প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ফরিদপুর সদর উপশাখা উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর সদর উপশাখার সভাপতি মাওলানা মতিউর রহমান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব মজলিসের সভাপতি মুফতি মাহবুবুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন জেলা যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ফারহাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা নিজেদের বক্তব্যে জানান, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় ১ থেকে ৭ নম্বর আসামি বিচারিক রায়ে খালাস পেলেও কোরআনের হাফেজ আবু নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের মতে, এটি বিচারিক বৈষম্যের শামিল। এর প্রতিবাদ জানিয়ে তারা হাফেজ আবু নাঈমের নিঃশর্ত মুক্তির দাবি করেন।
মানববন্ধন শেষে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন