচিত ভারী জ্যাকেটটি গায়ে জড়িয়ে রাখবেন।

আর্জেন্টিনা এবং লাতিন আমেরিকার মধ্যে ফুটবল ভক্তদের মাঝে ‘কাবালাস’ বা ভাগ্য ফেরানোর নানা অদ্ভুত রীতিনীতি ও কুসংস্কার অত্যন্ত জনপ্রিয়। ফাইনাল ম্যাচটি দেখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে নিউ জার্সি যাওয়ার গুঞ্জন থাকলেও হাভিয়ের মিলেই এই বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন।

বুয়েনস আইরেসের একটি স্থানীয় রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজ কুসংস্কারের বিষয়ে কথা বলেন মিলেই। তিনি জানান, তিনি ওলিভসের রাষ্ট্রপতির সরকারি বাসভবন থেকেই সব খেলা দেখছেন এবং ফাইনালও সেখান থেকেই দেখবেন। বিশেষ জ্যাকেটের গল্প জানিয়ে জানান, ঘরটি সাধারণভাবে ঠান্ডা থাকে এবং তিনি রুম হিটারও চালু করেন না, তাই তিনি একটি তেল কোম্পানির লোগো যুক্ত জ্যাকেট গায়ে জড়িয়ে খেলা দেখেন। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের দিন হঠাৎ গরম অনুভব করেছিলেন, তাই তিনি জ্যাকেটটি খুলে ফেলেছিলেন। আর ঠিক তখনই তাদের জালে বল পাঠিয়ে গোল হয়ে যায়। এর পর তড়িঘড়ি করে জ্যাকেটটি আবার গায়ে জড়িয়ে নেন এবং ম্যাচ চলাকালীন এটি আর খুলেননি।

আর্জেন্টাইনদের এই কুসংস্কার যে নতুন কিছু নয়, তা বোঝা যায়। ১৯৯০ সালের বিশ্বকাপে তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেম ম্যাচে উপস্থিত ছিলেন এবং ক্যামেরুনের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর থেকে রাষ্ট্রপ্রধানদের ওপর অপয়া বা অলক্ষুণে তকমা জুড়ে দেওয়া হয়। সেই থেকেই এখন পর্যন্ত আর্জেন্টিনার কোনো বর্তমান প্রেসিডেন্ট জাতীয় দলের খেলা মাঠে বসে দেখেননি। প্রেসিডেন্ট মিলেইও সেই ঐতিহ্যকে বজায় রেখে এবার ঘরে বসে লিওনেল মেসিদের জন্য শুভকামনা জানাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%