প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ ফাইনাল। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে বর্তমানে কানাডার দাবানল থেকে আসা ধোঁয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত এলাকায় পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে দীর্ঘ সময় বাইরে থাকতে নিষেধ করে পরামর্শ দিয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে জানান, ‘কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহরের ওপর এসে পড়েছে এবং আমি পরিষ্কারভাবে জানাতে চাই এই পরিস্থিতির অর্থ কী। এটি সবার জন্যই অস্বাস্থ্যকর পরিস্থিতি। শুধু অ্যাজমা বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি কিংবা বয়স্কদের জন্য নয়, যে কেউই এর কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।’
তিনি আরও যুক্ত করেন, ‘এটি অত্যন্ত গুরুতর বিষয়। আমরা বাতাসের মানের এমন একটি বিপজ্জনক স্তরে পৌঁছেছি যা প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্যই ক্ষতিকর। যদি আপনি ভেবে থাকেন যে আজই বাইরে দৌড়াতে বা জগিং করতে যাবেন, তবে দয়া করে সেটি আগামীকালের জন্য তুলে রাখুন।’
ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোর বরাতে, নিউইয়র্ক পোস্টের সঙ্গে আলাপকালে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, ‘বর্তমানে নিউইয়র্ক শহরের বাতাসে শ্বাস নেওয়া আর দিনে ১০টি সিগারেট খাওয়ার সমান।’ এই গুরুতর পরিস্থিতির কারণে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।
এই পরিস্থিতি শুধু নিউইয়র্কে নয়, পুরো উত্তর যুক্তরাষ্ট্রজুড়ে প্রভাব ফেলছে। দূষিত বায়ুমানের জন্য শিকাগোতে হতে যাওয়া শিকাগো ফায়ার এবং ভ্যানকুভার হোয়াইটক্যাপস-এর মধ্যে প্রীতি ম্যাচটি স্থগিত করতে হয়েছে। এই পরিস্থিতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করছে।
বার্তা সংস্থা রয়টার্স কানাডার দাবানল নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ করেছে। সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, কানাডার উত্তর-পশ্চিমাঞ্চল আন্যান্য অঞ্চলে ভয়াবহ দাবানলের ধোঁয়ায় দেশটির সবচেয়ে বড় শহর টরন্টোর বাতাস মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। ধোঁয়ার প্রভাব ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলেও। এ অবস্থায় দুই দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণের কাছে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
কানাডার পরিবেশ বিভাগ জানিয়েছে, টরন্টোর বায়ুমানের স্বাস্থ্য সূচক সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ফলে শহরটির আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। দাবানলের ধোঁয়ার প্রভাব ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছে।
বিশ্বের বড় শহরগুলোর মধ্যে বৃহস্পতিবার বায়ুমানের তথ্য বিশ্লেষণকারী একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তালিকায় টরন্টোর বাতাস ছিল সবচেয়ে দূষিত। তালিকায় উল্লেখযোগ্যভাবে নিউইয়র্কও ছিল শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে। কানাডা সরকার জানায়, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ৮৩৫টি দাবানল চলছিল। এর মধ্যে ১১২টি আগুন এখনও নিয়ন্ত্রণের অধীনে আসেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন