বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৪:২২ পি.এম
গাজীপুরের শ্রীপুরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবগুলো মোকাবিলা করা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে, ১১টায় শ্রীপুর পৌরসভার ওয়াদ্দা দিঘির পাড়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাহিদ ভূঁইয়া, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি পীরজাদা এস. এম. রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, এড. আহসান কবিরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ফাউন্ডেশনের সদস্যরা।
সভাপতির বক্তব্যের এক অংশে, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব মোকাবিলা করার লক্ষ্যে এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে তিন হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগের আওতায়, এসব গাছ শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, সড়কের পাশেই এবং গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিলের। সেলেসাওদের বিরুদ্ধে নামার আগে কোচ স্টালে সোলবাকেনের হুমকির তির ছোঁড়া হয়েছে কোচ কার্লো আনচেলত্তির দিকে। ইতিহাস বটে নরওয়ের পক্ষে।
দুই দলের আগের চারটি দেখায় ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে সক্ষম হয়নি। তবে এবার সেই ধারাটি বজায় থাকবে কিনা, সেই সম্পর্কে আত্মবিশ্বাসী নন হালান্ড। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে তারা জায়গা করে নিয়েছে।
এর আগে ১৯৩৮ ও ১৯৯৮ সালে নকআউট পর্ব থেকে বিদায় নিয়েছে নরওয়ে। টেক্সাসে আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচের পর আনন্দে মেতে ওঠে আর্লিং হালান্ডের দল। 'প্ল্যানেটা দো ফুতবল'-এর শেয়ার করা একটি ভিডিও অনুযায়ী, সোলবাকেন সবার আগে নরওয়েজিয়ান ভাষায় দলের উদ্দেশ্যে আবেগপূর্ণ একটি ভাষণ দেন এবং পরে ইংরেজিতে ব্রাজিলের কিংবদন্তি ম্যানেজারের উদ্দেশ্যে সরাসরি বার্তা দেন।
এ সময় তিনি বলেন, "কার্লো আনচেলত্তি, আমরা আসছি তোমার দিকে।" এই সাহসী ঘোষণায় উচ্ছ্বসিত খেলোয়াড়রা তাৎক্ষণিক হাসি, উল্লাস ও করতালির মধ্য দিয়ে প্রতিক্রিয়া জানান। তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডও এই মাইলফলক উদযাপনে অংশ নেন।
তিনি ইনস্টাগ্রামে ম্যাচের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "এমন এক দিন যা আমরা কখনোই ভুলব না।" যদিও ম্যাচ শুরুতে আইভরি কোস্ট আধিপত্য বিস্তার করে। তাদের উইঙ্গার নিকোলাস পেপে নরওয়ের গোলরক্ষক ওরজান নাইল্যান্ডকে একটি দুর্দান্ত সেভ করাতে বাধ্য করেছিলেন।
শেষে, আস্তে আস্তে নরওয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করে তোলে এবং ৩৯তম মিনিটে ডেডলক ভাঙে। অধিনায়ক মার্টিন ওডেগার্ড একটি অসাধারণ দলীয় আক্রমণের সূচনা করেন এবং বলটি ২১ বছর বয়সী আন্তোনিও নুসার কাছে পাঠান। নুসা বাঁকানো শটে বলটি জালে পাঠান। এই গোলের মাধ্যমে নুসা বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে নরওয়ের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন।
বিরতির পর পশ্চিম আফ্রিকার শক্তিশালী দলটি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। ৭৪তম মিনিটে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালো একাই বল নিয়ে চমৎকার দৌড় এবং পেপের সঙ্গে সুন্দর বোঝাপড়ার মাধ্যমে গোল দান করেন, ফলে স্কোর ১-১ সমতা হয়।
ম্যাচটি যখন অতিরিক্ত সময়ের দিকে অগ্রসর হচ্ছিল, তখন নরওয়ের তারকা খেলোয়াড়দের নৈপুণ্য পার্থক্য গড়ে দেয়। ৮৬তম মিনিটে অস্কার বব ও প্যাট্রিক বার্গ চমৎকার সমন্বয়ে আইভরি কোস্টের রক্ষণভাগ ভেদ করেন এবং হালান্ডকে বল বাড়িয়ে দেন। এই বলটি তিনি খুব কাছ থেকে জালে জড়িয়ে দেন। নাটকীয় এই জয়সূচক গোলটি ছিল হালান্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৬০তম গোল।
ঐতিহাসিক এই সাফল্যের পুরস্কার হিসেবে নরওয়ে সোমবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে। কার্লো আনচেলত্তির নেতৃত্বে 'সেলেসাও'রা রাউন্ড অফ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে পরাজিত করে শেষ ষোলোতে নিজেদের স্থানে নিশ্চিত করে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার কাঙ্ক্ষিত সুযোগের সম্মুখীন সোলবাকেনের শিষ্যরা এখন তাদের কৌশলের চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। আগামী ৫ জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে সুপার এইটে যাওয়ার লড়াইয়ে দুদল নামছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ফরিদপুর সদর উপশাখা উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর সদর উপশাখার সভাপতি মাওলানা মতিউর রহমান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব মজলিসের সভাপতি মুফতি মাহবুবুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন জেলা যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ফারহাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা নিজেদের বক্তব্যে জানান, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় ১ থেকে ৭ নম্বর আসামি বিচারিক রায়ে খালাস পেলেও কোরআনের হাফেজ আবু নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের মতে, এটি বিচারিক বৈষম্যের শামিল। এর প্রতিবাদ জানিয়ে তারা হাফেজ আবু নাঈমের নিঃশর্ত মুক্তির দাবি করেন।
মানববন্ধন শেষে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র। তিনি উল্লেখ করেছেন যে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপচেষ্টা বা অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে।
মন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, এই ধরনের সাইবার অপরাধ এবং অপপ্রচারের সাথে জড়িত অপরাধীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।
আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। বৈঠকের শুরুতে মন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে আন্তরিক স্বাগত জানান। রাষ্ট্রদূত মন্ত্রীকে তার নতুন পোর্টফলিওতে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন এবং শুভকামনা জ্ঞাপন করেন।
এ বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের মধ্যে আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা ইস্যু, ফিলিস্তিনি শিক্ষার্থীদের অনুকূলে ভিসা ইস্যুকরণ সহজতর করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম এবং সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন সময়ে ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে জোরালো জনমত ও সমর্থন আদায়ে অত্যন্ত বলিষ্ঠ ও অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের এই নীতিগত এবং নৈতিক সমর্থন সর্বদা অব্যাহত থাকবে।
আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তিনি ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে আগমন এবং পড়াশোনা নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা কামনা করেন। মন্ত্রী মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি নিয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি প্রেরণের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
রাষ্ট্রদূত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর মাধ্যমে ফিলিস্তিনের কোনো নাগরিক বা শিক্ষার্থী বাংলাদেশের ভিসার জন্য আবেদন করলে তা যথাযথ যাচাইয়ের লক্ষ্যে আবেদনের একটি অনুলিপি ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে প্রেরণের অনুরোধ করেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "একটি মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি এবং বিশ্বাস করি। ফিলিস্তিনের নাগরিকদের কল্যাণে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা প্রদানে সর্বদা প্রস্তুত রয়েছে।"
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক (ইন চার্জ) ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ. ও. আলাইদি প্রমুখ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ