০৬:১৯ পি.এম
পতুর্গালের স্ট্রাইকার গনসালো রামোস এবং তার বাগদত্তা মার্গারিদা আমারাল দমিঙ্গেজের সম্পর্ক ২০২৩ সাল থেকে শুরু হয়েছে। এই দম্পতি গত বছর বাগদান সম্পন্ন করেছেন। তাদের ঘরে রয়েছে পুত্রসন্তান বের্নার্দো, তবে এখনও তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি।
গনসালো রামোসের পরিকল্পনা ছিল আগামী ১৮ জুলাই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার, কিন্তু ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের কথা মাথায় রেখে ওই তারিখটি পিছিয়ে দিয়েছেন তিনি।
ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ গনসালো রামোস আশা করছেন, পর্তুগাল এবারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাবে এবং তিনি সেই মুহূর্তে উপস্থিত থাকবেন। এরপর তিনি তার বিয়ের অনুষ্ঠান করবেন।
আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার
গনসালো রামোস বলেছেন, ‘আমার বিয়ের অনুষ্ঠান হবে ২৫ জুলাই। বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পরে। আসলে বিয়ের তারিখ ছিল ১৮ জুলাই। কিন্তু ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল থাকায় সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। আশা করছি আমরা ফাইনালে পৌঁছাতে পারব।’
গনসালো রামোস এবং ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল দলের অনুশীলনে। গনসালো রামোস পিএসজির হয়ে টানা দুই মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। সুখস্মৃতি নিয়ে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার বিশ্বকাপের জন্য মাঠে গেছেন।
তবে, পর্তুগালের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। সেই ম্যাচে রোনালদো পুরো সময় নিষ্প্রভ ছিলেন। ৮২ মিনিটে বদলি নেমে গনসালো রামোসও কোনো ব্যবধান গড়ে দিতে পারেননি। পর্তুগালের পরবর্তী ম্যাচ হলো আগামীকাল (২৩ জুন) রাতে; প্রতিপক্ষ উজবেকিস্তান।
আরও পড়ুন: সাদমানের ফিফটির পর এলবিডব্লিউ হয়ে ফিরলেন শান্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন