ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ববাজারে কমেছে সোনার দাম, দেশে ভরি কত?


বিশ্ববাজারে কমেছে সোনার দাম, দেশে ভরি কত?

আন্তর্জাতিক বাজারে সোনার দামে কিছুটা পতন দেখা দিয়েছে। শক্তিশালী মার্কিন ডলার, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে এ চাপ সৃষ্টি হয়েছে।

সোমবার (১ জুন) বাংলাদেশ সময় দুপুর ১টা ১৮ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০৫ দশমিক ৮৭ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৫ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বৃদ্ধির পাশাপাশি ভূরাজনৈতিক অনিশ্চয়তা সোনার বাজারে প্রভাব ফেলছে। তবে দীর্ঘমেয়াদে অনুকূল পরিস্থিতি তৈরি হলে ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা ও সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

বিশ্ববাজারে ওঠানামা থাকলেও দেশের সোনার বাজারে দাম এখনও উচ্চ অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

‘যেখানে মাদক, সেখানেই প্রতিরোধ’ এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় যুব ও তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখার প্রত্যয়ে এবং মাদক-সন্ত্রাস নির্মূল, ইভটিজিং ও কিশোর অপরাধ দমনে গণসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশটি রবিবার (৩১ মে) সন্ধ্যায় ‘করপাটি-বৈলপুর গ্রামের সচেতন নাগরিক সমাজের’ উদ্যোগে হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয়। সভাশেষটি সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. আহসান হাবীব বেপারী। সভাটি পরিচালনা করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কাজী মো. ইমতিয়াজ উদ্দিন।

সমাবেশে বক্তৃতা প্রদান করেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ হাছান মজুমদার, সিনিয়র সাংবাদিক এম. মোশাররফ হোসাইন, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিন উদ্দীন নয়ন, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. আবুল কাশেম, ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. বেলায়েত হোসেন, বিশিষ্ট ব্যাংকার কাজী মামুনুর রশিদ, সমাজসেবক ডা. মো. তাজুল ইসলাম, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, প্রবাসী মো. ইমাম হোসেন পাটোয়ারী, কাজী মোহাম্মদ অপু, আয়কর আইনজীবী আবদুর রাজ্জাক, প্রবাসী আব্দুল হালিম পাটোয়ারী এবং সমাজসেবক সাঈদুর রহমান মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার এবং সমাজ কাঠামোকে ধ্বংস করে। তাই এর বিরুদ্ধে লড়াইকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। মাদকবিরোধী আন্দোলন সফল করার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

তারা আরও উল্লেখ করেন, তরুণ সমাজ জাতির মূল শক্তি এবং ভবিষ্যৎ। তাদেরকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে শিক্ষা, খেলাধুলা এবং কর্মসংস্থানের সুযোগগুলো বাড়াতে হবে। একটি মাদকমুক্ত তরুণ সমাজই একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে সক্ষম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার দুপুর আনুমানিক ১২টার সময় উপজেলার নিশ্চিন্তা বাজার-চানপাড়া আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতদের মধ্যে রয়েছেন কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন সরকার (২৮) এবং তার শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস (১২)। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ইমনের স্ত্রী সুরাইয়া খাতুন (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন ইমন সরকার, তার স্ত্রী ও শ্যালক ফেরদৌস। তাদের মোটরসাইকেলটি খড়িকাটা এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইমন সরকার ও ফেরদৌস ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ইমনের স্ত্রী।

স্থানীয়দের দাবি, ধান কাটার মৌসুমে ওই আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে প্রায়ই খড় ও ধান শুকানোর জন্য রাস্তার ওপর ছড়িয়ে রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে ছড়িয়ে থাকা খড়ের কারণেই মোটরসাইকেলটি পিছলে গিয়ে দুর্ঘটনায় পড়ে।

তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত করা সম্ভব হবে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশেই দুধ উৎপাদন বাড়াতে সর্বোচ্চ পদক্ষেপ নিবে সরকার: প্রাণিসম্পদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


দেশেই দুধ উৎপাদন বাড়াতে সর্বোচ্চ পদক্ষেপ নিবে সরকার: প্রাণিসম্পদ

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিবে দেশের ভিতরে দুধ উৎপাদন বাড়াতে, আমদানি নির্ভরতা কমানোর জন্য।

সোমবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনার সময় তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। খামারে নারীদের উদ্যোগ নিতে চাইলে, তা বাস্তবায়নে সরকার সার্বিক সহযোগিতা দেবে।

আলোচনা সভায় বক্তারা মন্তব্য করেছেন, যদিও দুধ উৎপাদন বাড়ছে, কিন্তু চাহিদার তুলনায় তবুও ঘাটতির বিষয় রয়ে গেছে। সরবরাহের ব্যবস্থাপনার দুর্বলতা, পশুখাদ্যের উচ্চমূল্য, সংরক্ষণ সংকট এবং খামারিদের ন্যায্যমূল্য প্রাপ্তির অভাবই হল এই খাতটির বড় চ্যালেঞ্জ। যদি আধুনিক প্রযুক্তি, শীতলীকরণ ব্যবস্থা এবং বাজার ব্যবস্থাপনা উন্নত হয়, তাহলে দুগ্ধ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে আটক ৩ মাদক ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে আটক ৩ মাদক ব্যবসায়ী

ঢাকা জেলার ধামরাইয়ে একটি বিশেষ অভিযানে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে একটি হোয়াটস অ্যাপ বার্তায় এই তথ্য জানিয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে রোববার (৩১ মে) রাতের পর ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকা থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম হলো মোবারক হোসেন (২৭), ইমরান (২৯) এবং রিপন (২৬)। তাদের সকলের বাড়ি ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় অবস্থিত।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রোববারের দিবাগত রাত দেড়টায় ডিবি (উত্তর)-এর এসআই মো. জুয়েল মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকা থেকে আসামিদের আটক করা হয়।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%