ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পূর্ণিমা সন্ধ্যায় রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়


পূর্ণিমা সন্ধ্যায় রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়

রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায় পূর্ণিমা সন্ধ্যায়

 

বিশ্বসাহিত্য কেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাধ্যমে পূর্ণিমার রাত উদযাপনের জন্য একটি বিশেষ আয়োজন করেছে। শনিবার (২৯ আগস্ট) রাতে প্রতিবছরের মতো এবারও ‘পূর্ণিমা সন্ধ্যা’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের নিয়ন্ত্রণ, রোগী ও স্বজনরা জিম্মি

 

বৃষ্টির কারণে অনুষ্ঠানটি ছাদ থেকে স্থানান্তরিত হয়ে কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এই মনোমুগ্ধকর আয়োজনে শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন ড. অণিমা রায়।

‘আলোর ইশকুল, চৈতন্যের আলোকযাত্রা’ শীর্ষক এই অনুষ্ঠানে দর্শক ও শ্রোতা ভরপুর ছিলো বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়াম।

ড. অণিমা রায় জানান, দুই ঘণ্টা ধরে গান পরিবেশন চলাকালীন অডিটরিয়াম শ্রোতাদের দ্বারা পূর্ণ ছিল।

আরও পড়ুন: ভারতে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা হিমাংশু পাল গ্রেফতার

 

রবীন্দ্রনাথের গান মানুষের মধ্যে কতটা জনপ্রিয়, তা গতকাল আবার প্রমাণিত হলো।

শিল্পীর পরিবেশনায় রবীন্দ্রনাথের ২০টি কালজয়ী গান অন্তর্ভুক্ত ছিল। উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে– চোখরে আলোয়, ⁠যদি তোমার দেখা না পাই প্রভু, ⁠অমল ধবল পালে লেগেছে, খেলাঘর বাঁধতে লেগেছে, ⁠আমার মন মানেনা, তোমাকেই করিয়াছি, কিছুই তো হলো না, ⁠আমার প্রাণের পরে চলে গেলো, ⁠আগুনরে পরশমনি ইত্যাদি।

অনুষ্ঠানে যন্ত্রানুসঙ্গে ছিলেন- বাঁশিতে গাজী আব্দুল হাকিম, কি-বোর্ডে কৌশিক আহমেদ অন্তর, তবলায় গৌতম, গিটারে নাসির ও অক্টোপ্যাডে প্রদীপ।

আরও পড়ুন: বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৫১৮ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৫১৮ কোটি টাকা

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

দিন শেষে ডিএসইতে ৩৯২টি কোম্পানির ১৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ৭২৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৫১৮ কোটি ৩ লাখ ৬ হাজার ৮১৭ টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪১ দশমিক ৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৪ দশমিক ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৬৬ পয়েন্ট কমে ২ হাজার ১২২ দশমিক ২৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ১২৮ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৪৯টির শেয়ারদর বেড়েছে, ৩০৯টির কমেছে এবং ৩৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল, শাইন ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, সেন্ট্রাল অ্যালায়েন্স ইন্স্যুরেন্স, ফুয়াদিকা ফুডস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, মালেক স্পিনিং, এমএল ডায়িং ও আইপিডিসি।

দর বৃদ্ধির শীর্ষে ছিল সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সেনা ইন্স্যুরেন্স, মুন্নো ফেব্রিকস, সোনালী আঁশ, আরএন স্পিনিং, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, সিমেক্স ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল ও ইস্টার্ন টেক্সটাইল।

অন্যদিকে দর কমার শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম ইসলামী মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান, জেএমআই সিরিঞ্জেস, সিকদার ইন্স্যুরেন্স, ফুয়াদিকা ফুডস, শাইন ইন্ডাস্ট্রিজ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপে পরমাণু হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, বিস্ফোরক দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


ইউরোপে পরমাণু হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, বিস্ফোরক দাবি রাশিয়ার

ইউরোপের যুদ্ধক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলবিদরা গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছেন বলে দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত আন্দ্রেই বেলোসভ বলেছেন, ইউরোপে মোতায়েন থাকা মার্কিন পরমাণু অস্ত্র এবং ওয়াশিংটনের নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দিকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল মনোযোগ দেওয়া উচিত।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিশেষ দূত রুশ সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন।

বেলোসভের দাবি, রাশিয়ার ‘নন-স্ট্র্যাটেজিক’ বা অ-কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিচ্ছে, তা মূলত ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্রের ঝুঁকি থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নেওয়ার প্রচেষ্টা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন বহুপক্ষীয় নিরস্ত্রীকরণ ফোরামে রাশিয়ার অ-কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা শুরুর ওপর জোর দিচ্ছে। অথচ এসব অস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য সরাসরি হুমকি নয় বলে দাবি করেন তিনি।

বেলোসভ বলেন, “মার্কিন সামরিক কৌশলবিদরা ইউরোপীয় সামরিক অভিযানের মঞ্চে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।”

রুশ কূটনীতিকের মতে, ইউরোপে মোতায়েন থাকা মার্কিন পরমাণু অস্ত্র, ওয়াশিংটনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনাই মূল উদ্বেগের বিষয়।

তবে বেলোসভের এই বক্তব্যের পক্ষে তিনি কোনও নির্দিষ্ট মার্কিন সামরিক পরিকল্পনা, নথি বা গোয়েন্দা তথ্য প্রকাশ করেননি। ফলে এটি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি রাজনৈতিক ও কূটনৈতিক দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

রাশিয়ার অ-কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর উদ্বেগেরও সমালোচনা করেছেন বেলোসভ।

তিনি বলেন, রাশিয়ার এসব অস্ত্র নিয়ে আলোচনার মাধ্যমে যদি রুশ পরমাণু অস্ত্রের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়, স্বচ্ছতা বাড়ানোর জন্য কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হয় অথবা এসব অস্ত্র কমিয়ে আনা হয়—তাহলে উল্টো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বেড়ে যেতে পারে।

বিশেষ করে রাশিয়ার অ-কৌশলগত পরমাণু অস্ত্রের সম্পূর্ণ বিলোপ হলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বেলোসভের ভাষ্য, আলোচনার মাধ্যমে রাশিয়ার পরমাণু সক্ষমতা সম্পর্কে আরও বেশি তথ্য প্রকাশিত হলে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের কাছে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে বেশি সুবিধা তৈরি হতে পারে। এ কারণে মস্কো এ ধরনের উদ্যোগকে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে।

ইউরোপকে সতর্ক করল মস্কো
ইউরোপীয় দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে বেলোসভ বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর ভূখণ্ডকে যেভাবে ব্যবহার করছে, ইউরোপীয় দেশগুলোর উচিত সেই নীতির প্রকৃত ঝুঁকি উপলব্ধি করা।

তিনি যুক্তরাষ্ট্রের এই নীতিকে ‘বিশুদ্ধ বাস্তববাদী’ বা ব্যবহারিক দৃষ্টিভঙ্গি হিসেবে উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, ওয়াশিংটন নিজের ভূখণ্ডের বাইরে মিত্রদের ভূখণ্ডকে সামরিক পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করছে, যার ফলে সংঘাতের ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলো সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারে।

রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা এবং পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের মধ্যেই মস্কোর পক্ষ থেকে সর্বশেষ এই সতর্কবার্তা এলো।

বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, কৌশলগত স্থিতিশীলতা এবং ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। ইউক্রেন যুদ্ধের পর সেই উত্তেজনা আরও বেড়েছে। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও নতুন করে সামনে আসছে। সূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে চট্টগ্রামের যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


আমিরাতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে চট্টগ্রামের যুবকের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে নির্মাণ কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মো. জামসেদুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার বিকেলে তিনি মারা যান। নিহত জামসেদুলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে।

নিহতের স্বজনরা জানান, তিন বছর আগে তিনি কাজের উদ্দেশ্যে আরব আমিরাতে গিয়েছিলেন। তিনি সেখানকার বিভিন্ন এলাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১৬ আগস্ট মুসাফ্ফা এলাকা থেকে আল আইন এলাকায় কাজ করতে যান তিনি। সেখানে নির্মাণাধীন একটি ভবনে কাজের সময় অসাবধানতাবশত সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরত্বর আঘাত পান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে ১৪ দিন মৃত্যুর সাথে লড়ে গত শনিবার বিকেলে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে নিহত জামসেদুলের ভাগ্নে মো. জোবায়ের জানান, তার মামার মৃত্যুতে নানাবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা তার লাশের অপেক্ষায় আছেন। এ সপ্তাহের মধ্যে লাশ দেশে পৌঁছাবে বলে তারা জানতে পেরেছেন।

এ প্রসঙ্গে জানতে বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেনকে ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ হেক্টর জায়গাজুড়ে ক্রিকেট পার্ক নির্মাণ করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


৩ হেক্টর জায়গাজুড়ে ক্রিকেট পার্ক নির্মাণ করছে রাশিয়া

রাশিয়া ৩ হেক্টর জায়গায় ক্রিকেট পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে।

ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগে মনোযোগ দিচ্ছে রাশিয়া। দেশটির রাজধানী মস্কোয় একটি নতুন ক্রিকেট স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা করছে রাশিয়ান ক্রিকেট ইউনিয়ন।

 

মস্কোর একটি পার্কে এই নতুন স্থাপনা তৈরির পরিকল্পনা রয়েছে। এই ধরনের উদ্যোগ রাশিয়ায় ক্রিকেটের বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ান ক্রিকেট ইউনিয়নের পরিকল্পনার পাশাপাশি, মস্কো ক্রিকেট ফেডারেশনও খেলাটির জন্য প্রয়োজনীয় স্থায়ী অবকাঠামো তৈরি করতে কাজ করছে। ফেডারেশনের ২০২৫-২০২৯ উন্নয়ন কর্মসূচিতে একটি মানসম্মত ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

 

পরিকল্পনা অনুযায়ী, ৩ হেক্টর জায়গার মধ্যে ১ হেক্টর খেলার জন্য এবং বাকি ২ হেক্টর দর্শনার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের জন্য ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।

মস্কো ক্রিকেট ফেডারেশন জানায়, এই ধরনের স্থাপনা তৈরি হলে সপ্তাহে অন্তত পাঁচ দিন বিনামূল্যে ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ প্রদান, দলগুলোকে অনুশীলন ও ম্যাচের জন্য মাঠ সরবরাহ এবং মৌসুমজুড়ে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে।

রাশিয়ায় ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং আঞ্চলিক পর্যায়ে কার্যক্রম বৃদ্ধি করা হচ্ছে। মস্কো ক্রিকেট ফেডারেশন স্থানীয় দলের জন্য প্রশিক্ষণ, কোচ ও আম্পায়ার তৈরির কোর্স এবং নতুন সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%