প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামে একটি ভবনের ৫ তলা থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ফিনলে স্কয়ার ভবনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ফিনলে স্কয়ার ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রের আরও তথ্য বলছে, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশেক জানিয়েছেন, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুবরণ করা ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন