০৫:০৩ পি.এম
উপকূল এক্সপ্রেস বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের ব্যাপক চাপ দেখা যাচ্ছে। ধারণক্ষমতার তুলনায় অধিক যাত্রী ওঠায় ট্রেনের ভেতরে ও বাইরের দিকে তৈরি হয়েছে তীব্র ভিড়। এমনকি ঝুঁকি নিয়ে অনেক যাত্রীকে ট্রেনের ছাদেও ওঠতে দেখা যাচ্ছে।
সম্প্রতি ধারণ করা ছবিতে দেখা যায়, চট্টলা এক্সপ্রেসের ছাদে বিপুলসংখ্যক যাত্রী অবস্থান করছেন। প্ল্যাটফর্মেও ট্রেনের দরজা এবং আশপাশের জায়গায় যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, উপকূল এক্সপ্রেস ৭১১/৭১২ নম্বর ট্রেন নোয়াখালী–ঢাকা রুটে চলাচল করে। অন্য দিকে, চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম–ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন। উপকূল এক্সপ্রেসের সেবা বন্ধ থাকায় বিকল্প ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ছাদে যাত্রী ওঠা বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন যাত্রীরা।
আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার
যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য অতিরিক্ত কোচ সংযোজন, প্রয়োজনীয় ট্রেন বাড়ানো কিংবা বিকল্প পরিবহনের ব্যবস্থা করার দাবি উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন