০৭:২২ পি.এম
ঢাকার মাটিতে পা রেখেছেন বাংলাদেশী বংশভূত মার্কিন সঙ্গীতজ্ঞ, ইলেকট্রনিক সঙ্গীত প্রযোজক এবং ডিজে সঞ্জয় দেব। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতানোর পর এবার ঢাকার মঞ্চ মাতাবেন তিনি।
ঢাকায় সঞ্জয়ের অনুষ্ঠিতব্য কনসার্টের শিরোনাম 'শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০'। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে গত ১৪ জুলাই থেকে গানের এ আসর শুরু হয়েছে যা আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে।
এ মঞ্চে গান গাইতে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন সঞ্জয়। আগামী ১৯ জুলাই সন্ধ্যা ৬টায় বনানীর কামাল আতাতুর্ক পার্কের মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে তার। আন্তর্জাতিক জনপ্রিয় শিল্পী ও ডিজে সঞ্জয়ের সঙ্গে বাংলাদেশের শিল্পীরাও পারফর্ম করবেন।
আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী
বাংলাদেশে পৌঁছে বনানীর মঞ্চ ঘুরে দেখেন সঞ্জয়। তিনি বলেন, "আমি এখন বাংলাদেশে। শাহ সিমেন্টের আয়োজনে বনানীর মঞ্চে আপনাদের সাথে আমার দেখা হবে আগামী ১৯ জুলাই। আমি খুব উচ্ছ্বসিত। আপনাদের জন্য পারফর্ম করতে আমি মুখিয়ে আছি। সন্ধ্যা ৬টায় আমাদের দেখা হচ্ছে।"
আয়োজক সংস্থা ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, এ কনসার্টের প্রধান আকর্ষণ আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বাংলাদেশি শিল্পী সঞ্জয়ের বিশেষ লাইভ পারফরম্যান্স। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল থিম সং-এর অন্যতম আলোচিত এই শিল্পীকে নিজ দেশে পেয়ে উচ্ছ্বসিত সংগীতপ্রেমীরা।
প্রসঙ্গত, ছয় দিনব্যাপী গানের এ উৎসবে বিশাল পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ সরাসরি প্রদর্শন করা হবে। পাশাপাশি থাকবে লাইভ মিউজিক, ডিজে পারফরম্যান্স, দর্শকদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম, খাবার, গেমস এবং স্পনসরদের বিশেষ আয়োজন।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন